• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

২০২৬ বিশ্বকাপে যে ৩ দলকে ফেভারিট বললেন ইংল্যান্ড কোচ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১১ অক্টোবর ২০২৫, ১৩:২১
অ+
অ-
২০২৬ বিশ্বকাপে যে ৩ দলকে ফেভারিট বললেন ইংল্যান্ড কোচ

ফুটবলের সবচেয়ে অভিজাত ও আকর্ষণীয় টুর্নামেন্ট বিশ্বকাপ। সেখানে বিজয়ী দল পরবর্তী চার বছর সেরা দল হিসেবে তো বিবেচিত হয়–ই, ইতিহাসের পাতায় তাদের গৌরবগাঁথা লেখা থাকে। ২০২৬ সালে ফিফার এই মেগা ইভেন্ট অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। ৪৮ দলের অংশগ্রহণে হতে যাওয়া আসরে কারা ফেভারিট– সেই হিসাব-নিকাশ এখনও শুরু হয়নি। তবে গণমাধ্যমের প্রশ্নে নিজের মতামত জানালেন ইংল্যান্ড কোচ থমাস টুখেল।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার এক প্রীতি ম্যাচে ইংল্যান্ড ৩-০ গোলে ওয়েলসকে হারায়। ইতোমধ্যে খেলেছে বিশ্বকাপ বাছাইয়ের ৫টি ম্যাচও, যেখানে সবকটিতেই জিতেছে টুখেলের শিষ্যরা। তা সত্ত্বেও পা মাটিতেই রাখছেন ইংলিশ কোচ। বিশেষ করে বিশ্বকাপের প্রশ্নে নিজের দলকে ‘আন্ডারডগ’ হিসেবে দাবি করলেন টুখেল। তাহলে কারা ফেভারিট হিসেবে আসন্ন বিশ্বকাপে খেলতে যাচ্ছে! ইংল্যান্ড কোচের মতে– ফেভারিট হিসেবে নামবে ব্রাজিল, আর্জেন্টিনা ও স্পেন।

টুখেল বলেন, ‘বিশ্বকাপে সবচেয়ে ফেভারিট হিসেবে আমার বিবেচনায় থাকবে ব্রাজিল, আর্জেন্টিনা ও স্পেন। এটি আমার দৃষ্টিকোণ থেকে। আর নিজেদের (ইংল্যান্ড) ব্যাপারে বলব– এটি চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। প্রথমে আমাদের বিশ্বকাপে কোয়ালিফাই করতে হবে। তাই পুরো মনোযোগটাও রাখতে হচ্ছে সেদিকেই।’ বিশ্বকাপ বাছাইয়ে এখন পর্যন্ত ৫ ম্যাচের সবকটিতে জিতে ‘কে’ গ্রুপের পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে ইংলিশরা। এরপর যথাক্রমে আলবেনিয়া ও সার্বিয়া ৮ এবং ৭ পয়েন্ট নিয়ে অবস্থান করছে।

dhakapost

এদিকে, ডিফেন্ডিং বিশ্বচ্যাম্পিয়ন লিওনেল স্কালোনির আর্জেন্টিনা এবারও লাতিন অঞ্চলের বাছাই থেকে সবার আগে বিশ্বকাপে উঠেছে। কাঙ্ক্ষিত ফল না পেলেও ব্রাজিলও উত্তীর্ণ হয়েছে চূড়ান্ত পর্বে। এই মুহূর্তে কার্লো আনচেলত্তি দলের সেরা কম্বিনেশন খুঁজে পাওয়ার মিশনে আছেন। অন্যদিকে, ইউরো চ্যাম্পিয়ন স্পেন বাছাইপর্বে ২টি ম্যাচ খেলেছে এখন পর্যন্ত। অন্যতম শক্তিশালী এই দল অবশ্য দুটিতেই জিতেছে। 

