• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

আজ মুখোমুখি শ্রীলঙ্কা-আফগানিস্তান, বাংলাদেশের জন্য সমীকরণ যেমন

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫০
অ+
অ-
আজ মুখোমুখি শ্রীলঙ্কা-আফগানিস্তান, বাংলাদেশের জন্য সমীকরণ যেমন

এশিয়া কাপে সুপার ফোরে ওঠার জন্য নিজেদের কাজটা ঠিকঠাক সম্পন্ন করেছে বাংলাদেশ। এখন শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের দিকে তাকিয়ে টাইগাররা। লঙ্কানদের কাছে হেরে খাদের কিনারায় চলে যাওয়া লিটন দাসের দল আফগানিস্তানের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে জিতেছে। যা লিটন-মুস্তাফিজদের সুপার ফোরে যাওয়ার আশা টিকিয়ে রেখেছে। ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশসহ তিন দলের সামনেই এখন সুপার ফোরে ওঠার সমীকরণ চূড়ান্ত।

বিজ্ঞাপন

গ্রুপপর্বের তিন ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট ৪। তবে নেট রান রেটটাই টাইগারদের চিন্তার কারণ। হংকংয়ের বিপক্ষে কোনোরকমে জেতার পর লঙ্কানদের কাছে বড় হার এতে বড় প্রভাব ফেলেছে। বর্তমানে ‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলে দুইয়ে থাকা বাংলাদেশের নেট রানরেট -০.২৭০। শীর্ষে থাকা লঙ্কানরা এখনও ম্যাচ হারেনি, বাকি আছে আফগানদের বিপক্ষে লড়াই।

শ্রীলঙ্কার নেট রাটরেট ‍+১.৫৪৬। অন্যদিকে, আফগানরা ২ ম্যাচ শেষে ২ পয়েন্টের পাশাপাশি নেট রানরেট +২.১৫০। গ্রুপের আরেক দল হংকং আগেই বিদায় নিয়েছে। বাংলাদেশের জন্য যে নেট রানরেট চিন্তার কারণ, সেটাই স্বস্তি দিচ্ছে আফগানদের। তবে তাদের সামনে পথটা সহজ নয়, সুপার ফোরে উঠতে হলে লঙ্কানদের বিপক্ষে তাদের জিততেই হবে।

আফগানরা ন্যুনতম ব্যবধানে জিতলেই বাংলাদেশের সুপার ফোরের স্বপ্ন শেষ হয়ে যাবে। যে কারণে আজকের (১৮ সেপ্টেম্বর) শ্রীলঙ্কা-আফগানিস্তানের মধ্যকার ম্যাচে নিশ্চিতভাবেই হাসারাঙ্গা-মেন্ডিসদের জয় চাইবে বাংলাদেশ। আবার শ্রীলঙ্কা বড় ব্যবধানে হারলে তাদেরও বিপদ আছে। এক্ষেত্রে সুপার ফোরে উঠবে বাংলাদেশ ও আফগানিস্তান।

বিজ্ঞাপন

সুপার ফোরের সমীকরণ 

বাংলাদেশের ক্ষেত্রে— শ্রীলঙ্কাকে অবশ্যই জিততে হবে। হারলে ব্যবধান হতে হবে অন্তত ৭১ রান কিংবা ৫৩ বল বাকি। তাহলে বাংলাদেশ ও আফগানরা পরের পর্বে যাবে।

শ্রীলঙ্কার ক্ষেত্রে— ৭১ রান (পরে ব্যাট করলে) কিংবা ৫৩ বলের (আগে ব্যাট করলে) কম ব্যবধানে হারলেও সমস্যা নেই। তখন শ্রীলঙ্কা ও আফগানিস্তান উঠবে।

বিজ্ঞাপন

আফগানিস্তানের ক্ষেত্রে— জয়ের বিকল্প নেই। তারা জিতলে তিন দলের পয়েন্ট সমান ৪ হলেও, নেট রানরেটের কারণে বাদ বাংলাদেশ।

এএল

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শ্রীলঙ্কান ক্রিকেটবাংলাদেশ ক্রিকেটটি টোয়েন্টি ক্রিকেটআফগানিস্তান ক্রিকেটএশিয়া কাপ ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নতুন টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা বিসিবির

নতুন টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা বিসিবির

নাহিদ রানার যে জায়গায় ঘাটতি দেখছেন তালহা

নাহিদ রানার যে জায়গায় ঘাটতি দেখছেন তালহা

বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে গেলেন পাকিস্তানি অলরাউন্ডার

বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে গেলেন পাকিস্তানি অলরাউন্ডার

সালমানের রান আউট নিয়ে লিটন, ‘এখানে কেউ চ্যারিটি লিগ খেলতে আসেনি’

সালমানের রান আউট নিয়ে লিটন, ‘এখানে কেউ চ্যারিটি লিগ খেলতে আসেনি’