• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

পাকিস্তান সিরিজের আগে আরব আমিরাতের সঙ্গে খেলবে বাংলাদেশ!

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
২২ এপ্রিল ২০২৫, ১৭:১৫
অ+
অ-
পাকিস্তান সিরিজের আগে আরব আমিরাতের সঙ্গে খেলবে বাংলাদেশ!

আগামী মে’তে পাকিস্তানের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশ দলের। তবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে দুই দলই টি-টোয়েন্টি ফরম্যাটে আসন্ন সিরিজটি খেলতে সম্মত হয়েছে। 

বিজ্ঞাপন

এরই মধ্যে নতুন খবর, পাকিস্তান সফরের আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ভাবছে বিসিবি। ইতোমধ্যে এ নিয়ে দুই বোর্ডের কথাবার্তাও অনেক দূর এগিয়েছে। ঢাকা পোস্টকে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলছিলেন, ‘দুই বোর্ডের মধ্যে এ নিয়ে কথা হয়েছে। পাকিস্তান সিরিজের আগে দুটি ম্যাচ খেলতে পারলে বাড়তি আত্মবিশ্বাসও যোগাবে ক্রিকেটারদের জন্য।’

জানা গেছে, এই সিরিজ যদি অনুষ্ঠিত হয় তাহলে সেটি ১৮ এবং ২০ মে মাঠে গড়াতে পারে। এদিকে পাকিস্তান দল আবার বাংলাদেশ সফর করবে আগামী জুলাইয়ের মাঝামাঝি সময়ে। ঢাকায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হতে পারে ২০, ২২ ও ২৪ জুলাই। তবে এখনও সময়সূচি নিশ্চিত নয়।

বিজ্ঞাপন

এর আগে মে মাসের শেষদিকে মাঠে গড়াবে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের অ্যাওয়ে সিরিজ। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ২৫ মে এবং ২৭ মে সিরিজের প্রথম দুই ম্যাচ হবে ফয়সালাবাদে। এরপর বাকি তিনটি ম্যাচ হবে ৩০ মে, ১ জুন এবং ৩ জুন তারিখে। 

এই তিন ম্যাচের জন্য ভেন্যু হিসেবে থাকছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম। প্রাথমিকভাবে সাদা বলের এই ট্যুরে ৩ ওয়ানডে এবং ৩ টি-টোয়েন্টি খেলার পরিকল্পনা ছিল দুই দলের। তবে এশিয়া কাপ এবং বিশ্বকাপের পূর্ণাঙ্গ প্রস্তুতির কথা মাথায় রেখে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। 

এসএইচ/এফআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ক্রিকেটপাকিস্তান ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

বাংলাদেশের বিপক্ষে সিরিজ হেরেও গর্বিত আফ্রিদি

বাংলাদেশের বিপক্ষে সিরিজ হেরেও গর্বিত আফ্রিদি

পাকিস্তানকে সিরিজ হারিয়ে যা বললেন অধিনায়ক মিরাজ

পাকিস্তানকে সিরিজ হারিয়ে যা বললেন অধিনায়ক মিরাজ

ছক্কা হাঁকাতে জোরে শট খেলেন না— জানালেন সেঞ্চুরিয়ান তামিম

ছক্কা হাঁকাতে জোরে শট খেলেন না— জানালেন সেঞ্চুরিয়ান তামিম