বিজ্ঞাপন

বিশ্বকাপের বিগত আসরগুলোতেও শক্তিশালী দল নিয়ে অংশ নেওয়ার পর হতাশা নিয়ে ফিরেছে ইংল্যান্ড। ১৯৬৬ সালে কেবল তারা বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল। তাই সতর্ক থেকেই নিজের দলকে মূল্যায়ন করলেন টুখেল, ‘আমরা বিশ্বকাপে আন্ডারডগ হিসেবেই যাব, কারণ আমরা অনেক দশক ধরে (শিরোপা) জিতি না। সেখানে আমাদের এমন দলের বিপক্ষে লড়তে হবে, যারা এই সময়ের মধ্যে একাধিকবার জিতেছে। ফলে আমাদের দলগত পারফরম্যান্স নিয়ে সেখানে যেতে হবে, নইলে কোনো সুযোগ থাকবে না। আমরা সবচেয়ে প্রতিভাবান খেলোয়াড় সংগ্রহ করিনি। তবে যারা আঠার মতো লেগে থাকতে পারে এবং সেরা দল হওয়ার ক্ষেত্রে সংযোগ তৈরি করে এমন খেলোয়াড় আছে।’

আরও পড়ুন

আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন এরপর ব্রাজিল
মিসরের পর বিশ্বকাপে আলজেরিয়া, যে ২০ দলের টিকিট নিশ্চিত
এমবাপের গোলে ফ্রান্স ও কিমিচের জোড়ায় জার্মানির বড় জয়

গত বছরের অক্টোবরে ইংল্যান্ড জাতীয় দলের দায়িত্ব নেন টুখেল। একই চাপ নিয়ে রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিলের কোচ হয়েছেন কার্লো আনচেলত্তি। ইংলিশরা সর্বশেষ ২০২২ কাতার বিশ্বকাপে বিদায় নিয়েছিল কোয়ার্টার ফাইনাল থেকে। ২০১৮ আসরে খেলেছিল সেমিফাইনাল। এ ছাড়া ইউরো চ্যাম্পিয়নশিপের ২০২০ এবং ২০২৪ দুই আসরেই ইংলিশরা রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। ফলে ২০২৬ বিশ্বকাপকে ঘিরে জোরেশোরে প্রস্তুতি নিচ্ছে টুখেলের দল।

বিজ্ঞাপন

উয়েফার (ইউরোপ) বিশ্বকাপ বাছাইপর্ব এখনও চলমান। সেখান থেকে সরাসরি টুর্নামেন্টের টিকিট পাবে ১৬টি দল। বিশ্বকাপের আয়োজক কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র ছাড়াও বাছাইপর্ব থেকে এখন পর্যন্ত চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করেছে ২০টি দেশ। সর্বশেষ মিসর ১৯ এবং আলজেরিয়া ২০তম দেশ হিসেবে জায়গা করে নিয়েছে মেগা আসরটিতে। বাছাই খেলে বিশ্বকাপে যাবে মোট ৪৩ দল। বাকি দুই দল উঠবে ছয় দলের ইন্টারকন্টিনেন্টাল প্লে-অফ থেকে। তার আগে ওয়াশিংটন ডিসিতে বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে আগামী ৫ ডিসেম্বর।

এএইচএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইংল্যান্ড ফুটবল দলআর্জেন্টিনা ফুটবল দলব্রাজিল ফুটবল দলস্পেন ফুটবল দলবিশ্বকাপ ফুটবল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ফিনালিসিমা বাতিল : বিকল্প দুই প্রস্তাব পেলেও রাজি হয়নি আর্জেন্টিনা

ফিনালিসিমা বাতিল : বিকল্প দুই প্রস্তাব পেলেও রাজি হয়নি আর্জেন্টিনা

আর্জেন্টিনার রেকর্ড ম্যাচ খেলা গোলরক্ষক অবসরে

আর্জেন্টিনার রেকর্ড ম্যাচ খেলা গোলরক্ষক অবসরে

ফিনালিসিমা বাতিলে মেসির হাত নেই, বিশ্বকাপের আগে চেয়েছিলেন ৪৯তম ট্রফি

ফিনালিসিমা বাতিলে মেসির হাত নেই, বিশ্বকাপের আগে চেয়েছিলেন ৪৯তম ট্রফি

হচ্ছে না ফিনালিসিমা

হচ্ছে না ফিনালিসিমা