• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

এশিয়া কাপের আগে ভালো উইকেটে খেলার কথা বললেন আকরাম খান

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
২৮ জুলাই ২০২৫, ১২:২৩
অ+
অ-
এশিয়া কাপের আগে ভালো উইকেটে খেলার কথা বললেন আকরাম খান

এশিয়া কাপের সূচি চূড়ান্ত হয়ে গিয়েছে দিন দুয়েক আগেই। তবে এশিয়া কাপের আগে আনুষ্ঠানিক কোনো সিরিজের সূচি নেই বাংলাদেশের। তবে বিসিবির পরিকল্পনা রয়েছে সিরিজ আয়োজনের জন্য। সামনে রয়েছে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টও। 

বিজ্ঞাপন

বিসিবি পরিচালক আকরাম খান অবশ্য ভালো উইকেটে খেলার পরামর্শ দিলেন, 'আমরা পরিকল্পনা করছি, এশিয়া কাপের কন্ডিশনের মতো উইকেটই করব। ভালো উইকেট করলে আমাদের ব্যাটসম্যানরা আরও স্বাচ্ছন্দে খেলবে ও উন্নতি করবে। সিলেট ও চট্টগ্রামের উইকেট অনেক ভালো।'

আকরাম খান মনে করেন টি-টোয়েন্টি ফরম্যাটে মানিয়ে নেওয়াটা গুরুত্বপূর্ণ, 'টি-টোয়েন্টি খেলায় শক্তি অতটা গুরুত্বপূর্ণ না, কীভাবে আপনি খেলছেন সেটা গুরুত্বপূর্ণ। এটা খুব ভালো যে এশিয়া কাপে যাওয়ার আগে আমরা দুইটা দলের সাথে খেলার সুযোগ পেতে পারি। তবে এশিয়া কাপে যেই ধরনের উইকেটে খেলা হবে, সেই ধরনের উইকেটেই এখন খেলা উচিত।'

সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে যে ধরনের কঠিন উইকেটে খেলা হয়েছে, সেটাকে প্রস্তুতির জন্য ভালো না দাবি করছেন আকরাম, 'পাকিস্তানের সাথে আমরা যে উইকেটে খেলেছি, ওই উইকেটে যদি খেলি তাহলে আমরা কোনো উপকার পাবো না।'

বিজ্ঞাপন

পরে এশিয়া কাপের প্রতিপক্ষ দল নিয়ে আকরাম বলেন, 'হংকংও কিন্তু খারাপ না এবং শ্রীলঙ্কা, আফগানিস্তান তো আমাদের সমান। তাই খুব ভালো খেলেই পরবর্তী রাউন্ডে যেতে হবে।'

এসএইচ/এফআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

এশিয়া কাপ ক্রিকেটবাংলাদেশ ক্রিকেটআকরাম খান

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সালমান আগার রান আউট বিতর্কে যা বলছে এমসিসি

সালমান আগার রান আউট বিতর্কে যা বলছে এমসিসি

আইসিসির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আইসিসির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলা নিয়ে এবার তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয়

টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলা নিয়ে এবার তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয়

বিদায়বেলায় লিপুকে যা বললেন লিটন-শান্তরা

বিদায়বেলায় লিপুকে যা বললেন লিটন-শান্তরা