• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

মেসিকে নিয়ে আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণা, বাদ অভিজ্ঞ কয়েকজন

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
৭ নভেম্বর ২০২৫, ০৮:২৮
অ+
অ-
মেসিকে নিয়ে আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণা, বাদ অভিজ্ঞ কয়েকজন

তরুণ গোলরক্ষকদের অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দিতে অভিজ্ঞ এমিলিয়ানো মার্টিনেজকে আর্জেন্টিনা জাতীয় দলের বাইরে রাখার পরিকল্পনা আগেই জানা গিয়েছিল। তিনিসহ বেশ কয়েকজন পরিচিত মুখ ডাক পাননি নভেম্বর উইন্ডোর জন্য লিওনেল স্কালোনির ঘোষিত দলে। যেখানে দলের প্রাণভোমরা লিওনেল মেসি আছেন। এ ছাড়া প্রথমবারের মতো ডাকা হয়েছে তিন জনকে।

বিজ্ঞাপন

আগামী ১৪ নভেম্বর আফ্রিকান দেশ অ্যাঙ্গোলার সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। তার আগে আর কোনো ম্যাচ না থাকায় স্কালোনির দল স্পেনে প্রশিক্ষণ ক্যাম্প করবে। আসন্ন ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে আর্জেন্টিনার স্থানীয় ক্লাবগুলোয় খেলা ফুটবলারদের ডাকা হয়নি। তুলনামূলক কম গুরুত্বপূর্ণ এই প্রীতি ম্যাচের জন্য এসব ক্লাব যেন ক্ষতির মুখে না পড়ে সেটাই চিন্তা ফেডারেশন এএফএ’র সভাপতি ক্লদিও তাপিয়ার।

স্থানীয় ফুটবলারকে এবারের প্রীতি ম্যাচের জন্য না ডাকার সিদ্ধান্তে সম্মতি ছিল কোচ স্কালোনিরও। ফলে গত উইন্ডোতে খেলা স্কোয়াডের লিয়েন্দ্রো পারেদেস (বোকা জুনিয়র্স), গঞ্জালো মন্টিয়েল ও লাউতারো রিভেরো (রিভার প্লেট) এবং মার্কাস আকুনা এই দলে নেই। এবার প্রথমবারের মতো আলবিসেলেস্তে জাতীয় দলে ডাক পেয়েছেন জোয়াকিন পানিচেল্লি, ‍জিয়ানলুকা প্রেস্টিয়ান্নি এবং ম্যাক্সিমো পেরোনে। এ ছাড়া ভ্যালেন্টিন বার্কোকে দলে ফেরানো হয়েছে।

— Selección Argentina (@Argentina) November 6, 2025

বিজ্ঞাপন

নতুন করে ডাক পাওয়া ২৩ বছর বয়সী স্ট্রাইকার পানিচেল্লি বর্তমানে ফরাসি ক্লাব স্ট্রাসবার্গের হয়ে খেলছেন। ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার এই ফুটবলার লিগ ওয়ানের ১১ ম্যাচে ৯টি গোল করেছেন, উয়েফা কনফারেন্স লিগের অভিষেক ম্যাচেও গোল পেয়েছেন এই আর্জেন্টাইন। ১৯ বছর বয়সী প্রেস্টিয়ানি কিছুদিন আগে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে খেলেছেন। যেখানে আলবিসেলেস্তেদের স্বপ্নভঙ্গ করে ইতিহাস গড়ে মরক্কোর যুবারা। প্রেস্টিয়ানি আবার হোসে মরিনিয়োর অধীনে পর্তুগিজ ক্লাব বেনফিকায় খেলেন। পর্যাপ্ত গেমটাইম না পাওয়া তরুণ এই ফরোয়ার্ড ১৭ ম্যাচে একটি গোল ও দুটি অ্যাসিস্ট করেছেন।

