• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

টেস্টে বাংলাদেশের ২৫ বছর : অভিষেক টেস্ট খেলা সেই ১১ এখন কে কোথায়?

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
১০ নভেম্বর ২০২৫, ১৩:২৭
অ+
অ-
টেস্টে বাংলাদেশের ২৫ বছর : অভিষেক টেস্ট খেলা সেই ১১ এখন কে কোথায়?
ফাইল ছবি

১০ নভেম্বর, দিনটিকে দেশের ক্রিকেটের ইতিহাসে ঐতিহাসিক মুহূর্তই বলা যায়। ২০০০ সালের এই দিনেই প্রথমবারের মতো আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট খেলতে বাইশগজে নেমেছিল বাংলাদেশ। অভিষেক ম্যাচেই শক্তিশালী ভারতের বিপক্ষে দারুণ আশা জাগালেও এখনও টেস্টের আঙ্গিনায় রীতিমতো ধুঁকছে লাল-সবুজের দল। 

বিজ্ঞাপন

একই বছরের ২৬ জুন ৯টি টেস্ট খেলুড়ে দেশের ভোটে টেস্ট ক্রিকেটের অভিজাত ক্লাবে দশম সদস্য হিসেবে যোগ দিয়েছিল বাংলাদেশ। চলতি বছরই বাংলাদেশের টেস্ট মর্যাদা প্রাপ্তির ২৫ বছর পূর্তি হয়।

অভিষেক টেস্টে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান ছিলেন আমিনুল ইসলাম বুলবুল। কিছুদিন আগে তিনি পূর্ণ মেয়াদে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতির দায়িত্ব নিয়েছেন। ভারতের বিপক্ষে অভিষেক টেস্টের ১১ জন বাংলাদেশি ক্রিকেটার এখন কে কোথায় এমন প্রশ্ন জাগে ভক্তদের মনে। সেই উত্তর খুঁজতে চেষ্টা করেছে ঢাকা পোস্ট।

নাঈমুর রহমান দুর্জয়

বিজ্ঞাপন

ক্রিকেট থেকে অবসরের পর যোগ দেন বিসিবির পরিচালনা পর্ষদে। কাজ করেছেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান হিসেবে। বাংলাদেশ হাই-পারফরম্যান্স (এইচপি) ইউনিটের হয়েও দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া ছিলেন আগের সরকারের সংসদ সদস্যও। গত জুলাইয়ে দুর্নীতির মামলায় গ্রেপ্তার হওয়ার পর এখনো তিনি কারাবন্দী।

আরও পড়ুন
আগে চা পরে লাঞ্চ—বদলে যাচ্ছে টেস্ট ক্রিকেটের শত বছরের পুরোনো রীতি
আবারও টেস্টে বাংলাদেশের অধিনায়ক শান্ত!

আকরাম খান

বিজ্ঞাপন

ক্রিকেট থেকে অবসরের পর দায়িত্ব গ্রহণ করেন বিসিবির প্রধান নির্বাচকের। পরে পরিচালক পদে যোগ দেন। দায়িত্ব সামলেছেন ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান পদে। সর্বশেষ বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান। 

আমিনুল ইসলাম বুলবুল

অবসর গ্রহণের পর চাকরি শুরু করেন আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থায় (আইসিসি)। এশিয়া অঞ্চলের ক্রিকেট উন্নয়নের জন্য কাজ করছিলেন তিনি। চলতি বছরই ফারুক আহমেদের জায়গায় বিসিবির অন্তর্বর্তী সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। পরে গেল মাসে পূর্ণ মেয়াদে বোর্ড সভাপতি নির্বাচিত হয়েছেন। 

হাবিবুল বাশার

সাবেক এই অধিনায়ক নির্বাচকের দায়িত্ব সামলেছেন গেল এক দশকেরও বেশি সময় ধরে। পরে নারী দলের অপারেশন্সের দায়িত্ব সামলান বাশার। বর্তমানে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগে কর্মরত রয়েছেন তিনি। 

