• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

এশিয়া কাপ জিততে বাংলাদেশের প্রয়োজন ১২৬ রান

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২৩ নভেম্বর ২০২৫, ২২:১২
অ+
অ-
এশিয়া কাপ জিততে বাংলাদেশের প্রয়োজন ১২৬ রান

সেমি ফাইনালে সুপার ওভারে পরপর দুই বলে ভারতের দুই ব্যাটারকে ফিরিয়ে বাংলাদেশকে ফাইনালে তুলতে বড় অবদান রেখেছিলেন রিপন মণ্ডল। এবার ফাইনালেও আগুন ঝড়ালেন এই পেসার। তার দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে নাগালেই রাখল বাংলাদেশ।

বিজ্ঞাপন

রাইজিং স্টার এশিয়া কাপের ফাইনালে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৫ রান করেছে পাকিস্তান 'এ' দল।

ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় পাকিস্তান। রান আউটের শিকার হয়ে সাজঘরে ফেরেন ইয়াসির খান। তিনে নামা মোহাম্মদ ফায়েকও ডাক খেয়ে ফিরেছেন। ২ বল খেলে মেহেরবের বলে বোল্ড হয়েছেন তিনি।  

এরপর গাজি ঘুরি, মায সাদাকাতরা উইকেটে থিতু হলেও ইনিংস বড় করতে পারেননি। তাতে ৪৯ রানে ৪ ব্যাটারকে হারিয়ে বিপাকে পড়ে পাকিস্তান। মাঝের ওভারগুলোতে স্পিনাররা দারুণ বোলিং করেছেন। বিশেষ করে রাকিবুল ও রাব্বি। তাদের ঘূর্ণিতে খুব বেশি রান তুলতে পারেনি পাকিস্তান।

বিজ্ঞাপন

শেষদিকে দারুণ বোলিং করেছেন রিপন। ১৯তম ওভারে মাত্র ২ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। ফলে সবমিলিয়ে ১২৫ রানের বেশি করতে পারেনি পাকিস্তান।

বাংলাদেশের হয়ে ২৫ রানে ৩ উইকেট শিকার করেছেন রিপন। এ ছাড়া ১৬ রানে ২ উইকেট পেয়েছেন রাকিবুল। একটি করে উইকেট নিয়েছেন মেহেরাব, জিশান ও সাকলাইন।

এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পাকিস্তান ক্রিকেটএশিয়া কাপ ক্রিকেটবাংলাদেশ ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন সরফরাজ

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন সরফরাজ

দুর্বল ফিনিশিংয়ে তিনশ ছুঁতে পারেনি বাংলাদেশ

দুর্বল ফিনিশিংয়ে তিনশ ছুঁতে পারেনি বাংলাদেশ

ব্যাটিংয়ে বাংলাদেশ, পাকিস্তানের একাদশে ৩ পরিবর্তন

ব্যাটিংয়ে বাংলাদেশ, পাকিস্তানের একাদশে ৩ পরিবর্তন

হানড্রেডে যাকে নিয়ে এত শোরগোল, তার খেলা নিয়েই সংশয়

হানড্রেডে যাকে নিয়ে এত শোরগোল, তার খেলা নিয়েই সংশয়