• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

সৌম্যের কাছে দেড়শ রানের প্রত্যাশা ছিল বিসিবি সভাপতির

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
২৩ অক্টোবর ২০২৫, ২০:৪১
অ+
অ-
সৌম্যের কাছে দেড়শ রানের প্রত্যাশা ছিল বিসিবি সভাপতির

সৌম্য সরকার নিজের ক্যারিয়ারের শুরুতে যেভাবে আলো ছড়িয়েছিলেন সেটা ধরে রাখতে পারেননি। ২০১৭ সালের পর থেকে জাতীয় দলে অনিয়মিত হয়ে পড়েন। এই সময়ে যাওয়া-আসার মধ্যেই ছিলেন তিনি। তবে এবার আবারো নিজেকে প্রমাণ করেছেন এই ওপেনার। 

বিজ্ঞাপন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে বড় ইনিংসের দেখা পেয়েছেন সৌম্য। ৮৬ বলে ৯১ রানের ইনিংসে খেলেন। তবে টাইগার ওপেনারের কাছে আরো বড় রানের আশা করেছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

গণমাধ্যমের মুখোমুখি হয়ে বুলবুল বলেন, 'সৌম্য তো অলওয়েজ টেলেন্টেড ক্রিকেটার। টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ দিব তাকে কন্টিনিউ করেছে। সিলেকশন এমন এক জিনিস এক ম্যাচ খারাপ করার পরেই ড্রপ করে দেওয়া যায়। ধারাবাহিকতা থাকায় সৌম্যর আত্মবিশ্বাস পাওয়ার পেছনে কাজ করেছে।'

এমন ব্যাটিংয়ের পরও সৌম্য সেঞ্চুরি না পাওয়ায় হতাশ বুলবুল। তিনি বলেন, 'আমরা আউট হই স্ট্রাগল করতে করতে অথবা আনন্দে। ৯১ রানে আউট হয়ে যাওয়া… ক্যারি করলে ১৫০ হতে পারত। তবে সৌম্য ভালো শুরু এনে দিয়েছে।'

বিজ্ঞাপন

এসএইচ/এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সৌম্য সরকারবাংলাদেশ ক্রিকেটআমিনুল ইসলাম বুলবুল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বাংলাদেশের ক্রিকেটে হাথুরুসিংহের অনীহা, নিভৃতে জাহানারা

বাংলাদেশের ক্রিকেটে হাথুরুসিংহের অনীহা, নিভৃতে জাহানারা

সালমানের সেই রান আউট নিয়ে মুখ খুললেন মিরাজ

সালমানের সেই রান আউট নিয়ে মুখ খুললেন মিরাজ

মুস্তাফিজকে স্যালুট দেওয়া উচিত : মিরাজ

মুস্তাফিজকে স্যালুট দেওয়া উচিত : মিরাজ

ওয়ানডেতে ২০ সেঞ্চুরি চান হান্নান, তামিম বললেন, ‘আরও বেশি হতে পারে’

ওয়ানডেতে ২০ সেঞ্চুরি চান হান্নান, তামিম বললেন, ‘আরও বেশি হতে পারে’