• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

দ্রুততম ২৫০ উইকেট নিয়ে তাইজুলের ইতিহাস

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২৩ নভেম্বর ২০২৫, ১২:৪৮
অ+
অ-
দ্রুততম ২৫০ উইকেট নিয়ে তাইজুলের ইতিহাস

সাকিব আল হাসানকে ছাড়িয়ে গতকাল (শনিবার) টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি বোলার হয়েছেন তাইজুল ইসলাম। এবার তিনি প্রথম বাংলাদেশি হিসেবে ২৫০ উইকেটের মাইলফলক পূর্ণ করেছেন। মাত্র ৫৭তম টেস্টে ওই কীর্তির মধ্য দিয়ে ইতিহাসে নাম তুলেছেন তাইজুল। বাঁ-হাতি স্পিনার হিসেবে তিনি যৌথভাবে সবচেয়ে দ্রুততম ২৫০ উইকেট নিয়েছেন।

বিজ্ঞাপন

এর আগে শ্রীলঙ্কান কিংবদন্তি ও বাংলাদেশের সাবেক স্পিন কোচ রঙ্গনা হেরাথ ৫৭ টেস্টে ২৫০তম উইকেট শিকার করেছিলেন। যা বাঁ-হাতি স্পিনার হিসেবে সবচেয়ে দ্রুততম। সমান টেস্টে তার রেকর্ডে ভাগ বসিয়েছেন তাইজুল। এ ছাড়া পাকিস্তানি ডানহাতি লেগস্পিনার দানেশ কানেরিয়াও ৫৭তম টেস্টে ২৫০ উইকেট পেয়েছিলেন। সবমিলিয়ে তাদের ওপরে আছেন ৪ স্পিনার। যদিও তাদের কেউ ডানহাতি অফব্রেক কিংবা লেগস্পিনার। তবে বাঁ–হাতি স্পিনারদের মধ্যে রাজত্বটা কেবলই তাইজুল-হেরাথের দখলে।

মিরপুর টেস্টের চতুর্থ দিনে গতকাল আয়ারল্যান্ডের ৩ উইকেট নিয়েছিলেন তাইজুল। তখন টেস্টে তার উইকেট ছিল ২৪৯টি। আজ অ‍্যান্ডি ম‍্যাকব্রাইনকে এলবিডব্লিুউ’র ফাঁদে ফেলে মাইলফলক পূর্ণ করেন ৩৩ বছর বয়সী এই তারকা। আম্পায়ার আউট দিলেও আইরিশ ব্যাটার রিভিউ নিয়েছিলেন, আম্পায়ার্স কলের সুবাদে সফল তাইজুল। তিনি ভাঙলেন কার্টির ক্যাম্ফার-ম্যাকব্রাইনের ২৬ রানের জুটি।

Taijul Islam broke Shakib Al Hasan's record to become the highest wicket-taker in Tests for Bangladesh, Bangladesh vs Ireland, 2nd Test, Dhaka, 4th day, November 22, 2025

সবমিলিয়ে টেস্টে দ্রুততম ২৫০ উইকেট শিকারের রেকর্ডটি ভারতীয় তারকা রবীচন্দ্রন অশ্বিনের। তিনি মাত্র ৪৫ টেস্টে ওই বিশ্বরেকর্ড গড়েন। তাইজুল-হেরাথ-কানেরিয়ার আগে ওই তালিকায় আছেন ৪ স্পিনার, অশ্বিন ছাড়া বাকিরা হলেন– মুত্তিয়া মুরালিধরন (৫১), শেন ওয়ার্ন (৫৫), অনিল কুম্বলে (৫৫)। ৫৭তম টেস্টে ২৫০ উইকেট পাওয়া বোলারের সংখ্যা ৬ জন। যেখানে তাইজুল সর্বশেষ নাম। তাদের ওপরে আছেন সবমিলিয়ে আরও ১৫ জন।

বিজ্ঞাপন

আরও পড়ুন
উইকেট শিকারে শীর্ষে ওঠা তাইজুলের কাছে যে প্রত্যাশা সাকিবের
টেস্ট ক্যারিয়ারে কত উইকেট নিতে চান জানালেন তাইজুল 
আফ্রিকান লিগে ডাক পেয়েও যে কারণে সরেছেন তাইজুল

এর আগে তাইজুল চলমান এই টেস্টেই বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারে সাকিবকে ছাড়িয়ে যান। বাংলাদেশের সাবেক এই অধিনায়ক টেস্ট ক্যারিয়ারে খেলেছেন ৭১ ম্যাচ। তার চেয়ে ১৪ টেস্ট কম খেলেই সর্বোচ্চ উইকেটশিকারি হয়ে গেলেন তাইজুল। সাকিব অবশ্য কেবল বিশেষজ্ঞ স্পিনারই নন, লম্বা সময় অলরাউন্ডার হিসেবে টাইগার ক্রিকেটের প্রতিনিধিত্ব করেছেন।

এএইচএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

তাইজুল ইসলামবাংলাদেশ ক্রিকেটআয়ারল্যান্ড ক্রিকেটটেস্ট ক্রিকেটবিশ্ব রেকর্ড

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আইসিসির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আইসিসির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলা নিয়ে এবার তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয়

টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলা নিয়ে এবার তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয়

বিদায়বেলায় লিপুকে যা বললেন লিটন-শান্তরা

বিদায়বেলায় লিপুকে যা বললেন লিটন-শান্তরা

পিএসএলে ডাক পেলেন শরিফুল, বাংলায় স্বাগত জানাল রানার দল

পিএসএলে ডাক পেলেন শরিফুল, বাংলায় স্বাগত জানাল রানার দল