• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

বিশ্বকাপ জেতাই সবচেয়ে বড় অর্জন- রোনালদোকে মেসির জবাব!

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
৬ নভেম্বর ২০২৫, ১৯:০২
অ+
অ-
বিশ্বকাপ জেতাই সবচেয়ে বড় অর্জন- রোনালদোকে মেসির জবাব!

তিন বছর আগে লিওনেল মেসি তার সমৃদ্ধশালী ক্যারিয়ারের একমাত্র আক্ষেপ ঘুচিয়েছিলেন বিশ্বকাপ ট্রফি হাতে নিয়ে। তারপরই ক্রিস্টিয়ানো রোনালদো ও তার মধ্যে কে সেরা, সেই প্রশ্নে যবনিকাপাত ঘটার কথা ছিল। কিন্তু তা হয়নি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সিআরসেভেন দাবি করেন, বিশ্বকাপ জিতলেই কাউকে ইতিহাসের সেরা বল ন্যায্য নয়। এবার এনিয়ে পাল্টা জবাব দিলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক।

বিজ্ঞাপন

ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মর্গ্যানের সঙ্গে সাক্ষাৎকারে  রোনালদো বলেন, ‘আপনি যদি আমার কাছে জানতে চান, ক্রিস্টিয়ানো বিশ্বকাপ জেতা কি আপনার স্বপ্ন? না, এটা একটি স্বপ্ন নয়। এটা দিয়ে কী নির্ধারণ করা যায়? আমি ইতিহাসের সেরা কি না? ছয় বা সাত ম্যাচের একটি প্রতিযোগিতা দিয়ে এমন কিছু নির্ধারণ করা কি ঠিক মনে করেন?’

রোনালদোর কাছে শ্রেষ্ঠত্ব নির্ধারণে বিশ্বকাপ ট্রফি কতটা ন্যায্য, সেই ব্যাপারে যুক্তি খাটাতে যাননি মেসি। তবে তার মতে, প্রত্যেক খেলোয়াড়ের উচিত বিশ্বকাপ জয়ের রোমাঞ্চকর অনুভূতি পাওয়া। 

আরও পড়ুন
কখন অবসর নেবেন প্রশ্নে যে জবাব দিলেন রোনালদো
বিশ্বকাপ জিতলেই কেউ ইতিহাস সেরা, মানেন না রোনালদো

বিজ্ঞাপন

ফ্লোরিডায় আমেরিকা বিজনেস ফোরামে মেসি এনিয়ে কথা বলেছেন, ‘সত্যি কথা হচ্ছে, ওই মুহূর্তের অনুভূতি ব্যাখ্যা করা কঠিন। ব্যক্তিগত পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, আমার সতীর্থদের জন্য, এমনকি দেশের জন্য, ট্রফির মানে কী সেটা ভাষায় প্রকাশ করা যাবে না।’

ইন্টার মায়ামি ফরোয়ার্ড আরো বলেন, ‘দেশ কীভাবে উদযাপন করেছে, সেটা স্পষ্ট ছিল। দীর্ঘ সময় পর আমাদের এই আকাঙ্ক্ষা পূরণ হয়েছিল।’

বিশ্বকাপই একজন ফুটবলারের সবচেয়ে বড় অর্জন মনে করেন তিনি, ‘আমার জন্য এটা ছিল বিশেষ। প্রথমত, একজন খেলোয়াড়ের জন্য বিশ্বকাপ জেতা সবচেয়ে বড় অর্জন। পেশাদার ফুটবলারের জন্য বিশ্বকাপ জেতাই সব। বিশ্বকাপের চেয়ে বেশি কিছু আর নেই। আপনি আর কিছু চাইতে পারেন না। আর আমি সৌভাগ্যবান যে আমি এটার আগে সবকিছু অর্জন করেছি। সেটা ক্লাব ও ব্যক্তিগত পর্যায়ে। আমরা জাতীয় দলের সঙ্গে কোপা আমেরিকাও জিতেছিলাম। শুধু এটা (বিশ্বকাপ) ছিল না। এই ট্রফি দিয়ে আমার ক্যারিয়ার যেন পূর্ণ হয়েছে।’  

বিজ্ঞাপন

এফএইচএম/

অনলাইনে পড়তে স্ক্যান করুন

লিওনেল মেসিক্রিশ্চিয়ানো রোনালদোফিফা বিশ্বকাপ কাতার ২০২২বিশ্বকাপ ফুটবলআর্জেন্টিনাআর্জেন্টিনা ফুটবল দলইন্টার মায়ামি সিএফ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ফিনালিসিমা বাতিলে মেসির হাত নেই, বিশ্বকাপের আগে চেয়েছিলেন ৪৯তম ট্রফি

ফিনালিসিমা বাতিলে মেসির হাত নেই, বিশ্বকাপের আগে চেয়েছিলেন ৪৯তম ট্রফি

বার্নাব্যুতেই হতে পারে ফিনালিসিমা, তবে অসন্তুষ্ট আর্জেন্টিনা

বার্নাব্যুতেই হতে পারে ফিনালিসিমা, তবে অসন্তুষ্ট আর্জেন্টিনা

গোলহীন মেসি, জিতল না ইন্টার মায়ামিও

গোলহীন মেসি, জিতল না ইন্টার মায়ামিও

কাতার থেকে সরতে পারে ফিনালিসিমা– ইঙ্গিত স্পেন ফুটবল প্রধানের

কাতার থেকে সরতে পারে ফিনালিসিমা– ইঙ্গিত স্পেন ফুটবল প্রধানের