• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

মিরপুরের উইকেট নিয়ে যা বললেন ক্যারিবিয়ান অলরাউন্ডার

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
২০ অক্টোবর ২০২৫, ২০:৫৬
অ+
অ-
মিরপুরের উইকেট নিয়ে যা বললেন ক্যারিবিয়ান অলরাউন্ডার

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথমটিতে হারের মুখ দেখেছে ওয়েস্ট ইন্ডিজ দল। হারের পর থেকে মূলত মিরপুরের উইকেট নিয়ে আলোচনা হচ্ছে। তবে ক্যারিবিয়ান ক্রিকেটার খারি পিয়েরে জানিয়েছেন, মিরপুরের মতো স্পিন বান্ধব উইকেট আছে তাদের দেশেও। তাই কন্ডিশনকে অজুহাত হিসেবে দাঁড় করাতে চান না তারা।

বিজ্ঞাপন

পিয়েরে বলেন, 'ব্যাটার হিসেবে আমাদের মানিয়ে নিতে হবে যত দ্রুত সম্ভব। দলে ভালো ভালো ব্যাটার আছে। এখন শুধু মানিয়ে নেওয়ার ব্যাপার। এটা আন্তর্জাতিক ক্রিকেট, কঠিন এবং চ্যালেঞ্জিং হবেই। আমাদের উপায় বের করতে হবে। উইকেট যেমনই হোক, কন্ডিশন মানিয়ে নিয়ে আপনাকে ভালো খেলতে হবে। ২০১১ সাল থেকে বাংলাদেশ এখানে সিরিজ হারেনি। আমাদেরও চেষ্টা করতে হবে ম্যাচ জেতার।'

উপমহাদেশের কন্ডিশন যে স্পিনারদের পক্ষে তা জানেন পিয়েরে, 'মাত্র আমরা ভারত থেকে এলাম। উপমহাদেশে কন্ডিশন স্পিন বান্ধব হয় এটা আমরা সবাই জানি। আমাদের দেশেও এমন উইকেট আছে। আমাদের যত দ্রুত সম্ভব মানিয়ে নিতে হবে। এমন কন্ডিশনে ভালো করতে না পারলে অনেক চাপ তৈরি হবে স্বাভাবিক। তবে নিজের পরিকল্পনায় অটুট থেকে স্বাভাবিকভাবে খেলতে চাই। বল ঠিক জায়গায় ফেলতে হবে, টাইট রাখতে হবে, ব্যাটার যাতে ভুল করে সেই চেষ্টা করতে হবে।'

উইকেটের সঙ্গে মানিয়ে নেওয়া ছাড়া তাই দ্বিতীয় কোনো পথ খোলা দেখছেন না ক্যারিবীয়রা, 'আমাদের মধ্যে আলোচনা হচ্ছে। বাংলাদেশের ব্যাটারদের দ্রুত আটকে দেওয়ার চেষ্টা করব। মানিয়ে নেওয়াই আসল বিষয়। এতেই আমাদের মনোযোগ।'

বিজ্ঞাপন

এসএইচ/এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ক্রিকেটবাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সিরিজ জিতে র‌্যাংকিংয়ে সুখবর পেল বাংলাদেশ

সিরিজ জিতে র‌্যাংকিংয়ে সুখবর পেল বাংলাদেশ

সৌম্যকে না খেলানোয় স্ত্রীর ফেসবুক পোস্ট, মিরাজের ব্যাখ্যা

সৌম্যকে না খেলানোয় স্ত্রীর ফেসবুক পোস্ট, মিরাজের ব্যাখ্যা

বাংলাদেশের ক্রিকেটে হাথুরুসিংহের অনীহা, নিভৃতে জাহানারা

বাংলাদেশের ক্রিকেটে হাথুরুসিংহের অনীহা, নিভৃতে জাহানারা

সালমানের সেই রান আউট নিয়ে মুখ খুললেন মিরাজ

সালমানের সেই রান আউট নিয়ে মুখ খুললেন মিরাজ