• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

বিশ্বকাপ জার্সিতে খেলে মেসি যা বললেন

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১৫ নভেম্বর ২০২৫, ১৬:৫৯
অ+
অ-
বিশ্বকাপ জার্সিতে খেলে মেসি যা বললেন

২০২৬ বিশ্বকাপে লিওনেল মেসি খেলবেন কি না, তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। গতকাল অ্যাঙ্গোলার মাঠে বছরের শেষ ম্যাচ খেলতে নেমেছিল তার দল আর্জেন্টিনা। গায়ে ছিল বিশ্বকাপের নতুন জার্সি। লুয়ান্ডায় সেই ম্যাচে ২-০ গোলে স্বাগতিকদের হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা।

বিজ্ঞাপন

নতুন জার্সিতে মেসি প্রথম গোলটি করিয়ে দিয়েছেন। লাউতারো মার্টিনেজ বিরতির আগে দলকে এগিয়ে দেন। তারপর ৮২ মিনিটে তারই অ্যাসিস্টে আটবারের ব্যালন ডি’অর জয়ী দ্বিতীয় গোল করেন। চার মিনিট পর মাঠ থেকে উঠে যান মেসি।

আরও পড়ুন
ব্রাজিলিয়ান ডিজাইনারের হাতে প্রস্তুত মেসিদের বিশ্বকাপ জার্সি
আরেকটি বিশ্বকাপ, ক্লাবের মালিক, ডিফেন্সে খেলা– আরও যেসব চাওয়া মেসির
‘দলের ওপর বোঝা হতে চাই না’ —কীসের ইঙ্গিত দিলেন মেসি

এই প্রীতি ম্যাচে নতুন জার্সিতে খেলার পর মেসি বেশ কিছু ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। তারপর ক্যাপশন দিয়েছেন, ‘আমার দেশকে প্রতিনিধিত্ব করে যেতে পেরে আমি গর্বিত। আমার দেশের জন্য নীল ও সাদা জার্সিতে প্রতিদ্বন্দ্বিতা করতে পারা গর্বের ব্যাপার।’

বিজ্ঞাপন

একটি করে গোল ও অ্যাসিস্টের পাশাপাশি একটি পরিষ্কার সুযোগ তৈরি করেছিলেন মেসি। তার পাঁচ শটের দুটি ছিল গোলপোস্টে।

আরেকটা বিশ্বকাপে খেলা নিয়ে অনেকবারই মন্তব্য করেছেন মেসি। তবে কোথাও ঠিক স্পষ্ট করে কিছু বলেননি। বিশ্বকাপে খেলতে আগ্রহী, আবার একই সঙ্গে সাবধানীও এলএমটেন। 

মেসি বলছেন, ‘আমি দলের ওপর বোঝা হতে চাই না। যদি মনে হয়, যেভাবে খেলতে চাই, সেভাবে খেলতে পারব, তবেই খেলব।’

বিজ্ঞাপন

১৯২ ম্যাচ। ১১২টি গোল। কোপা, আমেরিকা ট্রফি, বিশ্বকাপে গোল্ডেন বল এবং বিশ্বকাপের সেই সোনালি ট্রফি, কী নেই তার ঝুলিতে! আর সেটাই যেন তার দায়িত্ব বাড়িয়ে দিয়েছে। মেসি বলছেন, ‘এটা আমার জন্য বিশেষ বিশ্বকাপ। দেশের হয়ে খেলাটা সবসময় স্পেশাল। বিশেষ করে গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে। তাও এটা জেতার পর।’

পরক্ষণেই তার সাবধানী মন্তব্য, ‘কিন্তু আমি দলের জন্য বোঝা হতে চাই না। যদি মনে হয় দলকে সাহায্য করতে পারব। যেভাবে খেলতে চাই, সেভাবে খেলতে পারব, তবেই খেলব।’

এফএইচএম/

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফুটবলআর্জেন্টিনা ফুটবল দললিওনেল মেসি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

হচ্ছে না ফিনালিসিমা

হচ্ছে না ফিনালিসিমা

ক্যাবরেরার দলে নেই জিকো, অনেক দিন পর ফিরলেন বিশ্বনাথ

ক্যাবরেরার দলে নেই জিকো, অনেক দিন পর ফিরলেন বিশ্বনাথ

ম্যানসিটির শিরোপার দৌড় কি শেষ, যা বললেন গার্দিওলা

ম্যানসিটির শিরোপার দৌড় কি শেষ, যা বললেন গার্দিওলা

অস্ট্রেলিয়ার ‘অ্যাসাইলাম’ ছেড়ে দেশে ফিরছেন আরও ৩ ইরানি ফুটবলার

অস্ট্রেলিয়ার ‘অ্যাসাইলাম’ ছেড়ে দেশে ফিরছেন আরও ৩ ইরানি ফুটবলার