• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

ফুটবলাররা উইকেট নষ্ট করে, উইকেট ভেঙে ফেলে : আসিফ

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
৯ নভেম্বর ২০২৫, ২২:০৪
অ+
অ-
ফুটবলাররা উইকেট নষ্ট করে, উইকেট ভেঙে ফেলে : আসিফ

বিসিবির চলমান বোর্ডে চট্টগ্রাম বিভাগ থেকে বিসিবি পরিচালক নির্বাচিত হয়েছেন আসিফ আকবর। বিসিবিতে এসেই বিভিন্ন জেলায় ক্রিকেটের উন্নয়নে কাজ শুরু করে দিয়েছেন তিনি। তার মতে, ক্রিকেটের অনেক মাঠে ফুটবল খেলা হওয়ায়, সেসব মাঠের উইকেট নষ্ট হয়ে যাচ্ছে।

বিজ্ঞাপন

আজ রোববার শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত ক্রিকেট কনফারেন্স। সেখানেই বক্তব্য দেয়ার সময় আসিফ জানিয়েছেন, গোটা দেশে জেলা স্টেডিয়ামগুলো ফুটবল দখল করে আছে। যার জন্য ক্রিকেটের উন্নতি ব্যহত হচ্ছে।

আসিফ বলেন, 'আমাদের বোর্ড সভাপতি আছেন এবং যারা বিভিন্নভাবে বাফুফের সঙ্গে সম্পৃক্ত আছেন, ফুটবল ক্লাবের সঙ্গে… ক্লাবের সঙ্গে জড়িত থাকলেই কিন্তু ফুটবল-ক্রিকেট-হকি, সবই হয়। আমরা যেটা বড় সমস্যার মুখোমুখি হচ্ছি, ফুটবলারদের জন্য (ক্রিকেট) খেলা যাচ্ছে না, সারা দেশে। এরা উইকেট ভেঙে ফেলে, উইকেট নষ্ট করে ফেলে। যে কারণে, কুমিল্লার ক্রিকেট লিগ ১২ তারিখ থেকে শুরু হবে, প্রাগৈতিহাসিক যুগের ক্রিকেট হবে, ম্যাটে। যেগুলো খেলিনি আমরা কখনও।'

তিনি আরও যোগ করেন, 'আগামী ২৪ তারিখ আবাহনী-মোহামেডান ফুটবল খেলা আছে, কুমিল্লা স্টেডিয়ামে। এই সমস্যা শুধু কুমিল্লার নয়, প্রতিটি জেলার স্টেডিয়াম দখল করে রেখেছে ফুটবল। যেখানে ফুটবলের কাজ নেই, সেখানেও স্টেডিয়াম দখল করে রেখেছে। ফুটবলারদের ব্যবহার খুব খারাপ, এটা আমি সরাসরি বলতে চাই। কারণ, ক্রিকেট একটা ডিসিপ্লিনড খেলা, আভিজাত্যের খেলা এটি, এখানে অনেক নিয়মকানুন আছে, রেকর্ডের খেলা।'

বিজ্ঞাপন

এই সমস্যার সমাধানে বাফুফে কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসার জন্য বিসিবি সভাপতিকে অনুরোধ করেছেন আসিফ, 'আমাদের বোর্ড সভাপতিকে অনুরোধ করব, সিনিয়র বোর্ড সদস্য যারা আছেন, তাদেরকে অনুরোধ করব, আপনারা অনতিবিলম্বে বাফুফের সঙ্গে বসেন। আমরা তো মারামারি করতে যাব না, তবে প্রয়োজন হলে করব। কারণ হচ্ছে, আমাদেরকে খেলতে হবে। আমাদের বাচ্চাদের খেলতে হবে। আমাদের শপথ আছে, আমাদের ছেলেমেয়েরা খেলবে।'

এসএইচ/এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ক্রিকেটবিসিবিআসিফ আকবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সালমানের রান আউট নিয়ে লিটন, ‘এখানে কেউ চ্যারিটি লিগ খেলতে আসেনি’

সালমানের রান আউট নিয়ে লিটন, ‘এখানে কেউ চ্যারিটি লিগ খেলতে আসেনি’

মিরাজ-সালমান কাণ্ডে ফিরছে মুলতানের স্মৃতি, সেদিন কোথায় ছিল ‘চেতনা’?

মিরাজ-সালমান কাণ্ডে ফিরছে মুলতানের স্মৃতি, সেদিন কোথায় ছিল ‘চেতনা’?

মাজ সাদাকাত কোয়ালিটি প্লেয়ার : সালমান

মাজ সাদাকাত কোয়ালিটি প্লেয়ার : সালমান

মিরাজের কঠোর পরিশ্রমের কথা বললেন মুশতাক

মিরাজের কঠোর পরিশ্রমের কথা বললেন মুশতাক