• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

ভারতের বিপক্ষে হেরে শাস্তিও পেলেন পাকিস্তানি ব্যাটার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
৬ অক্টোবর ২০২৫, ১৭:৩২
অ+
অ-
ভারতের বিপক্ষে হেরে শাস্তিও পেলেন পাকিস্তানি ব্যাটার

মেয়েদের ওয়ানডেতে ভারতের বিপক্ষে কখনোই জিততে পারেনি চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। গতকাল (রোববার) তারা চলমান নারী ওয়ানডে বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল। ফরম্যাটটিতে ১২তম বারের দেখায়ও শেষ হাসি হেসেছে হরমনপ্রীত কৌরের ভারত। ফাতিমা সানার দলকে তারা ৮৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে। সেই ম্যাচ শেষে শাস্তিও জুটেছে পাকিস্তানি ব্যাটার সিদরা আমিনের কপালে।

বিজ্ঞাপন

আইসিসির কোড অব কন্ডাক্ট ভাঙার দায়ে তাকে তিরস্কৃত করা হয়েছে। একইসঙ্গে দেওয়া হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও। ম্যাচ শেষে রেফারি শান্দ্রে ফ্রিটজের কাছে সিদরা আমিন নিজের অপরাধ মেনে নেওয়ায় আর শুনানির প্রয়োজন হয়নি। পাকিস্তানের বড় হারের ম্যাচে অবশ্য সর্বোচ্চ রান এসেছে সিদরার কাছ থেকে। ৩৩ বছর বয়সী এই অভিজ্ঞ ব্যাটার ৮১ রান করেন। 

আইসিসি আচরণবিধির ২.২ অনুচ্ছেদ ভঙ্গ করেছেন সিদরা। যেখানে বলা অপরাধ হিসেব উল্লেখ করা হয়েছে, আন্তর্জাতিক ম্যাচ চলাকালে ক্রিকেটের যেকোনো সরঞ্জাম, পোশাক, মাঠের প্রয়োজনীয় উপকরণ, ফিক্সার্স অথবা ফিটিংয়ের ক্ষতি সাধন। মূলত আউট হয়ে ফেরার পথে সিদরা আমিন রাগে পিচে আঘাত করে বসেন।

dhakapost

সাধারণত লেভেল-১ পর্যায়ের অপরাধ করলে ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা এবং দুটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়। তবে সিদরা আমিন সেটি লঙ্ঘন করেননি। সে কারণে তিরস্কৃত করার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয় তাকে। 

বিজ্ঞাপন

আরও পড়ুন

পাকিস্তানি ব্যাটারের আউট নিয়ে বিতর্ক, নিয়ম কী বলে
ভারতের বিপক্ষে প্রথমবার এমন নজির গড়ল পাকিস্তান
মশার উৎপাতে বন্ধ ভারত-পাকিস্তান ম্যাচ, করা হলো স্প্রে

প্রসঙ্গত, বাংলাদেশের বিপক্ষে বড় হার দিয়ে এবারের নারী বিশ্বকাপ শুরু করেছিল পাকিস্তান। গতকাল টানা দ্বিতীয় হার দেখল ভারতের বিপক্ষে। যেখানে আগে ব্যাট করা ভারত হার্লিন দেওলের ৪৬, রিচা ঘোষের ৩৫ রানে ভর করে ২৪৮ রান তোলে। সেই লক্ষ্য তাড়ায় সিদরা আমিন ৮১ এবং নাতালিয়া পারভেজের ৩৩ রান ছাড়া আর কেউ বলার মতো কিছু করতে পারেননি। ফলে ১৫৯ রানে অলআউট হয়ে ৮৮ রানের ব্যবধানে হারে পাকিস্তান।

এএইচএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নারী ক্রিকেটপাকিস্তান ক্রিকেটভারতীয় ক্রিকেটক্রিকেট বিশ্বকাপ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

বাংলাদেশের কাছে হারের পর শেহজাদ, ‘সহযোগী দেশ হয়ে যাচ্ছে পাকিস্তান’

বাংলাদেশের কাছে হারের পর শেহজাদ, ‘সহযোগী দেশ হয়ে যাচ্ছে পাকিস্তান’

যে বাংলাদেশি ক্রিকেটারের প্রশংসায় পঞ্চমুখ হেসন

যে বাংলাদেশি ক্রিকেটারের প্রশংসায় পঞ্চমুখ হেসন

বাংলাদেশের বিপক্ষে সিরিজ হেরেও গর্বিত আফ্রিদি

বাংলাদেশের বিপক্ষে সিরিজ হেরেও গর্বিত আফ্রিদি