• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

ড্রাফটের আগেই ৬ বিদেশি ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে বরিশাল

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
৩০ জুন ২০২৫, ১০:১১
অ+
অ-
ড্রাফটের আগেই ৬ বিদেশি ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে বরিশাল

বিপিএলের সবশেষ আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। দলটির হয়ে খেলতে এসেছিলেন বেশ কয়েকজন তারকা বিদেশি ক্রিকেটার। এরমধ্যে দলটিতে ছিলেন গেল বিপিএলের সবচেয়ে বড় নাম শাহীন শাহ আফ্রিদি। দলটিতে আরও ছিলেন মোহাম্মদ নবি, কাইল মায়ার্স ও ফাহিম আশরাফের মতো ক্রিকেটাররাও।

বিজ্ঞাপন

বর্তমান চ্যাম্পিয়ন দল হিসেবে বরিশাল ড্রাফটের আগেই আগামী আসরের জন্য ক্রিকেটার গোছানো শুরু করেছে। দলটির কর্ণধার মিজানুর রহমান জানিয়েছেন, তারা ইতোমধ্যে ছয়জন বিদেশি ক্রিকেটারকে দলে ভিড়িয়েছেন। তবে দলের স্বার্থে এই ক্রিকেটারদের নাম এখনই প্রকাশ করতে চান না তিনি।

মিজান বলেন, 'ফরচুন বরিশালের হয়ে আমরা ইতোমধ্যে ছয়জন খেলোয়াড়ের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছি। তবে এই মুহূর্তে একজনেরও নাম প্রকাশ করবো না। কারণ, নাম প্রকাশ করলে কুমিল্লা কিংবা রংপুরের মতো দলগুলো কৌশলগতভাবে বিষয়টিকে ব্যবহার করতে পারে। তারা তখন ওই খেলোয়াড়ের কাছে আরও বেশি অর্থের প্রস্তাব দিয়ে আমাদের পরিকল্পনা ভেস্তে দিতে পারে—যেমন ১৫ থেকে ২০ হাজার ডলার বেশি দিয়ে তাকে দলে ভেড়াতে চায়। এই কারণেই আমরা কৌশলগতভাবে নাম প্রকাশ করছি না। যেদিন মাঠে নেমে খেলবে, সেদিনই সবাই জানবে সে কে।'

জিমি নিশামের মতো ক্রিকেটারকে দলে জায়গা দিতে পারেনি বরিশাল। মিজান বলেন, 'জিমি নিশাম আমাদের দলের হয়ে এসেছিলেন, কিন্তু ম্যাচ খেলার সুযোগ পাননি। কারণ, আমাদের সম্ভাব্য প্রতিপক্ষ যদি খুলনা হতো, তাহলে নিশাম খেলতেন। কিন্তু প্রতিপক্ষ চট্টগ্রাম হওয়ায়, স্কোয়াডের কম্বিনেশনে তার জায়গা হয়নি। তবুও, তিনি দলের সঙ্গে ছিলেন, উপভোগ করেছেন, এবং জয়ী দলে থেকে গুরুত্বপূর্ণভাবে পাশে থেকেছেন। ফরচুন বরিশাল সবসময় এভাবেই পরিকল্পনা করে।'

বিজ্ঞাপন

এসএইচ/এফআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিপিএলফরচুন বরিশাল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শুরুর আগেই নারী বিপিএল তিন মাস পেছানোর কারণ কী

শুরুর আগেই নারী বিপিএল তিন মাস পেছানোর কারণ কী

বিপিএলের সেরা খেলোয়াড়ের অর্থপুরস্কার মাঠকর্মীদের দিলেন শরিফুল

বিপিএলের সেরা খেলোয়াড়ের অর্থপুরস্কার মাঠকর্মীদের দিলেন শরিফুল

পিছিয়ে গেল নারী বিপিএল শুরুর সময়

পিছিয়ে গেল নারী বিপিএল শুরুর সময়

নির্ধারিত সময়ে হচ্ছে না নারী বিপিএলের প্লেয়ার্স-ড্রাফট

নির্ধারিত সময়ে হচ্ছে না নারী বিপিএলের প্লেয়ার্স-ড্রাফট