বিজ্ঞাপন

তানভীরের প্রথম ফাইফার, ম্যাচে ফিরল বাংলাদেশ

অ+
অ-
তানভীরের প্রথম ফাইফার, ম্যাচে ফিরল বাংলাদেশ

এই সিরিজের প্রথম ম্যাচে ওয়ানডে অভিষেক হয়েছে তানভীর ইসলামের। অভিষেকেই দারুণ বোলিং করেছিলেন। এবার দ্বিতীয় ম্যাচেই পেলেন ফাইফার। এই অফ স্পিনারের প্রথম ফাইফারে ম্যাচে ফিরেছে বাংলাদেশ।

বিজ্ঞাপন

৪০ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৮ উইকেট হারিয়ে ১৭৪ রান। বাকি ৬০ বল থেকে জয়ের জন্য তাদের আরো করতে হবে ৭৫ রান। হাতে আছে ২ উইকেট।

মাঝারি মানের লক্ষ্য তাড়ায় শুরুতেই পাথুম নিশাঙ্কাকে হারিয়েছিল শ্রীলঙ্কা। তবে তিনে নেমে সেই ধাক্কা সামাল দেন কুশল মেন্ডিস। দ্বিতীয় উইকেট জুটিতে নিশান মাদুশকাকে সঙ্গে নিয়ে ৪৫ বলে ৬৯ রানের জুটি গড়েন তিনি। ঝোড়ো ব্যাটিংয়ে ৩১ বলে ৫৬ রান করেন এই টপ অর্ডার ব্যাটার। আর মাদুশকা করেন ২৫ বলে ১৭ রান।

তিন উইকেট হারিয়ে দলীয় একশ স্পর্শ করা লঙ্কানরা জয়ের পথেই ছিল। তবে হঠাৎ তাদের ব্যাটিং লাইনআপে ধস নামান বাংলাদেশি স্পিনাররা। ৬ রান করা আসালঙ্কাকে ফিরিয়ে শুরুটা করেন শামীম হোসেন।

বিজ্ঞাপন

তকামিন্দু মেন্ডিসকে ফেরান তানভীর। আর দুনিথ ভেল্লালেগেকে দ্রুত সাজঘরে ফেরান শামীম। ১৩২ রানে ৬ উইকেট হারানোর পর ভানিন্দু হাসারাঙ্গাকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন জনাইথ লিয়ানাগে। তবে ১৬ বলে ১৩ রানের বেশি করতে পারেননি হাসারাঙ্গা। তাকে ফিরিয়েছেন মিরাজ।

Shamim Hossain and Mehidy Hasan Miraz celebrate Kamindu Mendis' dismissal, Sri Lanka vs Bangladesh, 2nd ODI, Colombo, July 5, 2025

মহেশ থিকশানাও বেশিক্ষণ টিকতে পারেননি। তানভীরের বলে রিশাদের হাতে ক্যাচ দিয়েছেন তিনি। এই উইকেট নিয়ে নিজের ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবারের মতো ফাইফার পেয়েছেন এই স্পিনার।

এর আগে ৪৫ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ২৪৮ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেছেন ওপেনার পারভেজ হোসেন ইমন।

বিজ্ঞাপন

এইচজেএস