খালেদ মাসুদ পাইলট 

ক্রিকেট থেকে অবসরের পর কোচের ভূমিকায় দেখা গেছে পাইলটকে। কখনও আবার ম্যানেজার হিসেবেও তিনি দায়িত্ব সামলেছেন। ক্লেমন ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলেন পাইলট। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক গত মাসেই বোর্ড পরিচালক হয়েছেন। হাই পারফরম্যান্স বিভাগের দায়িত্ব পালন করছেন তিনি। 

আল শাহরিয়ার রোকন

খেলা থেকে অবসর গ্রহণের পর রোকন পাড়ি জমান প্রবাসে। বর্তমানে নিউজিল্যান্ডের নেপিয়ারে রয়েছেন পরিবারকে নিয়ে, সেখানে টুকটাক কোচিংয়ের কাজও চালান। 

মেহরাব হোসেন অপি 

ক্রিকেট থেকে অবসরের পর কোচিং দিয়ে শুরু করেন নতুন ক্যারিয়ার। পরে বয়সভিত্তিক দলের নির্বাচকের দায়িত্বে আসেন। মাঝেমধ্যে ম্যানেজারের দায়িত্ব পালনের পাশাপাশি কোচিংয়েও দেখা যায় তাকে। 

শাহরিয়ার হোসেন বিদ্যুৎ

অবসর গ্রহণের পর বিসিবি কিংবা কোচিং পেশায় যুক্ত হননি বিদ্যুৎ। সোজাসুজি যোগ দেন পারিবারিক ব্যবসায়ে, বর্তমানেও সেটি চালিয়ে যাচ্ছেন তিনি। তবে বছরের বিশেষ ক্রিকেট ম্যাচগুলোতে দেখা যায় বিদ্যুৎকে। 

মোহম্মদ রফিক

ক্রিকেট থেকে অবসর গ্রহণের পর রফিক কোচিং পেশা শুরু করেন। বিভিন্ন সময় বিসিবির কোচ হওয়ার কথা বললেও দেখা যায়নি তাকে। বর্তমানে ঘরোয়া লিগ বিপিএলে নিয়মিত কোচিং করিয়ে যাচ্ছেন রফিক। 

হাসিবুল হোসেন শান্ত

ক্রিকেট ছাড়ার পর দীর্ঘ সময় বয়সভিত্তিক দলের নির্বাচক হিসেবে কাজ করেছেন। বর্তমানে জাতীয় দলের নির্বাচকের পদে রয়েছেন হাসিবুল হোসেন শান্ত।  

বিকাশ রঞ্জন/মাহমুদুর রহমান

ক্রিকেট থেকে অবসর গ্রহণের পর ধর্ম পরিবর্তন করেন তিনি। নতুন পরিচয়ে বর্তমানে একটি বেসরকারি ব্যাংকে কর্মরত রয়েছেন সাবেক এই ক্রিকেটার। 

রাজিন সালেহ

বাংলাদেশের অভিষেক টেস্ট দলের দ্বাদশ খেলোয়াড় হিসেবে খেলেছিলেন রাজিন। ক্রিকেট ছাড়ার পরে পুরোদস্তুর কোচিংয়ে মন দিয়েছেন তিনি। বিপিএল–ডিপিএলসহ ঘরোয়া প্রতিযোগিতার সব লিগে সরব উপস্থিতি রয়েছে তার। বর্তমানে বিসিবির হাই পারফরম্যান্স বিভাগের ব্যাটিং কোচের দায়িত্বে রয়েছেন রাজিন। 

এসএইচ/এফআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ক্রিকেটটেস্ট ক্রিকেটআমিনুল ইসলাম বুলবুলআকরাম খান

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সালমান আগার রান আউট বিতর্কে যা বলছে এমসিসি

সালমান আগার রান আউট বিতর্কে যা বলছে এমসিসি

আইসিসির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আইসিসির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলা নিয়ে এবার তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয়

টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলা নিয়ে এবার তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয়

বিদায়বেলায় লিপুকে যা বললেন লিটন-শান্তরা

বিদায়বেলায় লিপুকে যা বললেন লিটন-শান্তরা