• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

এবার ঢাকায় আসছেন আর্জেন্টাইন কিংবদন্তি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১৩ নভেম্বর ২০২৫, ১১:০৯
অ+
অ-
এবার ঢাকায় আসছেন আর্জেন্টাইন কিংবদন্তি

কয়েকদিন আগেই জানা গিয়েছিল, দুই দিনের সফরে বাংলাদেশে আসছেন সর্বকালের অন্যতম সেরা ব্রাজিলিয়ান ডিফেন্ডার কাফু। আগামী ৫-১১ ডিসেম্বর ঢাকায় জাতীয় স্টেডিয়ামে ‘এএফবি লাতিন-বাংলা সুপার কাপ’ ফুটবল টুর্নামেন্ট হবে। সেখানে যোগ দেবেন এই ২০০২ বিশ্বকাপজয়ী অধিনায়ক। একই সময়ে ঢাকায় আসার ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি ক্লদিও ক্যানিজিয়া।

বিজ্ঞাপন

সর্বকালের অন্যতম সেরা আর্জেন্টাইন ফুটবলার দিয়েগো ম্যারাডোনার সতীর্থ হিসেবে খেলেছিলেন ক্যানিজিয়া। তিনি ১৯৯০ ও ১৯৯৪ বিশ্বকাপে আলবিসেলেস্তেদের হয়ে দারুণ পারফরম্যান্সের মাধ্যমে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেন। কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ হিসেবে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায় কাটিয়েছেন ক্যানিজিয়া। কাফুর সমসাময়িককালে তার আগমন ফুটবলপ্রেমী বাংলাদেশিদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হতে যাচ্ছে বলে মনে করছে আয়োজক এএফবক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল।

‘এএফবি লাতিন-বাংলা সুপার কাপ’ ফুটবল টুর্নামেন্টে আর্জেন্টিনার অ্যাথলেটিকো চারলন ও ব্রাজিলের সাও বার্নাদো ক্লাবের অধীনে আরেকটি বাছাইকৃত দল বাংলাদেশে আসবে। এই দুই দেশের দুই ক্লাবের দলের সঙ্গে বাংলাদেশের একটি বয়সভিত্তিক দল গড়বে বাফুফে। সেখানে সরাসরি উপস্থিত থাকার কথা রয়েছে কাফু ও ক্যানিজিয়ার। 

dhakapost

এক ভিডিও বার্তায় ঢাকায় আসার কথা নিশ্চিত করে ক্যানিজিয়া বলেন, ‘হ্যালো বাংলাদেশ, আমি ক্লদিও ক্যানিজিয়া। এই আয়োজনের অংশ হতে পেরে আমি আনন্দিত। আশা করি শিগগিরই ১১ ডিসেম্বর এএফবি ল্যাটিন বাংলা সুপার কাপে তোমাদের সঙ্গে দেখা হবে এবং একসঙ্গে উপভোগ করব।’

বিজ্ঞাপন

আরও পড়ুন
দুই দিনের সফরে ঢাকায় আসছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক
ব্রাজিলিয়ান ডিজাইনারের হাতে প্রস্তুত মেসিদের বিশ্বকাপ জার্সি

এএফবক্সিং প্রমোশন ইন্টারন্যাশনালের কর্ণধার এমডি আসাদুজ্জামান জানিয়েছেন, ‘ক্লদিও ক্যানিজিয়ার উপস্থিতি টুর্নামেন্টে এক নতুন মাত্রা যোগ করবে। ফুটবলপ্রেমীরা তাকে খুব কাছ থেকে দেখার বিরল সুযোগ পাবেন।’

এএইচএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আর্জেন্টিনা ফুটবল দলবাংলাদেশ ফুটবল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দুই দলই চায় নিজেদের মাঠে হোক, আলোচনায় নিরপেক্ষ ভেন্যু

আর্জেন্টিনা-স্পেন ফিনালিসিমাদুই দলই চায় নিজেদের মাঠে হোক, আলোচনায় নিরপেক্ষ ভেন্যু

ঢাকায় নয়, ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা

ঢাকায় নয়, ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা

তারকা ক্রীড়াবিদ থেকে সংসদের স্পিকার : মেজর হাফিজের অনন্য যাত্রা

তারকা ক্রীড়াবিদ থেকে সংসদের স্পিকার : মেজর হাফিজের অনন্য যাত্রা

কাতার থেকে সরতে পারে ফিনালিসিমা– ইঙ্গিত স্পেন ফুটবল প্রধানের

কাতার থেকে সরতে পারে ফিনালিসিমা– ইঙ্গিত স্পেন ফুটবল প্রধানের