• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশের বিপক্ষে অভিষেক হওয়া ভারতীয় অলরাউন্ডার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২০ অক্টোবর ২০২৫, ২২:১৫
অ+
অ-
অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশের বিপক্ষে অভিষেক হওয়া ভারতীয় অলরাউন্ডার

জম্মু ও কাশ্মীর থেকে ভারত জাতীয় দলে খেলেছিলেন পারভেজ রসুল। ভারতের জার্সিতে ক্যারিয়ার লম্বা করতে পারেননি খুব একটা। তবে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত ছিলেন। এবার সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

বিজবেহেরায় জন্ম নেওয়া ৩৬ বছর বয়সী এই অলরাউন্ডার ‘স্পোর্টস্টার’ ওয়েবসাইটে আজ সোমবার (২০ অক্টোবর) নিজের অবসরের কথা জানিয়েছেন। ১৭ বছর ধরে প্রথম শ্রেণির ক্রিকেট খেলছেন তিনি। যেখানে ব্যাট হাতে ৫৬৪৮ রান এবং বল হাতে ৩৫২টি উইকেট শিকার করেছেন।

ভারতের হয়ে মাত্র দু’টি ম্যাচ খেলেছেন রসুল। একটি ওয়ানডে ম্যাচ এবং একটি টি-টোয়েন্টি ম্যাচ। ২০১৪ সালে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ম্যাচটি খেলেছিলেন রসুল। ১০ ওভারে ৬০ রানে ২ উইকেট নিয়েছিলেন। সেই ম্যাচে ভারতের অধিনায়ক ছিলেন সুরেশ রায়না।

টি-টোয়েন্টিতে রসুল একমাত্র ম্যাচটি খেলেন বিরাট কোহলির অধীনে। ২০১৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে কানপুরের সেই ম্যাচে আট নম্বরে ব্যাট করতে নেমে ৬ বলে ৫ রান করেছিলেন। বল হাতে চার ওভারে ৩২ রান দিয়ে একটি উইকেট নিয়েছিলেন।

বিজ্ঞাপন

আইপিএলে রসুল খেলেছিলেন ১১টি ম্যাচ। পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া ছাড়াও সানরাইজার্স হায়দরাবাদ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়েও খেলেছেন। ১১ ম্যাচে মাত্র ৪ উইকেট নিয়েছেন এবং ১৭ রান করেছেন।

তবে ঘরোয়া ক্রিকেটে রসুলের পরিসংখ্যান খারাপ নয়। ৯৫ ম্যাচে ৩৫২টি উইকেট রয়েছে তার। ১৬৪টি লিস্ট এ ম্যাচ খেলে ৩৯৮২ রান এবং ২২১টি উইকেট রয়েছে তার। ঘরোয়া টি-টোয়েন্টিতে ৭১ ম্যাচ খেলে ৮৪০ রান এবং ৬০ উইকেট নিয়েছেন।

এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ভারতীয় ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইউরোপের টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের বিশ্বকাপজয়ী বোলার

ইউরোপের টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের বিশ্বকাপজয়ী বোলার

গেইলের ১৭৫ রানের রেকর্ড ভাঙতে চান সূর্যবংশী

গেইলের ১৭৫ রানের রেকর্ড ভাঙতে চান সূর্যবংশী

আমরা যখনই যা চেয়েছি সেটা পেয়েছি : দ্রাবিড়

আমরা যখনই যা চেয়েছি সেটা পেয়েছি : দ্রাবিড়

কার নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, ভুলেই গেল বিসিসিআই!

কার নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, ভুলেই গেল বিসিসিআই!