• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

সিরিজ নিশ্চিতের ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে চার স্পিনার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২১ অক্টোবর ২০২৫, ১৩:০৫
অ+
অ-
সিরিজ নিশ্চিতের ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে চার স্পিনার

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২০৭ রানের স্বল্প পুঁজি নিয়েও ৭৬ রানের বড় ব্যবধানে জিতেছে বাংলাদেশ দল। এবার সিরিজ নিশ্চিতের লক্ষ্যে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। মিরপুর শের-ই-বাংলায় দুপুর দেড়টায় শুরু হবে খেলা। 

বিজ্ঞাপন

গত ম্যাচে আলোচনার তুঙ্গে ছিল মিরপুরের কালো উইকেট। এই ম্যাচেও যথারীতি স্পিন-বিষে ক্যারিবীয়দের বধ করার লক্ষ্যে নামছে মেহেদী হাসান মিরাজের দল। প্রথম ওয়ানডেতে বাংলাদেশ তিন স্পিনার নিয়ে নেমেছিল। পেসার ছিলেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।   

দ্বিতীয় ম্যাচের আগেও মাঠে কালো পিচের দেখা মিলেছে। যদিও গত ম্যাচের তুলনায় আজ উইকেট অতটা কালো নয়। সিরিজের মাঝপথে স্কোয়াডে যুক্ত করা হয়েছিল স্পিনার নাসুম আহমেদকে। দ্বিতীয় ওয়ানডেতেই একাদশে রাখা হলো তাকে। তার জায়গায় বাদ পড়েছেন পেসার তাসকিন আহমেদ। 

চারজন বিশেষজ্ঞ স্পিনার ও এক পেসার মুস্তাফিজুর রহমানকে নিয়ে নামছে বাংলাদেশ।

বিজ্ঞাপন

বাংলাদেশ একাদশ : সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ : ব্রেন্ডন কিং, অলিক আথানাজে, কেসি কার্টি, শাই হোপ (অধিনায়ক ও উইকেটরক্ষক), শেরফান রাদারফোর্ড, অ্যাকিম অগাস্তে, রোস্টন চেজ, জাস্টিন গ্রিভস, গুদাকেশ মোতি, খারি পিয়েরে ও আকিল হোসেন।

এফআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজবাংলাদেশ ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সিরিজ জিতে র‌্যাংকিংয়ে সুখবর পেল বাংলাদেশ

সিরিজ জিতে র‌্যাংকিংয়ে সুখবর পেল বাংলাদেশ

সৌম্যকে না খেলানোয় স্ত্রীর ফেসবুক পোস্ট, মিরাজের ব্যাখ্যা

সৌম্যকে না খেলানোয় স্ত্রীর ফেসবুক পোস্ট, মিরাজের ব্যাখ্যা

বাংলাদেশের ক্রিকেটে হাথুরুসিংহের অনীহা, নিভৃতে জাহানারা

বাংলাদেশের ক্রিকেটে হাথুরুসিংহের অনীহা, নিভৃতে জাহানারা

সালমানের সেই রান আউট নিয়ে মুখ খুললেন মিরাজ

সালমানের সেই রান আউট নিয়ে মুখ খুললেন মিরাজ