• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

বার্সেলোনার লা লিগার ম্যাচ যুক্তরাষ্ট্রে খেলার অনুমোদন দিল উয়েফা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
৭ অক্টোবর ২০২৫, ১০:২০
অ+
অ-
বার্সেলোনার লা লিগার ম্যাচ যুক্তরাষ্ট্রে খেলার অনুমোদন দিল উয়েফা

স্পেনের ঘরোয়া প্রতিযোগিতা লা লিগা। দেশটিতেই লা লিগার ম্যাচগুলো অনুষ্ঠিত হয়ে থাকে। তবে চলতি মৌসুমে ভিয়ারিয়ালের বিপক্ষে একটি ম্যাচ যুক্তরাষ্ট্রের মায়ামিতে খেলতে চেয়েছিল বার্সেলোনা। যা নিয়ে উয়েফার কাছে অনুমতি প্রার্থনা করে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। লা লিগার ম্যাচটি মায়ামিতে আয়োজনের অনুমোদন দিয়েছে উয়েফা। 

বিজ্ঞাপন

অনিচ্ছা সত্ত্বেও বিশেষ পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। সোমবার এক বিবৃতিতে উয়েফা বলেছে, এসব ক্ষেত্রে পর্যালোচনাধীন থাকা ফিফার কাঠামো পর্যাপ্ত স্পষ্ট নয় এবং সেখানে বিশদ বিবরণ নেই। একই সঙ্গে জোর দিয়ে উয়েফা বলেছে, নীতিগতভাবে নিজ দেশের বাইরে ঘরোয়া লিগের ম্যাচ আয়োজনের পরিকল্পনার বিরোধিতা করে তারা।

শুধু বার্সেলোনা আর ভিয়ারিয়াল নয়, কোমোর বিপক্ষে এসি মিলানের সিরি আর ম্যাচ নিয়েও একই সিদ্ধান্ত নিয়েছে উয়েফা। এই ম্যাচটি অস্ট্রেলিয়ার পার্থে আয়োজনের পরিকল্পনা রয়েছে। এর আগে গত মাসে উয়েফা বলেছিল, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে দর্শকসহ সকল অংশীদারদের সঙ্গে পরামর্শ করবে তারা।

ইউরোপজুড়ে সমর্থক গোষ্ঠীগুলোর তীব্র বিরোধিতার মধ্যেই এই সিদ্ধান্ত নিল উয়েফা। এই ম্যাচগুলো বিদেশে আয়োজনের জন্য এখন ফিফার চূড়ান্ত অনুমোদন প্রয়োজন। আগামী ডিসেম্বরে ভিয়ারিয়ালের বিপক্ষে বার্সেলোনার লা লিগার ম্যাচ যুক্তরাষ্ট্রের মায়ামিতে আয়োজনের অনুমোদন গত আগস্টে দেয় আরএফইএফ। পরদিনই অবশ্য পরিকল্পনাটির বিরোধিতা করে বিবৃতি দেয় রেয়াল মাদ্রিদ।

বিজ্ঞাপন

অন্যদিকে কোমোর বিপক্ষে এসি মিলানের সিরি আর ম্যাচ আগামী ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার পার্থে আয়োজনের ব্যাপারে গত জুলাইয়ে সবুজ সংকেত দেয় ইতালির ফুটবল ফেডারেশন (এফআইজিসি)। সান সিরোয় ম্যাচটির সূচি সেখানে শীতকালীন অলিম্পিকসের উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে সাংঘর্ষিক হবে। ফলে নিজ দেশের লিগের ম্যাচ অন্য দেশে খেলবে তারা।

এএল

অনলাইনে পড়তে স্ক্যান করুন

লা লিগাবার্সেলোনা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইংল্যান্ডে গিয়েও খেলা দেখতে পারেননি বার্সা সমর্থক, গেলেন ভুল স্টেডিয়ামে

ইংল্যান্ডে গিয়েও খেলা দেখতে পারেননি বার্সা সমর্থক, গেলেন ভুল স্টেডিয়ামে

নিউক্যাসলের হৃদয় ভেঙে দিলেন ইয়ামাল

নিউক্যাসলের হৃদয় ভেঙে দিলেন ইয়ামাল

৯৭-এর স্মৃতি নিউক্যাসলের প্রেরণা, সতর্ক বার্সেলোনা

৯৭-এর স্মৃতি নিউক্যাসলের প্রেরণা, সতর্ক বার্সেলোনা

ইয়ামালের গোলে ফের ব্যবধান বাড়াল বার্সেলোনা

ইয়ামালের গোলে ফের ব্যবধান বাড়াল বার্সেলোনা