• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

তামিম-শান্তকে দলে ভেড়াল রাজশাহী

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
৯ নভেম্বর ২০২৫, ২১:৩৯
অ+
অ-
তামিম-শান্তকে দলে ভেড়াল রাজশাহী

বিপিএলের আসন্ন আসরের জন্য দল সাজাতে শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। দেশি ক্রিকেটারদের সঙ্গে সরাসরি চুক্তি করাও শুরু করেছে দলগুলো। এবার দুইজন দেশি ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। 

বিজ্ঞাপন

এবারের আসরের আগে প্রথম ক্রিকেটার হিসেবে তানজিদ তামিমের সঙ্গে চুক্তি করেছে রাজশাহী। একই দিনে জাতীয় দলের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও দলে ভিড়িয়েছে তারা। দলটির প্রধান কোচ হান্নান সরকার নিজের ফেসবুক পেজে এসব তথ্য নিশ্চিত করেছেন।

শুরুতে হান্নান জানান, 'রাজশাহী দলে আমাদের প্রথম ডিরেক্ট সাইনিং- তানজিদ হাসান তামিম। আমি নিজেও আনুষ্ঠানিকভাবে হেড কোচ হলাম আজই। সামনে নিশ্চিতভাবেই আরও অনেক নাম আমাদের সাথে যুক্ত হতে যাচ্ছে।'

পরে আরেক পোস্টে হান্নান লিখেন, 'তানজিদ তামিমই শুধু না, নাজমুল হোসেন শান্তও এবার খেলবে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে। ব্যক্তিগতভাবে শান্তকে আমার দলে পেয়ে কোচ হিসেবে আমি বেশ খুশি। আমি জানি ওর সামর্থ্য সম্পর্কে। আমি জানি, ও কতটা ভালো করতে সক্ষম নিজের দিনে। খারাপ সময়ও হয়তো আসবে, কিন্তু শান্ত যেন রাজশাহীর হয়ে প্রত্যেকটা মুহূর্তই ভীষণ উপভোগ করে, এটাই চাওয়া।'

বিজ্ঞাপন

এসএইচ/এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নাজমুল হোসেন শান্তবিপিএলবাংলাদেশ ক্রিকেটদুর্বার রাজশাহী

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শুরুর আগেই নারী বিপিএল তিন মাস পেছানোর কারণ কী

শুরুর আগেই নারী বিপিএল তিন মাস পেছানোর কারণ কী

বিপিএলের সেরা খেলোয়াড়ের অর্থপুরস্কার মাঠকর্মীদের দিলেন শরিফুল

বিপিএলের সেরা খেলোয়াড়ের অর্থপুরস্কার মাঠকর্মীদের দিলেন শরিফুল

পিছিয়ে গেল নারী বিপিএল শুরুর সময়

পিছিয়ে গেল নারী বিপিএল শুরুর সময়

নির্ধারিত সময়ে হচ্ছে না নারী বিপিএলের প্লেয়ার্স-ড্রাফট

নির্ধারিত সময়ে হচ্ছে না নারী বিপিএলের প্লেয়ার্স-ড্রাফট