• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

পাওয়ার হিটিংয়ে বিশেষজ্ঞ কোচের ওপর যে প্রত্যাশা আকরাম খানের

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
৩ আগস্ট ২০২৫, ১১:৫০
অ+
অ-
পাওয়ার হিটিংয়ে বিশেষজ্ঞ কোচের ওপর যে প্রত্যাশা আকরাম খানের

আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটে পাওয়ার হিটিং বেশ গুরুত্বপূর্ণ। যা সব ফরম্যাটের ক্রিকেটকেই বদলে দিয়েছে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ধারবাহিক হতে হলে যেকোনো ব্যাটারের জন্যই পাওয়ার হিটিংয়ে দক্ষতা অপরিহার্য। আর এই জায়গাতেই বাংলাদেশি ব্যাটারদের ব্যর্থতার চিত্র বারবার ফুটে উঠেছে। সম্প্রতি বেশ কয়েকজন তরুণ ব্যাটার পাওয়ার হিটিংয়ে উন্নতি করলেও দলগতভাবে এখনও পিছিয়ে টাইগাররা।

বিজ্ঞাপন

ক্রিকেটারদের পাওয়ার হিটিংয়ে দক্ষতা বাড়াতে বিশেষজ্ঞ কোচ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বর্তমানে বিশ্ব ক্রিকেটে সেরা কোচদের একজন জুলিয়ান উড। তাকেই এবার টিম ম্যানেজমেন্টে যোগ করতে যাচ্ছে বিসিবি। ১০ আগস্ট বাংলাদেশে পা রাখবেন উড। এরপর বাংলাদেশ দলের সঙ্গে ২১ দিন কাজ করবেন।

ইংলিশ এই কোচের অধীনে বাংলাদেশের ব্যাটাররা উন্নত হবে বলে আশাবাদী বিসিবির পরিচালক আকরাম খান। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমাদের অনেকগুলো কোচ আছে যারা বাংলাদেশের ক্রিকেটারদের ভালো পর্যায়ে নিয়ে গেছে। ভালো কোচ অনেক সময়ই একটা খেলোয়াড়কে অন্য উচ্চতায় নিয়ে যায়। খেলোয়াড়দের অনেক কিছুই জানার থাকে। টি-টোয়েন্টি ফরম্যাটে প্রথম ছয় ওভারে ৬০-৭০ রান করতে হয়। টেকনিক্যালি এসব বিষয় অবশ্যই জুলিয়ান উডের থেকে খেলোয়াড়রা ভালোভাবে বুঝতে পারবে।’

আরও পড়ুন

শান্ত-লিটনদের জন্য পাওয়ার হিটিংয়ে প্রসিদ্ধ কোচ আনছে বিসিবি!
কত দিনের জন্য পাওয়ার হিটিং কোচ নিয়োগ দিচ্ছে বিসিবি?
মিরপুরের পিচ নিয়ে ক্ষুব্ধ বিসিবির আরও এক পরিচালক

বিজ্ঞাপন

আগামী মাসে এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। পরের বছর রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই ক্রিকেটাররা যত দ্রুত শিখবেন ততই ভালো হবে বলে মনে করেন আকরাম, ‘যত তাড়াতাড়ি সম্ভব খেলোয়াড়রা উডের কাছ থেকে শিখতে পারলে বাংলাদেশের জন্য ভালো হবে। বাংলাদেশ টি-টোয়েন্টিতে খারাপ খেলে না, ভালোই খেলে। কিছু জায়গায় উন্নতি করলে ইনশাআল্লাহ আরও ভালো করবে।’

এসএইচ/এএইচএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আকরাম খানবিসিবিবাংলাদেশ ক্রিকেটটি টোয়েন্টি ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আইসিসির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আইসিসির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

মিরাজের অধিনায়কত্ব নিয়ে যা ভাবছে বিসিবি

মিরাজের অধিনায়কত্ব নিয়ে যা ভাবছে বিসিবি

পিএসএল খেলার ছাড়পত্র কি পাবেন বাংলাদেশি ক্রিকেটাররা?

পিএসএল খেলার ছাড়পত্র কি পাবেন বাংলাদেশি ক্রিকেটাররা?

বিসিবি নির্বাচন নিয়ে ক্রীড়া পরিষদ তদন্ত কমিটি গঠন করায় বোর্ডের উদ্বেগ

বিসিবি নির্বাচন নিয়ে ক্রীড়া পরিষদ তদন্ত কমিটি গঠন করায় বোর্ডের উদ্বেগ