এ ছাড়া প্রথমবার ডাক পাওয়া ২২ বছর বয়সী মিডফিল্ডার পেরোনো ইতালিয়ান ক্লাব কোমোতে খেলছেন নিকো পাজের সতীর্থ হিসেবে। ডিফেন্সিভ মিডের পাশাপাশি গোলের সুযোগ তৈরিতে সক্ষমতার কারণে পেরোনেকে ডেকেছেন স্কালোনি। এদিকে, ২০২৪ সালের মার্চে এল সালভাদরের বিপক্ষে অভিষেক হওয়া ডিফেন্ডার বার্কো ভ্যালেন্টিনকে আর খেলাননি আর্জেন্টাইন কোচ। তাকে এবার ডাকা হয়েছে। ফরাসি ক্লাব স্ট্রাসবার্গের হয়ে তিনি চলতি মৌসুমে ১১ ম্যাচে এক গোল ও চারটি অ্যাসিস্ট করেছেন।

আরও পড়ুন
বিশ্বকাপ জেতাই সবচেয়ে বড় অর্জন- রোনালদোকে মেসির জবাব!
ব্রাজিলিয়ান ডিজাইনারের হাতে প্রস্তুত মেসিদের বিশ্বকাপ জার্সি
২০২৬ বিশ্বকাপে খেলতে চান মেসি, তবে…

বিজ্ঞাপন

পরিচিত কয়েকটি মুখ অনুপস্থিত থাকলেও যথারীতি লিওনেল মেসিকে অধিনায়কত্বে রেখেই স্কোয়াড সাজিয়েছেন স্কালোনি। যদিও তার খেলার বিষয়টি এখনও নিশ্চিত নয়। এ ছাড়া অভিজ্ঞদের মধ্যে রদ্রিগো ডি পল, ক্রিস্টিয়ান রোমেরো, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, নিকোলাস ওটামেন্ডি, নিকোলাস তালিয়াফিকো, নিকোলাস গঞ্জালেস ও জিওভান্নি লো সেলসো আছেন। এ ছাড়া কার্ডজনিত কারণে আগের উইন্ডোতে না খেলা এনজো ফার্নান্দেজও ফিরলেন এবার। দিবুর অনুপস্থিতিতে গোলবার সামলাতে ডাকা হয়েছে দু’জনকে– জেরোনিমো রুলি ও ওয়াল্টার বেনিতেজ।

আর্জেন্টিনার স্কোয়াড

গোলরক্ষক : জেরোনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ

ডিফেন্ডার : নাহুয়েল মোলিনা, জুয়ান ফয়েথ, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস সেনেসি, নিকোলাস তালিয়াফিকো, ভ্যালেন্টিন বার্কো

মিডফিল্ডার : অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল, জিওভান্নি লো সেলসো, থিয়াগো আলমাদা, ম্যাক্সিমো পেরোনে, নিকোলাস পাজ

ফরোয়ার্ড : লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, নিকোলাস গঞ্জালেস, জিওলিয়ানো সিমিওনে, হোসে ম্যানুয়েল লোপেজ, জিয়ানলুকা প্রেস্টিয়ানি, জোয়াকিন পানিচেল্লি

এএইচএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আর্জেন্টিনা ফুটবল দললিওনেল স্ক্যালোনিলিওনেল মেসি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ফিনালিসিমা বাতিল : বিকল্প দুই প্রস্তাব পেলেও রাজি হয়নি আর্জেন্টিনা

ফিনালিসিমা বাতিল : বিকল্প দুই প্রস্তাব পেলেও রাজি হয়নি আর্জেন্টিনা

আর্জেন্টিনার রেকর্ড ম্যাচ খেলা গোলরক্ষক অবসরে

আর্জেন্টিনার রেকর্ড ম্যাচ খেলা গোলরক্ষক অবসরে

ফিনালিসিমা বাতিলে মেসির হাত নেই, বিশ্বকাপের আগে চেয়েছিলেন ৪৯তম ট্রফি

ফিনালিসিমা বাতিলে মেসির হাত নেই, বিশ্বকাপের আগে চেয়েছিলেন ৪৯তম ট্রফি

হচ্ছে না ফিনালিসিমা

হচ্ছে না ফিনালিসিমা