• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

প্রধান কিউরেটর হয়ে ফিরলেন হেমিং, গামিনির ভবিষ্যৎ জানাল বিসিবি

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
৯ আগস্ট ২০২৫, ২২:০৭
অ+
অ-
প্রধান কিউরেটর হয়ে ফিরলেন হেমিং, গামিনির ভবিষ্যৎ জানাল বিসিবি

গেল বছর হঠাৎ করেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চাকরি ছেড়ে দেন পিচ কিউরেটর টনি হেমিং। বোর্ডের সঙ্গে বনিবনা না হওয়ায় তিনি বিসিবির চাকরি ছেড়েছিলেন। তবে দ্বিতীয় দফায় আবারও বাংলাদেশে এসেছেন হেমিং।

বিজ্ঞাপন

এবার বিসিবির প্রধান কিউরেটর হিসেবে কাজ করবেন হেমিং। তার সঙ্গে দুই বছরের চুক্তি হয়েছে বিসিবির। বিসিবির পিচ দেখা-শোনার পাশাপাশি বিসিবির সব কিউরেটরদেরও শেখাবেন তিনি। এসব তথ্য নিশ্চিত করেছেন বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু।

আজ শনিবার বিসিবির বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়। যেখানে সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হেড অব টার্ফ ম্যানেজমেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন টনি হেমিং।

এ ছাড়া মিরপুরের পিচ কিউরেটর গামিনী ডি সিলভাকে নিয়ে মিঠু বলেন, ‘সময় বলবে গামিনী থাকছে কি থাকছে না। এখন যে জিনিসটা হচ্ছে গামিনীর ১ বছর এক্সটেনশন করা হয়েছে ২ মাসের টার্মিনেশন নোটিশ দেওয়াতে।’

বিজ্ঞাপন

এদিকে আসন্ন বিপিএল নিয়ে মিঠু বলেছেন, ‘আমরা মিটিংয়ে অনেক আলোচনা করেছি, তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আরও দুই-তিন দিন সময় লাগবে।’

এসএইচ/এইচজেএস  

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিসিবিবাংলাদেশ ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মুস্তাফিজকে স্যালুট দেওয়া উচিত : মিরাজ

মুস্তাফিজকে স্যালুট দেওয়া উচিত : মিরাজ

ওয়ানডেতে ২০ সেঞ্চুরি চান হান্নান, তামিম বললেন, ‘আরও বেশি হতে পারে’

ওয়ানডেতে ২০ সেঞ্চুরি চান হান্নান, তামিম বললেন, ‘আরও বেশি হতে পারে’

বিগ স্ক্রিন দেখে রিভিউ, নিয়ম ভেঙেছে বাংলাদেশ– অভিযোগ পাকিস্তানের

বিগ স্ক্রিন দেখে রিভিউ, নিয়ম ভেঙেছে বাংলাদেশ– অভিযোগ পাকিস্তানের

পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন