• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে চায় ওয়েস্ট ইন্ডিজ

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
৩০ অক্টোবর ২০২৫, ০৮:২৩
অ+
অ-
বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে চায় ওয়েস্ট ইন্ডিজ

প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ দল। ওয়ানডে সিরিজ হারলেও ওয়েস্ট ইন্ডিজ দল এবার এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিজেদের করে নিল। এবার ক্যারিবিয়ানদের লক্ষ্য আরো বড়। শেষ ম্যাচ জিতে টাইগারদের হোয়াইটওয়াশ করতে চান ক্যারিবিয়ান ব্যাটার অ্যালিক আথানজে।

বিজ্ঞাপন

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আথানজে বলেন, 'হ্যাঁ, উদ্দেশ্য এটাই (হোয়াইটওয়াশ), কিন্তু আমরা কাউকে হালকাভাবে নিচ্ছি না এবং আমরা শুক্রবারে আবার একটি ভালো খেলা উপহার দিতে আমাদের সেরাটা দিয়ে চেষ্টা করব।'

এই ম্যাচে একাধিক ক্যাচ মিস করেছে ওয়েস্ট ইন্ডিজ। তবে নিজ দলের বোলারদের প্রশংসায় ভাসিয়েছেন আথানজে, 'আমার মনে হয়েছে আমরা কিছু রান কম করেছি, কিন্তু তা সত্ত্বেও, আমরা দল হিসেবে দায়িত্ব নিয়েছিলাম যাতে আমরা বল হাতে ভালো শুরু করতে পারি। ফিল্ডিং... আজ আমরা মাঠে সেরা ছিলাম না, কিন্তু বোলাররা আবার তাদের জাত চিনিয়েছে এবং উইকেট তুলে নিয়ে তাদের আটকে রেখেছে।'

গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তাদেরকেই হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। আথানজে বলেন, 'আমার মনে হয় না আমি তখন দলে ছিলাম, কিন্তু এটা নিশ্চিত যে, যদি আমরা তাদের ৩-০ ব্যবধানে হারানোর সুযোগ পাই, আমরা অবশ্যই সেই সুযোগ নেব।'

বিজ্ঞাপন

এসএইচ/এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ক্রিকেটবাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সালমানের সেই রান আউট নিয়ে মুখ খুললেন মিরাজ

সালমানের সেই রান আউট নিয়ে মুখ খুললেন মিরাজ

মুস্তাফিজকে স্যালুট দেওয়া উচিত : মিরাজ

মুস্তাফিজকে স্যালুট দেওয়া উচিত : মিরাজ

ওয়ানডেতে ২০ সেঞ্চুরি চান হান্নান, তামিম বললেন, ‘আরও বেশি হতে পারে’

ওয়ানডেতে ২০ সেঞ্চুরি চান হান্নান, তামিম বললেন, ‘আরও বেশি হতে পারে’

বিগ স্ক্রিন দেখে রিভিউ, নিয়ম ভেঙেছে বাংলাদেশ– অভিযোগ পাকিস্তানের

বিগ স্ক্রিন দেখে রিভিউ, নিয়ম ভেঙেছে বাংলাদেশ– অভিযোগ পাকিস্তানের