• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

শততম টেস্ট শেষে মুশফিক বললেন, ‘যেন প্রথম ম্যাচ খেলছি’

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
২৩ নভেম্বর ২০২৫, ১৮:৪১
অ+
অ-
শততম টেস্ট শেষে মুশফিক বললেন, ‘যেন প্রথম ম্যাচ খেলছি’

নিজের শততম টেস্ট খেলে ফেলেছেন মুশফিকুর রহিম। যেখানে ব্যাট হাতে দুই ইনিংসেই রাঙিয়েছেন তিনি। প্রথম ইনিংসে ১০৬ রান করার পরের ইনিংসে করেছেন অপরাজিত ৫৩ রান। এমন পারফরম্যান্সের পর ম্যাচের সেরা খেলোয়াড়ও হয়েছেন মুশফিক। 

বিজ্ঞাপন

পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুশফিক জানিয়েছেন, একশ টেস্টেই থেমে থাকতে চান না তিনি। আরো কিছু টেস্ট খেলতে চান দেশের হয়ে। ২১ বছরের লম্বা ক্যারিয়ারের পরও তার কাছে এখনও প্রতিটি টেস্ট ম্যাচেই অভিষেকের অনুভূতি হয়।

মুশফিক বলেছেন, ‘আল্লাহ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ। এতদিনে ১০০টা টেস্ট খেলেছি, সামনে আরো কয়েকটা খেলতে চাই। প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করি। দেশের হয়ে ১০০ টেস্ট খেলার সৌভাগ্য সত্যিই বিশেষ। আজও মনে হচ্ছে যেন প্রথম ম্যাচটাই খেলছি। নিজেকে ভাগ্যবান মনে হয়।’

মুশফিক চান তরুণরা তার কাছ থেকে শিখুক, ‘আমি সত্যিই ভাগ্যবান! সতীর্থদের সঙ্গে যা কিছু পারি, সব ভাগ করে নিতে পারছি। একসময় নিজেকে তরুণ খেলোয়াড় মনে হতো, কিন্তু এখন আর তা নেই। এখন আমি দলে সিনিয়র, আর তরুণদের পথ দেখানোই আমার দায়িত্ব। আমি নিশ্চিত, ওরা আমার কাছ থেকেও শিখবে, অন্যদের কাছ থেকেও শিখবে। আশা করি, সবাইকে নিয়ে আমরা বাংলাদেশ ক্রিকেটকে আরো এগিয়ে নিতে পারব।’

বিজ্ঞাপন

এসএইচ/এফএইচএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ক্রিকেটটেস্ট ক্রিকেটমুশফিকুর রহিমবাংলাদেশ ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন সরফরাজ

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন সরফরাজ

‘আমরা আগুন আর বরফ নই, দুজনেই আগুন’

‘আমরা আগুন আর বরফ নই, দুজনেই আগুন’

হানড্রেডে যাকে নিয়ে এত শোরগোল, তার খেলা নিয়েই সংশয়

হানড্রেডে যাকে নিয়ে এত শোরগোল, তার খেলা নিয়েই সংশয়

পিসিবি কি আসলেই ক্রিকেটারদের ৫০ লাখ রুপি জরিমানা করেছে?

পিসিবি কি আসলেই ক্রিকেটারদের ৫০ লাখ রুপি জরিমানা করেছে?