• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

মুস্তাফিজকে চ্যাম্পিয়ন ক্রিকেটার বললেন ভারতীয় কোচ

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
২৩ সেপ্টেম্বর ২০২৫, ২৩:০২
অ+
অ-
মুস্তাফিজকে চ্যাম্পিয়ন ক্রিকেটার বললেন ভারতীয় কোচ

সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৬ উইকেটে জিতেছিল ভারত। দ্বিতীয় ম্যাচে আগামীকাল (বুধবার) বাংলাদেশের বিপক্ষে নামতে যাচ্ছে গৌতম গম্ভীরের শিষ্যরা। তবে এই ম্যাচে অবশ্য কোনো ধরনের ভুল করতে নারাজ দলটি। ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন ভারতের সহকারী কোচ রায়ান টেন ডেসকাট।

বিজ্ঞাপন

নেদারল্যান্ডসের সাবেক এই কোচ বলেন, ‘পাকিস্তান ম্যাচে আমরা একটু এলোমেলো খেলেছি। পারফরম্যান্সে আমরা সন্তুষ্ট ছিলাম না। ভিডিও অ্যানালাইসিস আমরা দেখেছি, যেটা সবসময় করি। কোন কোন জায়গায় আমরা আরও ভালো হতে পারতাম, আরও নিখুঁতভাবে খেলতে পারতাম বিশ্লেষণ হয়েছে। তাই এটা বাংলাদেশ হোক বা অন্য কোনো ছোট দল হোক, কাল যারা মাঠে নামবে তারা তাদের সর্বোচ্চ পারফরম্যান্স দিতে চাইবে।’

বাংলাদেশের বিপক্ষেও চ্যালেঞ্জ নিতে মুখিয়ে থাকার কথা বললেন ভারতীয় এই কোচ, ‘আমরা বাংলাদেশকে সম্মান করি, আমি মনে করি ওরা এখন উন্নতির পথে আছে। ওরা টি-টোয়েন্টির নতুন ধাঁচে মানিয়ে নিয়েছে। সামনে আক্রমণাত্মক খেলোয়াড় রেখে খেলে। আমরা কালকের চ্যালেঞ্জের জন্য অপেক্ষা করছি।’

আরও পড়ুন

পরপর দু’দিন ভারত-পাকিস্তানের সঙ্গে ম্যাচ, যা বললেন বাংলাদেশ কোচ
শ্রীলঙ্কা ম্যাচে যে কারণে বাদ পড়েছিলেন সোহান
ভারতকেও হারানো সম্ভব, বিশ্বাস বাংলাদেশ কোচের

বিজ্ঞাপন

টাইগার পেসার মুস্তাফিজুর রহমানেরও বেশ প্রশংসা ঝরেছে ডেসকাটের কণ্ঠে, ‘মুস্তাফিজ একজন চ্যাম্পিয়ন, সে অনেকদিন ধরে খেলছে, খুব দক্ষ একজন বোলার। আমরা অবশ্যই জানি সে কী ধরনের দক্ষতা নিয়ে আসে। আমি মনে করি, কেউ যদি আন্তর্জাতিক পর্যায়ে এত দীর্ঘ সময় ধরে এত ভালো করে এবং এরপর আইপিএলে গিয়েও খুব ভালো পারফর্ম করে, সেটা অবশ্যই প্রশংসনীয়।’

‘আগেও বলেছি, আমরা আমাদের প্রতিপক্ষকে সম্মান করি। ওদের দলে অনেক ভালো খেলোয়াড় আছে এবং মুস্তাফিজ সম্ভবত সেরা বোলারদের একজন, যাকে আমরা এখন পর্যন্ত চিনেছি’, আরও যোগ করেন ভারতের সহকারী কোচ।

এসএইচ/এএইচএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মুস্তাফিজুর রহমানবাংলাদেশ ক্রিকেটভারতীয় ক্রিকেটএশিয়া কাপ ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মুস্তাফিজকে স্যালুট দেওয়া উচিত : মিরাজ

মুস্তাফিজকে স্যালুট দেওয়া উচিত : মিরাজ

ওয়ানডেতে ২০ সেঞ্চুরি চান হান্নান, তামিম বললেন, ‘আরও বেশি হতে পারে’

ওয়ানডেতে ২০ সেঞ্চুরি চান হান্নান, তামিম বললেন, ‘আরও বেশি হতে পারে’

বিগ স্ক্রিন দেখে রিভিউ, নিয়ম ভেঙেছে বাংলাদেশ– অভিযোগ পাকিস্তানের

বিগ স্ক্রিন দেখে রিভিউ, নিয়ম ভেঙেছে বাংলাদেশ– অভিযোগ পাকিস্তানের

পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন