• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

সুজনের সমালোচনার জবাবে যা বললেন ফাহিম

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
১০ আগস্ট ২০২৫, ১৪:২৮
অ+
অ-
সুজনের সমালোচনার জবাবে যা বললেন ফাহিম

গত বছরের আগস্টে ছাত্রজনতার গণঅভ্যুত্থানের পর পালাবদল ঘটেছে রাজনৈতিক অঙ্গন থেকে ‍শুরু করে ক্রীড়াঙ্গনেও। বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি) একাধিকবার শীর্ষ পদে রদবদল হয়েছে। এ ছাড়া বিসিবির নতুন পরিচালক হিসেবে যোগ দেন নাজমুল আবেদীন ফাহিম। সম্প্রতি তাকে নিয়ে কঠোর সমালোচনা করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন।

বিজ্ঞাপন

কিছুদিন ধরেই বিভিন্ন গণমাধ্যমে ফাহিমের কাজের মূল্যায়ন নিয়ে সমালোচনা করতে দেখা গেছে সুজনকে। গতকাল বোর্ড মিটিং শেষে এই ব্যাপারে মুখ খুলেছেন ফাহিম। সততার সঙ্গেই দায়িত্ব পালন করে যাচ্ছেন বলে তিনি জানান। একইসঙ্গে সমালোচনায় কান দিতেও নারাজ ফাহিম।

বিসিবির অপারেশন্স বিভাগের এই চেয়ারম্যান বলেন, ‘এই ব্যাপারটি নিয়ে একেবারেই আলোচনা করতে চাই না। একটি দায়িত্ব নিয়ে এখানে এসেছি। দেশের ক্রিকেট যেন ভালোভাবে চলে। আমি চেষ্টা করছি স্বচ্ছতা এবং সততার সঙ্গে এই কাজটা করার। কে কী মনে করে, কে কী বলল এটা নিয়ে আমি ভাবছি না। যতদিন আমার কাজ করার সুযোগ থাকবে আমি কাজ করব এবং আমার মতো করেই কাজ করব।’

আরও পড়ুন

ক্রীড়াঙ্গনে চেয়ার রদবদল, প্রকৃত সংস্কার কবে? 
পাকিস্তানের সঙ্গে চুক্তির মাঝপথে পদত্যাগ, দায়িত্ব নিলেন বিসিবিতে
বকেয়া থাকা বিপিএল ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে আইনি লড়াইয়ে বিসিবি

বিজ্ঞাপন

এক গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ওয়ানডের নেতৃত্ব থেকে শান্তকে সরিয়ে দেওয়া নিয়ে প্রশ্ন তোলেন সুজন, ‘শান্তকে যেভাবে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তা পেশাগতভাবে করা হয়নি। আমি বলব, বিসিবি খুবই বাজে একটা সিদ্ধান্ত নিয়েছে। এতে বিসিবি ১০০–তে ০ পাবে। সফরে যাওয়ার একদিন আগে কেন দুই অধিনায়কের সঙ্গে কথা বলতে হবে? আমি মনে করি, অপারেশন্স চেয়ারম্যান হিসেবে এখানেই উনি ব্যর্থ। উনার উচিত ছিল বোর্ডের সঙ্গে কথা বলা যে, সফরের আগে অধিনায়ক পরিবর্তন না হোক।’

বিসিবির সাবেক এই পরিচালক আরও বলেন, ‘যাকে উনি সম্মান করলেন না, সে উনাকে কীভাবে সম্মান করবে। বাংলাদেশ দলের অধিনায়ক মানে অনেক বড় একটি পদ। এখানে কেউ যদি অসম্মানিত হন, সেখান থেকে যেকোনো কিছু হতে পারে।’

এসএইচ/এএইচএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

খালেদ মাহমুদ সুজনবিসিবিবাংলাদেশ ক্রিকেটনাজমুল হোসেন শান্ত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

তানজিদ তামিমকে টেস্টে দেখতে চান ইমরুল

তানজিদ তামিমকে টেস্টে দেখতে চান ইমরুল

বিসিবি সভাপতির দেশে ফেরা নিয়ে যা জানা গেল

বিসিবি সভাপতির দেশে ফেরা নিয়ে যা জানা গেল

নতুন টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা বিসিবির

নতুন টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা বিসিবির

এফডিআর থেকে টাকা তোলার বিষয়ে যা বলল বিসিবি

এফডিআর থেকে টাকা তোলার বিষয়ে যা বলল বিসিবি