• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের সূচি ঘোষণা, মাইলফলকের সামনে মুশফিক

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২৬
অ+
অ-
বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের সূচি ঘোষণা, মাইলফলকের সামনে মুশফিক

একটি মাত্র টেস্টের পর ‍ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল আয়ারল্যান্ডের। তবে নভেম্বরে তারা দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। সব ঠিক থাকলে দ্বিতীয় ম্যাচটি হবে মুশফিকুর রহিমের শততম টেস্ট। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে তিনি এই মাইলফলক গড়বেন। এর আগে ঢাকায় ১১ নভেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ।

বিজ্ঞাপন

ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। বাংলাদেশ-আয়ারল্যান্ডের আসন্ন দুই টেস্টের সিরিজ শুরু হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে। ১১ নভেম্বর প্রথম টেস্টের পর ১৯ নভেম্বর দ্বিতীয় ও শেষ টেস্ট হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। এর আগে আইরিশরা দ্বিতীয় টেস্টের বদলে ওয়ানডে সিরিজ খেলতে চেয়েছিল। সেই সিদ্ধান্ত থেকে সরে এসে দুটি টেস্টই হতে যাচ্ছে। এরপর হবে টি-টোয়েন্টি সিরিজ।

সাদা পোশাকে আগে থেকেই বাংলাদেশের সর্বোচ্চ ম্যাচ খেলুড়ে ক্রিকেটার মুশফিক। এখন পর্যন্ত অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটার ৯৮টি টেস্ট খেলেছেন। ফলে টাইগার ক্রিকেটারদের মধ্যে একমাত্র শততম টেস্ট ম্যাচের সামনে দাঁড়িয়ে আছেন মুশফিক। এর আগে ইংল্যান্ডের লর্ডসে মাত্র ১৮ বছর বয়সে ২০০৫ সালে টেস্টে তার অভিষেক হয়েছিল। ওই ভেন্যুতে তিনিই ছিলেন শচীন টেন্ডুলকারের পর দ্বিতীয় সর্বকনিষ্ঠ টেস্ট খেলুড়ে ক্রিকেটার।

Bangladesh defeated Pakistan in a Test for the first time, Pakistan vs Bangladesh, 1st Test, Rawalpindi, 5th day, August 25, 2024

সর্বাধিক ম্যাচের মতো টেস্টে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানও এসেছে মুশফিকের ব্যাটে। ৯৮ ম্যাচে ৩৮.১২ গড়ে তিনি ৬৩২৮ রান করেছেন। ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে তার অপরাজিত করা ২১৯ রান টেস্টে বাংলাদেশের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস। লাল বলের ক্রিকেটে এখন পর্যন্ত ১২টি সেঞ্চুরি ও ২৭টি হাফসেঞ্চুরি করেছেন মুশফিক। রয়েছে তিনটি ডাবল সেঞ্চুরিও।

বিজ্ঞাপন

আরও পড়ুন

হঠাৎ শ্রীলঙ্কার ‘ডাই-হার্ড ফ্যান’ বাংলাদেশিরা, স্টোরি দিলো লঙ্কান বোর্ড
আজ মুখোমুখি শ্রীলঙ্কা-আফগানিস্তান, বাংলাদেশের জন্য সমীকরণ যেমন
সুখবর পেল বাংলাদেশ

এদিকে, টেস্ট শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। ২৭ ও ২৯ নভেম্বর প্রথম দুই টি-টোয়েন্টির পর তৃতীয় ও শেষ ম্যাচটি হবে ২ ডিসেম্বর ঢাকায়। আয়ারল্যান্ড সিরিজের আগে বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ। যেখানে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল। ১৮ অক্টোবর শুরু হয়ে যা চলবে ১ নভেম্বর পর্যন্ত।

আইসিসির ফিউচার ট্যুরস প্রোগ্রাম (এফটিপি) অনুসারে ডিসেম্বর-জানুয়ারিতে কোনো খেলা নেই বাংলাদেশের। ওই সময়ে হতে পারে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এরপর ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে বসবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর।

বিজ্ঞাপন

এএইচএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মুশফিকুর রহিমবাংলাদেশ ক্রিকেটআয়ারল্যান্ড ক্রিকেটটেস্ট ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নতুন টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা বিসিবির

নতুন টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা বিসিবির

নাহিদ রানার যে জায়গায় ঘাটতি দেখছেন তালহা

নাহিদ রানার যে জায়গায় ঘাটতি দেখছেন তালহা

বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে গেলেন পাকিস্তানি অলরাউন্ডার

বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে গেলেন পাকিস্তানি অলরাউন্ডার

সালমানের রান আউট নিয়ে লিটন, ‘এখানে কেউ চ্যারিটি লিগ খেলতে আসেনি’

সালমানের রান আউট নিয়ে লিটন, ‘এখানে কেউ চ্যারিটি লিগ খেলতে আসেনি’