• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

মেসিহীন মায়ামিকে জেতালেন ডি পল-সুয়ারেজরা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
৭ আগস্ট ২০২৫, ০৯:৩৬
অ+
অ-
মেসিহীন মায়ামিকে জেতালেন ডি পল-সুয়ারেজরা

ইন্টার মায়ামির সর্বশেষ লিগস কাপের ম্যাচে মাত্র অষ্টম মিনিটে চোট পেয়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। হ্যামস্ট্রিং চোট নিয়ে এরপরই তাকে মাঠ ছাড়তে হয়। পরে জানা যায়, বেশ কয়েকটি ম্যাচে মেসিকে পাচ্ছে না মায়ামি, যদিও তারা সুনির্দিষ্ট সময় ও ম্যাচের সংখ্যা উল্লেখ করেনি। প্রধান এই তারকাকে ছাড়াই আজ (বৃহস্পতিবার) মায়ামিকে জয় উপহার দিয়েছেন রদ্রিগো ডি পল ও লুইস সুয়ারেজরা।

বিজ্ঞাপন

লিগস কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার ম্যাচটিতে মেক্সিকান জায়ান্ট পুমাসকে ৩-১ গোলে হারিয়েছে মায়ামি। যদিও পুমাসই ম্যাচে প্রথম লিড নিয়েছিল। এরপর প্রথমার্ধ শেষ হয় সমতায়। পরে আরও দুই গোল করে জয় ছিনিয়ে নেন হাভিয়ের মাশ্চেরানোর দল। মায়ামির হয়ে একটি করে গোল করেন ডি পল, সুয়ারেজ ও তাদেও আয়েন্দে।

ম্যাচের ৩৪ মিনিটে জর্জ রুভালকাবা দারুণভাবে সাজানো এক কাউন্টার অ্যাটাকে পুমাসকে লিড এনে দেন। বিরতির আগেই মায়ামিকে ম্যাচে ফেরান ডি পল। অ্যাতলেটিকো মাদ্রিদ ছেড়ে আমেরিকান মেজর লিগ সকারে (এমএলএস) দ্বিতীয় ম্যাচে নেমেই তিনি অ্যাসিস্ট করেছিলেন। আজ সরাসরি স্কোরবোর্ডেই নাম তুললেন আলবিসেলেস্তে তারকা। শেষদিকে দাপুটে পারফরম্যান্স ছিল সুয়ারেজের, একটি গোল ছাড়াও তিনটি স্কোরেই তার কোনো না কোনো অবদান ছিল।

dhakapost
স্ত্রী-সন্তানদের নিয়ে গ্যালারিতে বসে ম্যাচটি দেখেছেন লিওনেল মেসি

বিজ্ঞাপন

প্রথমে ইয়ানিক ব্রাইটের দারুণ এক পাস সুয়ারেজ হয়ে যায় ডি পলের বুকে। সেটি পায়ে নামিয়ে এনে ঠান্ডা মাথায় পুমাসের জালে জড়ান তিনি। এরপর ৫৯ মিনিটে স্পট কিকে লিড এনে দেন সাবেক উরুগুইয়ান তারকা। পুমাস ডিফেন্ডার তেলাস্কো সেগোভিয়াকে নিজেদের বক্সে ফেলে দিলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। অনেকটা পানেনকা ও চিপ শটের মিশেলে পুমাস গোলরক্ষককে বিভ্রান্ত করেছেন সুয়ারেজ।

সাবেক এই বার্সেলোনা তারকা ৭০ মিনিটে ডিফেন্সচেরা এক পাসে খুঁজে নেন তাদেও আলেন্দেকে। স্বল্প দূরত্বে তিনি সেই সুযোগ হাতছাড়া করেননি। শেষদিকে ভালো সুযোগ মিস করেছেন বেঞ্জামিন ক্রেমাশ্চি ও আলেন্দে। নইলে মায়ামির জয়টা আরও বড় হতে পারত। তবে ৩-১ ব্যবধানে জয়ই ফ্লোরিডার ক্লাবটিকে লিগস কাপের শেষ আটে তুলে দিয়েছে।

এএইচএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইন্টার মায়ামি সিএফলিওনেল মেসিলুই সুয়ারেজ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বার্নাব্যুতেই হতে পারে ফিনালিসিমা, তবে অসন্তুষ্ট আর্জেন্টিনা

বার্নাব্যুতেই হতে পারে ফিনালিসিমা, তবে অসন্তুষ্ট আর্জেন্টিনা

গোলহীন মেসি, জিতল না ইন্টার মায়ামিও

গোলহীন মেসি, জিতল না ইন্টার মায়ামিও

কাতার থেকে সরতে পারে ফিনালিসিমা– ইঙ্গিত স্পেন ফুটবল প্রধানের

কাতার থেকে সরতে পারে ফিনালিসিমা– ইঙ্গিত স্পেন ফুটবল প্রধানের

মায়ামির মূল্য ১৪৫ কোটি ডলার— মেসির বেতন কত?

মায়ামির মূল্য ১৪৫ কোটি ডলার— মেসির বেতন কত?