• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

‘সৌম্য যেদিন ভালো খেলে দলের চেহারাই বদলে দেয়’

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
২৮ জুলাই ২০২৫, ১০:৫৩
অ+
অ-
‘সৌম্য যেদিন ভালো খেলে দলের চেহারাই বদলে দেয়’
সৌম্য সরকার

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ দল। তবে টানা দুই সিরিজ জয়ের পরেও আলোচনায় বাংলাদেশ দলের ব্যাটিং পারফরম্যান্স। কেননা কোনো ব্যাটারই ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি। সাবেক অধিনায়ক আকরাম খান মনে করিয়ে দিচ্ছেন, টি-টোয়েন্টিতে প্রয়োজন দলে ইতিবাচক প্রভাব রাখা। 

বিজ্ঞাপন

সম্প্রতি গণমাধ্যমকে নাঈম শেখের ব্যাটিং মনোভাব নিয়ে আকরাম বলেন, ‘নাইম একজন ভালো খেলোয়াড়। টি-টোয়েন্টিতে প্রথম ছয় ওভার খুব গুরুত্বপূর্ণ। সেখানে টেকনিকের থেকে অ্যাপ্রোচ বেশি গুরুত্বপূর্ণ। যেমন, শেষ ম্যাচে পাকিস্তান ১৭৮ করেছিল, তখন আমাদের প্রথম ছয় ওভারে কমপক্ষে ৬০ এর কাছাকাছি যাওয়া উচিত ছিল।’

নাইম শেখের অ্যাপ্রোচ নিয়ে বরাবরই প্রশ্ন ছিল

প্রথম ছয় ওভার ইতিবাচক ব্যাটিং না হলে প্রতিপক্ষ বোলাররা ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় দাবি আকরামের, ‘অবশ্যই ব্যাটারদের দমন করে খেলতে হবে, না হলে বোলাররা চড়ে বসবে। নাইমের এই জায়গায় ভালো করতে হবে। নাইম শেখ ভালো খেলোয়াড়, ঘরোয়া ক্রিকেটেও অনেক ভালো করেছে। কিন্তু ওর অ্যাপ্রোচটা যদি বদলায় তাহলে হয়তো ও আরো ভালো করতে পারবে।’

বিজ্ঞাপন

আরও পড়ুন

তিন ম্যাচের একাদশেই নেই সৌম্য সরকার, কারণ জানাল বিসিবি
সৌম্যের ইনজুরি নিয়ে সবশেষ যা জানা গেল
কবে মাঠে ফিরবেন, জানালেন সৌম্য নিজেই

পরে সৌম্য সরকারকে নিয়ে আকরাম বলেন, ‘সৌম্যও খুব ভালো খেলোয়াড়। সৌম্য অনেকটা লিটনের মতো খেলোয়াড়। যেদিন সে ভালো খেলে সেদিন অনেক ভালো খেলে। ও হয়তো শুরুতেই আউট হয়ে যায়, কিন্তু যেদিন ভালো খেলে সেদিন দলের চেহারাই বদলে দেয়।’

এসএইচ/এএল

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ক্রিকেটসৌম্য সরকারআকরাম খান

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সালমান আগার রান আউট বিতর্কে যা বলছে এমসিসি

সালমান আগার রান আউট বিতর্কে যা বলছে এমসিসি

আইসিসির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আইসিসির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলা নিয়ে এবার তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয়

টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলা নিয়ে এবার তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয়

বিদায়বেলায় লিপুকে যা বললেন লিটন-শান্তরা

বিদায়বেলায় লিপুকে যা বললেন লিটন-শান্তরা