• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

ভারতের সতর্কবার্তার পর ট্রফি দিতে নতুন শর্ত জুড়ে দিলেন নাকভি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২২ অক্টোবর ২০২৫, ১১:৪৪
অ+
অ-
ভারতের সতর্কবার্তার পর ট্রফি দিতে নতুন শর্ত জুড়ে দিলেন নাকভি

এশিয়া কাপের ট্রফি নিয়ে টানাপোড়েন যেন শেষই হচ্ছে না। পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের শিরোপা জিতলেও এখনও ট্রফি বুঝে পায়নি ভারত। সেই ট্রফি নাকি রাখা আছে দুবাইয়ে আইসিসির দপ্তরে। ভারতের দাবি, সেই ট্রফি বিসিসিআইয়ের দপ্তরে পাঠিয়ে দিতে হবে।

বিজ্ঞাপন

ট্রফি চেয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভিকে ইমেইল করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। নাকভি এশীয় ক্রিকেট কাউন্সিলেরও প্রধান। তিনি জয়ী দলকে এশিয়া কাপের ট্রফি তুলে দেবেন বলেছিলেন। কিন্তু ভারত তার হাত থেকে ট্রফি নেবে না বলে জানিয়ে দেয়। নিজের সিদ্ধান্তে অনড় থাকেন নাকভিও। সেখান থেকেই বিতর্কের সূত্রপাত।

আরও পড়ুন

এশিয়া কাপের ট্রফি চেয়ে নাকভিকে ভারতের চিঠি
ট্রফি না দেওয়ায় ক্ষোভ, নাকভির চেয়ার কেড়ে নেওয়ার উদ্যোগ নিচ্ছে ভারত

ভারতের চিঠির পরপরই এবার নতুন শর্ত জুড়ে দিয়েছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি। পাকিস্তানের সংবাদ সংস্থা পিটিআইয়ের এক প্রতিবেদনে জানা গেছে, ‘নাকভি বিসিসিআইয়ের ইমেইলের জবাব দিয়েছেন। তিনি জানিয়েছেন, নভেম্বরের প্রথম সপ্তাহে দুবাইয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করে ভারতের কোনো ক্রিকেটারের হাতে ট্রফি তুলে দিতে চান। সেই অনুষ্ঠানে ভারতের অন্তত একজন ক্রিকেটারের উপস্থিতি বিসিসিআইকে নিশ্চিত করতে বলেছেন এসিসি সভাপতি।’ 

বিজ্ঞাপন

ভারতীয় গণমাধ্যমসূত্রে জানা গেছে, নাকভির এই শর্তে রাজি নয় বিসিসিআই। নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার অবস্থানে অনড় বিসিসিআই কর্তারা। সে কথা নাকভিকে পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন তারা। ফলে বিষয়টি নিষ্পত্তির জন্য আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইইসিসি) সভা পর্যন্ত অপেক্ষা করা ছাড়া পথ নেই আপাতত। 

বিসিসিআই ছাড়া শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের ক্রিকেট বোর্ডও নাকভিকে ইমেইল করে ভারতকে ট্রফি হস্তান্তরের অনুরোধ করেন। নাকভিকে ইমেইল করেছিলেন বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা। কিন্তু এসিসি সভাপতি ভারতে ট্রফি পাঠাতে রাজি নন।

এফআই/

অনলাইনে পড়তে স্ক্যান করুন

এশিয়া কাপ ক্রিকেটভারতীয় ক্রিকেটপাকিস্তান ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইউরোপের টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের বিশ্বকাপজয়ী বোলার

ইউরোপের টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের বিশ্বকাপজয়ী বোলার

গেইলের ১৭৫ রানের রেকর্ড ভাঙতে চান সূর্যবংশী

গেইলের ১৭৫ রানের রেকর্ড ভাঙতে চান সূর্যবংশী

আমরা যখনই যা চেয়েছি সেটা পেয়েছি : দ্রাবিড়

আমরা যখনই যা চেয়েছি সেটা পেয়েছি : দ্রাবিড়

কার নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, ভুলেই গেল বিসিসিআই!

কার নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, ভুলেই গেল বিসিসিআই!