• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

মদ্রিচের নতুন ঠিকানা চূড়ান্ত, যাচ্ছেন ইতালিয়ান ক্লাবে!

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২৫ জুন ২০২৫, ১৫:১১
অ+
অ-
মদ্রিচের নতুন ঠিকানা চূড়ান্ত, যাচ্ছেন ইতালিয়ান ক্লাবে!

সান্তিয়াগো বার্নাব্যুতে নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন রিয়াল মাদ্রিদের ক্রোয়েশিয়ান তারকা লুকা মদ্রিচ। চলমান ক্লাব বিশ্বকাপের পর লস ব্লাঙ্কোসদের সঙ্গে তার ১৩ বছরের যাত্রাও পুরোপুরি শেষ হবে। গত মে মাসেই সেই কথা জানিয়েছিলেন ৩৯ বছর বয়সী এই তারকা মিডফিল্ডার। এরপরই মদ্রিচের নতুন ঠিকানা কোথায় হবে সেই জল্পনা শুরু হয়। আর তা হতে যাচ্ছে ইতালিয়ান জায়ান্ট ক্লাব এসি মিলান!

বিজ্ঞাপন

দলবদল বিষয়ক প্রখ্যাত ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো চলতি মাসের শুরু থেকেই মদ্রিচ–মিলানের মাঝে আলোচনা হওয়ার কথা জানিয়েছিলেন। এবার তিনিই জানালেন— ‘ক্লাব বিশ্বকাপের পরই এসি মিলানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করবেন লুকা মদ্রিচ। ইতোমধ্যে দু’পক্ষের মাঝে মৌখিক চুক্তি হয়েছে এবং জুলাইতে তার মেডিক্যাল পরীক্ষা-নিরীক্ষা হবে। লুকা’র ভবিষ্যৎ নিয়ে নতুন এই গল্পের শুরুটা হয়েছে জুনের প্রথম থেকে।’

— Fabrizio Romano (@FabrizioRomano) June 25, 2025

এর আগে এসি মিলানের স্পোর্টিং ডিরেক্টর ইগলি টারে লুকা মদ্রিচের সঙ্গে চুক্তি স্বাক্ষরের কার্যক্রম শুরুর কথা জানিয়েছিলেন। তিনি বলেন, ‘আমরা একটি বিষয় মিস করছিলাম, গত এক বছরে আমাদের স্কোয়াডে নেতৃত্বের অভাব ছিল। আমি মনে করি লুকা মদ্রিচের সাইনিং হবে বিশ্ব ফুটবলের অন্যতম বড় প্রভাবক বিষয়। আমি তার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছি এবং তারও প্রতিযোগিতা করার আকাঙ্ক্ষা রয়েছে।’

বিজ্ঞাপন

আরও পড়ুন

অস্ত্রোপচার করাবেন বেলিংহ্যাম
১০ জন নিয়েও পাচুকার বিপক্ষে দুর্দান্ত রিয়াল মাদ্রিদ
আর্জেন্টাইন তরুণকে পেয়ে যা বললেন উচ্ছ্বসিত রিয়াল কোচ

রিয়ালের জার্সিতে ১৩ মৌসুমে মদ্রিচ সম্ভাব্য সব জিতেছেন। ৬টি চ্যাম্পিয়ন্স লিগ, ৪ লা লিগা, ২ কিংস কাপ, ৫টি করে স্প্যানিশ সুপার কাপ, ইউরোপিয়ান সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ এবং একটি ইন্টারকন্টিনেন্টাল কাপ ঝুলিতে আছে এই ক্রোয়াট তারকার। এ ছাড়া ২০১৮ সালে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোদের তুমুল প্রতিযোগিতার মাঝেও ব্যালন ডি’অর জেতেন মদ্রিচ।

এএইচএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

রিয়াল মাদ্রিদএসি মিলান

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ম্যানসিটি ম্যাচের আগে শক্তি বাড়ল রিয়াল মাদ্রিদের

ইউসিএলে শেষ ষোলো’র ফিরতি লেগম্যানসিটি ম্যাচের আগে শক্তি বাড়ল রিয়াল মাদ্রিদের

এলচেকে গুঁড়িয়ে বার্সেলোনার আরও কাছে রিয়াল

এলচেকে গুঁড়িয়ে বার্সেলোনার আরও কাছে রিয়াল

এমবাপের ফেরা নিয়ে যা বললেন রিয়াল কোচ

এমবাপের ফেরা নিয়ে যা বললেন রিয়াল কোচ

রাস্তায় গাড়ি থামিয়ে ভক্তদের সঙ্গে রুডিগারের নাচ-উদযাপান

রাস্তায় গাড়ি থামিয়ে ভক্তদের সঙ্গে রুডিগারের নাচ-উদযাপান