• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

বিপিএল নিয়ে ভিডিও বার্তায় যা বললেন শোয়েব আখতার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২৬ নভেম্বর ২০২৫, ১৩:৩০
অ+
অ-
বিপিএল নিয়ে ভিডিও বার্তায় যা বললেন শোয়েব আখতার

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করবেন শোয়েব আখতার। ইতোমধ্যেই তার সঙ্গে চুক্তি করেছে ফ্র্যাঞ্চাইজিটি। বিপিএলে কাজ করার জন্য মুখিয়ে আছেন তিনি।

বিজ্ঞাপন

এবারই প্রথম বিপিএলে দেখা যাবে শোয়েবকে। এর আগে কোচ কিংবা খেলোয়াড় কোনো ভূমিকাতেই বিপিএলের সঙ্গে যুক্ত হননি তিনি। প্রথমবার বিপিএলে কাজ করতে যেন তর সইছে না পাকিস্তানের সাবেক এই পেসারের।

বিপিএলে কাজ করা নিয়ে এক ভিডিও বার্তায় শোয়েব বলেন, 'হ্যালো বাংলাদেশ। বাংলাদেশ আমার খুব প্রিয় এবং হৃদয়ের কাছের একটা স্থান। গত ১০–১৫ বছর ধরে আমার বাংলাদেশে আসা হয় না। কিন্তু এই বিপিএলে ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে আসছি। আপনাদের সঙ্গে দেখা হবে। আপনাদের খুব ভালোবাসি।'

এদিকে তিন দফা পিছিয়ে আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে বিপিএলের নিলাম। ১২তম আসরে প্লেয়ার্স-ড্রাফটের বদলে হবে অকশন। তবে তার আগে বিপিএল নিয়ে যেন নাটকীয়তার শেষ নেই। শুরুতে ৫ দল নিয়ে বিপিএল শুরুর কথা থাকলেও নতুন করে যুক্ত হলো আরেকটি দল।

বিজ্ঞাপন

আসন্ন আসরে ৬টি দল নিয়ে ২৬ ডিসেম্বর (সম্ভাব্য) মাঠে গড়াতে যাচ্ছে বিপিএলের ১২তম আসর। ফাইনাল হতে পারে ২৪ জানুয়ারি। 

প্রসঙ্গত, বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস মালিকানা পেয়েছে রংপুর রাইডার্সের। চট্টগ্রাম রয়্যালসের মালিকানা দেওয়া হয়েছে ট্রায়াঙ্গাল সার্ভিসকে। এ ছাড়া নাবিল গ্রুপ রাজশাহী, দেশ ট্রাভেলসের মালিকানায় নোয়াখালী এক্সপ্রেস, ক্রিকেট উইথ সামি সিলেট ও চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান) পেয়েছে ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানা।

এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিপিএলবাংলাদেশ ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নতুন টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা বিসিবির

নতুন টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা বিসিবির

নাহিদ রানার যে জায়গায় ঘাটতি দেখছেন তালহা

নাহিদ রানার যে জায়গায় ঘাটতি দেখছেন তালহা

বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে গেলেন পাকিস্তানি অলরাউন্ডার

বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে গেলেন পাকিস্তানি অলরাউন্ডার

সালমানের রান আউট নিয়ে লিটন, ‘এখানে কেউ চ্যারিটি লিগ খেলতে আসেনি’

সালমানের রান আউট নিয়ে লিটন, ‘এখানে কেউ চ্যারিটি লিগ খেলতে আসেনি’