• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

ভারতের কোচ হতে গার্দিওলার নামে আবেদন, পরে যা হলো!

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২৭ জুলাই ২০২৫, ১৩:৪৫
অ+
অ-
ভারতের কোচ হতে গার্দিওলার নামে আবেদন, পরে যা হলো!
পেপ গার্দিওলা

সম্প্রতি বেশ কিছু গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, ম্যানচেস্টার সিটির বর্তমান কোচ পেপ গার্দিওলা ও বার্সেলোনার সাবেক কোচ জাভি হার্নান্দেজ ভারত জাতীয় ফুটবল দলের কোচ হতে আবেদন করেছেন। তাদের নামে আবেদনপত্র পাওয়ার খবর নিশ্চিত করে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনও (এআইএফএফ)।

বিজ্ঞাপন

পরবর্তীতে যাচাই করতে গিয়ে গার্দিওলা ও জাভির আবেদনের সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছে এআইএফএফ। দুই স্প্যানিশ কোচের আবেদনপত্র ‘ভুয়া’ বলে চিহ্নিত করেছে ভারতের ফুটবল ফেডারেশন।

চলতি মাসের শুরুতে মানেলো মার্কুয়েজ ভারতের কোচের দায়িত্ব ছেড়ে দেন। এরপর নতুন কোচ নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করে এআইএফএফ। বৃহস্পতিবার ভারতীয় জাতীয় দলের একজন পরিচালক টাইমস অব ইন্ডিয়াকে জানান, যারা কোচ হতে আবেদন করেছেন, তাদের মধ্যে জাভি হার্নান্দেজও আছেন।

জাভি গত বছর বার্সেলোনা ছাড়ার পর থেকে কাজের বাইরে আছেন। তবে জাভির মতো উঁচু পর্যায়ের একজনকে কোচ করার মতো আর্থিক সংগতি নেই বলে আবেদনটি বিবেচনা করা হয়নি বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

৯ বছর ধরে ম্যানচেস্টার সিটির কোচ হিসেবে কাজ করে আসছেন গার্দিওলা 

এরপর শনিবার ভারতীয় জাতীয় ফুটবল দলের কোচ নিয়োগ নিয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি দেয় এআইএফএফ। সেখানে বিবৃতিতে জানানো হয়, জাভির পাশাপাশি পেপ গার্দিওলার নামেও আবেদনপত্র এসেছে। গার্দিওলা ৯ বছর ধরে ম্যানচেস্টার সিটির কোচ হিসেবে কাজ করে আসছেন। ইউরোপের শীর্ষস্থানীয় ক্লাবটির সঙ্গে ২০২৭ পর্যন্ত চুক্তিবদ্ধ আছেন তিনি।

সিটির সঙ্গে চুক্তিতে থাকা গার্দিওলার ভারতের কোচ হতে চাওয়াটাই সন্দেহজনক। তিনি কোনো জাতীয় দলের দায়িত্ব নিতে পারেন বা সিটি ছাড়তে পারেন, সম্প্রতি এমন কোনো গুঞ্জনও শোনা যায়নি। এমন পরিস্থিতিতে গার্দিওলার ভারতের কোচ হতে চাওয়ার বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়া শুরু করে এআইএফএফ।

বিজ্ঞাপন

‘ভুয়া আবেদন খারিজ করে ভারতীয় সিনিয়র পুরুষ জাতীয় ফুটবল দলের প্রধান কোচের পদের জন্য বাছাই করা প্রার্থীদের পর্যালোচনা করবে এআইএফএফ কার্যনির্বাহী কমিটি’- এ শিরোনামের বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, ‘এআইএফএফ স্প্যানিশ কোচ পেপ গার্দিওলা ও জাভি হার্নান্দেজের আবেদনপত্রসহ একটি ই–মেইল পেয়েছিল। তবে তাদের আবেদনের সত্যতা নিশ্চিত করা যায়নি। পরবর্তী সময়ে জানা গেছে যে ই-মেইলের আবেদনগুলো আসল ছিল না।’

ফেডারেশন জানিয়েছে, মোট ১৭০ জনের আবেদন জমা পড়েছিল। তার মধ্যে থেকে টেকনিক্যাল কমিটি প্রথমে ১০ জনকে বাছাই করে। তারপর তিন জনকে চূড়ান্ত হিসেবে বেছে নেওয়া হয়েছে। এশিয়া এবং ভারতের ফুটবল নিয়ে জ্ঞান রয়েছে এমন কাউকেই কোচ করার পক্ষপাতী ভারত। সেদিক থেকে সবচেয়ে এগিয়ে খালিদ জামিল। তারপর আছেন স্টিফেন কনস্টানটাইন।

এএল

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ভারতপেপ গার্দিওলাজাভি হার্নান্দেজফুটবল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বাংলাদেশকে ডিজেল দেওয়ার অনুরোধ বিবেচনা করছে ভারত

বাংলাদেশকে ডিজেল দেওয়ার অনুরোধ বিবেচনা করছে ভারত

সোনামসজিদে ৫৩ লাখ টাকার স্বর্ণসহ যুবক আটক

সোনামসজিদে ৫৩ লাখ টাকার স্বর্ণসহ যুবক আটক

রাস্তায় গাড়ি থামিয়ে ভক্তদের সঙ্গে রুডিগারের নাচ-উদযাপান

রাস্তায় গাড়ি থামিয়ে ভক্তদের সঙ্গে রুডিগারের নাচ-উদযাপান

ইরাক উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলায় ভারতীয় ক্রু নিহত

ইরাক উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলায় ভারতীয় ক্রু নিহত