• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

৯ গোল ও ২ লাল কার্ড, লেভারকুসেনের সঙ্গে পিএসজির ছেলেখেলা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২২ অক্টোবর ২০২৫, ০৯:০৮
অ+
অ-
৯ গোল ও ২ লাল কার্ড, লেভারকুসেনের সঙ্গে পিএসজির ছেলেখেলা

চ্যাম্পিয়ন্স লিগের আগের রাউন্ডেই বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়ে এবারও দারুণ কিছুর আভাস দিয়ে রেখেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি। গতকাল (মঙ্গলবার) তারা রীতিমতো ছেলেখেলায় মেতেছিল জার্মান ক্লাব লেভারকুসেনের সঙ্গে। ৯ গোল ও ২ লাল কার্ডের নাটকীয় এই ম্যাচে লুইস এনরিকের দল ৭-২ ব্যবধানে জিতেছে।

বিজ্ঞাপন

জাবি আলোনসোর অধীনে গত মৌসুমের দারুণ চমক দেখিয়েছিল লেভারকুসেন। কোচ-খেলোয়াড়ের পাশাপাশি অনেক কিছুই বদলে গেছে জার্মান ক্লাবটিতে। চমক জাগানিয়া সেই ছন্দ আর অবশিষ্ট নেই। ঘরের মাঠ বে অ্যারেনায় খেলতে নেমে সুবিধা করতে পারেনি লেভারকুসেন। প্রথমার্ধেই তারা চার গোল হজম করে। যদিও শোধ করেছে এক গোল। তবে দুই দলই চার মিনিটের ব্যবধানে একটি করে লাল কার্ড দেখায় ১০ জনের দলে পরিণত হয়। দ্বিতীয়ার্ধে আরও তিন গোলে পিএসজির বড় জয় নিশ্চিত হয়েছে।

ফরাসি জায়ান্টদের পক্ষে জোড়া গোল করেছেন দেজিরে দুয়ে, এ ছাড়া উইলিয়াম পাচো, খিচা কাভারাৎস্খেলিয়া, নুনো মেন্দেস, ‍উসমান দেম্বেলে ও ভিতিনিয়া একবার করে স্কোরবোর্ডে নাম তোলেন। ৬৭ শতাংশ বলের পজেশন ধরে রেখে ২২টি শট নেয় পিএসজি, এর মধ্যে লক্ষ্যে ছিল ৮টি। এ ছাড়া ৫ শটের তিনটি লক্ষ্যে ছিল লেভারকুসেনের। ৩৩ ও ৩৪ মিনিটে লাল কার্ড দেখেছেন যথাক্রমে লেভারকুসেন মিডফিল্ডার রবার্ট আনড্রিখ ও পিএসজি ডিফেন্ডার ইলিয়া জাবারনি। 

Image

ম্যাচের সপ্তম মিনিটেই গোলের সূচনা করেন উইলিয়াম পাচো। কর্নারের পর নুনো মেন্দেসের বাড়ানো ক্রসে হেড দিয়ে এই ইকুয়েডিয়ান ডিফেন্ডার গোল করেছেন। ৩৩ ও ৩৭ মিনিটে দুই দল ১০ জনের শিবিরে পরিণত হয়। একইসঙ্গে পিএসজির করা ফাউলে ৩৮ মিনিটে পেনাল্টিতে এগিয়ে যায় লেভারকুসেন। স্পট কিকে সফলভাবে লক্ষ্যভেদ করেছেন অ্যালেক্স গার্সিয়া। তাদের সমতায় ফেরার উচ্ছ্বাস বেশিক্ষণ স্থায়ী হয়নি। কারণ বিরতির আগে একে একে আরও তিন গোল জড়ায় স্বাগতিক লেভারকুসেনের জালে। 

বিজ্ঞাপন

৪১ মিনিটে দেজিরে দুয়ে ডি-বক্সে সতীর্থের পাস পেয়ে প্লেসিং শটে সফল হয়েছেন। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে এই ফরাসি ফরোয়ার্ড নিজের দ্বিতীয় গোলটি করেন বক্সের বাইরে থেকে নেওয়া জোরালো এক শটে। মাঝে একবার স্কোরবোর্ডে নামটি তোলেন কাভারৎস্খেলিয়া। জর্জিয়ার এই ফরোয়ার্ড বল পেয়েছিলেন মূলত লেভারকুসেনের বল ক্লিয়ার করতে না পারার ব্যর্থতায়। তার জোরালো শটের পর দুয়ের গোলে ৪-১ ব্যবধানে এগিয়ে যায় পিএসজি। 

Image

৫০ মিনিটে ফরাসিদের হয়ে ব্যবধান আরও বাড়ান মেন্দেস। চার মিনিট বাদে নিজের দ্বিতীয় গোল করে স্কোরবোর্ড ৫-২ এ পরিণত করেন লেভারকুসেনের গার্সিয়া। ম্যাচের বাকি সময়ে হয়েছে আরও দুই গোল। দুটিই আবার লেভারকুসেনের জালে। বদলি নেমে ৬৬তম মিনিটে গোল করেছেন এবারের ব্যালন ডি’অরজয়ী দেম্বেলে। ৯০ মিনিটে পর্তুগিজ মিডফিল্ডার ভিতিনিয়া স্কোরবোর্ড ৭-২ করেন। বড় এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখলো গত আসরের চ্যাম্পিয়নরা। ৩ ম্যাচের সবকটিতেই তারা জিতেছে।

এএইচএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পিএসজিউয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

এমবাপের ফেরা নিয়ে যা বললেন রিয়াল কোচ

এমবাপের ফেরা নিয়ে যা বললেন রিয়াল কোচ

রাস্তায় গাড়ি থামিয়ে ভক্তদের সঙ্গে রুডিগারের নাচ-উদযাপান

রাস্তায় গাড়ি থামিয়ে ভক্তদের সঙ্গে রুডিগারের নাচ-উদযাপান

ইংল্যান্ডে গিয়েও খেলা দেখতে পারেননি বার্সা সমর্থক, গেলেন ভুল স্টেডিয়ামে

ইংল্যান্ডে গিয়েও খেলা দেখতে পারেননি বার্সা সমর্থক, গেলেন ভুল স্টেডিয়ামে

পিএসজির কাছে চেলসির বড় হার, বোডোর স্বপ্নযাত্রা, কোনোমতে বাঁচল আর্সেনাল

পিএসজির কাছে চেলসির বড় হার, বোডোর স্বপ্নযাত্রা, কোনোমতে বাঁচল আর্সেনাল