• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

ওয়ানডে ক্যারিয়ারে কখনও এত কঠিন দিন দেখেননি কোহলি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২৩ অক্টোবর ২০২৫, ১১:১৬
অ+
অ-
ওয়ানডে ক্যারিয়ারে কখনও এত কঠিন দিন দেখেননি কোহলি

২২৪ দিন পর খেলতে নেমে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ডাক (শূন্য রানে আউট) খেয়েছিলেন বিরাট কোহলি। যা অজিদের মাটিতে ৩০ ওয়ানডের ক্যারিয়ারে ভারতীয় এই তারকার প্রথম কোনো ডাকের অভিজ্ঞতা। দ্বিতীয় ওয়ানডেতেও সেই বিব্রতকর অবস্থা কোহলির পিছু ছাড়েনি। আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথমবার পরপর দুই ওয়ানডেতে তিনি শূন্য রানে আউট হয়েছেন।

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ায় সিরিজের প্রথম ওয়ানডেতে হেরে ব্যাকফুটে অবস্থানে ভারত। সিরিজ বাঁচাতে তাই দ্বিতীয় ওয়ানডেতে আজ (বৃহস্পতিবার) অ্যাডিলেডে তাদের জয়ের বিকল্প নেই। সেই লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই দ্রুত ২ উইকেট হারিয়েছে সফরকারীরা। দলীয় ১৭ রানে অধিনায়ক শুভমান গিলকে (৯) দিয়ে শুরু। তিনে নেমে কোহলি খেললেন স্রেফ ৪ বল, জাভিয়ের বার্টলেটের লেংথ বল খেলতে গিয়ে মিস করেছেন। তার পায়ে আঘাত করার পরপরই এলবিডব্লিউ দিয়েছেন আম্পায়ার। ১৭ রানেই ২ উইকেট শেষ ভারতের।

এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্যারিয়ারে ৩০৪টি ওয়ানডে খেলেছেন কোহলি, কিন্তু ফরম্যাটটিতে প্রথমবার পরপর দুই ম্যাচে তিনি শূন্য রানে ফিরলেন। এর আগে পার্থের অপ্টাস স্টেডিয়ামে ৮ বল খেলে কোনো রান করতে পারেননি সাবেক এই ভারতীয় অধিনায়ক। তারই ধারাবাহিকতা দেখা গেল অ্যাডিলেডেও। তবে আজ বাউন্সি ও পেস-সহায়ক উইকেট বুঝতে তিনি বেশি সময় পাননি। অথচ এর আগে অ্যাডিলেডে খেলা সর্বশেষ দুই ওয়ানডেতে (অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০১৯ সালে ১০৪ ও পাকিস্তানের বিপক্ষে ২০১৫ সালে ১০৭) সেঞ্চুরি করেন কোহলি।

— cricket.com.au (@cricketcomau) October 23, 2025

বিজ্ঞাপন

এখন পর্যন্ত ৩০৪ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে ১৮ বার শূন্য রানে আউট হয়েছেন কোহলি। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে তিনি এদিক থেকে তৃতীয়। সামনে আছেন কিংবদন্তি শচীন টেন্ডুলকার ও জাভাগাল শ্রীনাথ। শচীন ৪৬৩ ওয়ানডেতে ২০ এবং শ্রীনাথ ২২৯ ওয়ানডেতে ১৯ বার ডাক খেয়েছেন। এ ছাড়া কোহলির সমান ১৮ ওয়ানডেতে শূন্য রানে আউট হন অনিল কুম্বলে ও যুবরাজ সিং।

ওয়ানডের ইতিহাসে সর্বোচ্চ ডাক নিয়ে আউট হওয়ার রেকর্ড অবশ্য শ্রীলঙ্কান কিংবদন্তি সনৎ জয়সুরিয়ার দখলে। ১৯৮৯ থেকে ২০১১ পর্যন্ত গড়া ক্যারিয়ারে তিনি খেলেছেন ৪৪৫ ওয়ানডে, এর মধ্যে ৩৪ ম্যাচে তিনি রানের খাতা খুলতে পারেননি। তালিকায় দুইয়ে আছেন পাকিস্তানের কিংবদন্তি অলরাউন্ডার শহীদ আফ্রিদি। ৩৯৮ ওয়ানডেতে তিনি শূন্য রানে আউট হন ৩০ বার।

আরও পড়ুন

১৩ বছরে প্রথম এমন বিব্রতকর দিন কোহলির, বিপর্যয়ে ভারত
আগামী মাসে আবারো মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান
ভারত হারতেই ক্রিকেটের নিয়ম বদলের দাবি ভারতীয়দের

বিজ্ঞাপন

এদিকে, দ্রুত ২ উইকেট হারানোর পরও অবশ্য রোহিত শর্মা ও শ্রেয়াস আইয়ারের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে ভারত। প্রথমে ধীরগতির ইনিংস খেললেও, ধীরে ধীরে স্ট্রাইকরেট বাড়িয়েছেন রোহিত। ২০১৫ সালের পর তিনি এই প্রথম এত ধীরগতির (৭৪ বলে) হাফসেঞ্চুরি পেলেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ২৫ ওভারে ভারতের সংগ্রহ ২ উইকেটে ১১২ রান। রোহিত ৮৩ বলে ৬১ এবং আইয়ার ৫৪ বলে ৪০ রানে অপরাজিত আছেন।

এএইচএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিরাট কোহলিভারতীয় ক্রিকেটঅস্ট্রেলিয়ান ক্রিকেটওয়ানডে ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইউরোপের টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের বিশ্বকাপজয়ী বোলার

ইউরোপের টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের বিশ্বকাপজয়ী বোলার

গেইলের ১৭৫ রানের রেকর্ড ভাঙতে চান সূর্যবংশী

গেইলের ১৭৫ রানের রেকর্ড ভাঙতে চান সূর্যবংশী

আমরা যখনই যা চেয়েছি সেটা পেয়েছি : দ্রাবিড়

আমরা যখনই যা চেয়েছি সেটা পেয়েছি : দ্রাবিড়

কার নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, ভুলেই গেল বিসিসিআই!

কার নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, ভুলেই গেল বিসিসিআই!