• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

নির্বাচনী প্রচারণায় ১৪ বছর বয়সী ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২১ অক্টোবর ২০২৫, ১৬:২১
অ+
অ-
নির্বাচনী প্রচারণায় ১৪ বছর বয়সী ক্রিকেটার

ভোট দেওয়ার বয়স হয়নি এখনও বৈভব সূর্যবংশীর। অথচ ১৪ বছর বয়সী এই ভারতীয় ক্রিকেটার বিহার বিধানসভা নির্বাচনের প্রচারের কাজ করছেন। তবে সেটা কোনো রাজনৈতিক দলের পক্ষে নয়। তরুণদের ভোটদানে সচেতন করতে সূর্যবংশীকে ব্যবহার করছেন বিহারের মুখ্য নির্বাচনী কর্মকর্তার দফতর।

বিজ্ঞাপন

সোমবার বিহারের মুখ্য নির্বাচনী কর্মকর্তার দফতর সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের একাধিক অ্যাকাউন্টে সূর্যবংশীর একটি ভিডিও পোস্ট করেছে। সেই ভিডিওতে মানুষকে ভোটদানে উৎসাহিত করেছেন ১৪ বছর বয়সী এই ক্রিকেটার।

সূর্যবংশী তার বার্তায় বলেছেন, 'আমি বৈভব সূর্যবংশী। আপনাদের সবাইকে নমস্কার। মাঠে নেমে আমার কাজ হল ভালো খেলা এবং আমার দলকে জেতানো। তেমনই গণতন্ত্রের মাঠে আপনাদের গুরুত্বপূর্ণ কাজ হল ভোট দেওয়া। তাই আপনারা সচেতন নাগরিক হোন এবং বিধানসভা নির্বাচনে ভোট দিন। বিহার ভোট দেবে। বিহার নিজের সরকার বেছে নেবে।'

বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে সচেতনতা বৃদ্ধি এবং প্রচারের কাজে বিভিন্ন ক্ষেত্রের সফল এবং জনপ্রিয়দের ব্যবহার করছে মুখ্য নির্বাচনী কর্মকর্তার দফতর। ১৪ বছরের সূর্যবংশীকে ব্যবহার করা হচ্ছে মূলত নতুন ভোটারদের ভোটদানে উৎসাহিত করতে।

বিজ্ঞাপন

এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ভারতীয় ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইউরোপের টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের বিশ্বকাপজয়ী বোলার

ইউরোপের টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের বিশ্বকাপজয়ী বোলার

গেইলের ১৭৫ রানের রেকর্ড ভাঙতে চান সূর্যবংশী

গেইলের ১৭৫ রানের রেকর্ড ভাঙতে চান সূর্যবংশী

আমরা যখনই যা চেয়েছি সেটা পেয়েছি : দ্রাবিড়

আমরা যখনই যা চেয়েছি সেটা পেয়েছি : দ্রাবিড়

কার নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, ভুলেই গেল বিসিসিআই!

কার নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, ভুলেই গেল বিসিসিআই!