• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

পিছিয়ে গেল বিপিএল, সিলেট পর্ব দিয়ে শুরু

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
২৭ নভেম্বর ২০২৫, ২২:১২
অ+
অ-
পিছিয়ে গেল বিপিএল, সিলেট পর্ব দিয়ে শুরু

আগামী ৩০ নভেম্বর বিকেল তিনটায় অনুষ্ঠিত হবে বিপিএলের ১২তম আসরের নিলাম। ৬ দলের বিপিএল হবে এবার। ষষ্ঠ দল হিসেবে যুক্ত করা হয়েছে নোয়াখালী এক্সপ্রেসকে।

বিজ্ঞাপন

বিপিএল নিলামে অংশ নিতে ৫০০ এর বেশি বিদেশি ক্রিকেটার আবেদন করেছিল। তবে এর মধ্যে থেকে ২৫০ জন ক্রিকেটারকে বাছাই করেছে বিসিবি। গতকাল জানা গিয়েছিল ১৯ ডিসেম্বর পর্দা উঠবে এবারের বিপিএলের। আর ফাইনাল অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি। 

তবে আবারো পেছাল শুরুর সময়। ২৬ ডিসেম্বর শুরু হবে বিপিএল, যা শেষ হবে ২৩ জানুয়ারি। সিলেট স্টেডিয়ামে শুরু হবে বিপিএলের প্রথম পর্ব, এরপর যা যাবে চট্টগ্রামে। পরবর্তীতে হবে ঢাকাকে।

বিপিএলের ম্যাচ মাঠে গড়ানোর আগে ২৪ ডিসেম্বর ঢাকায় বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হবে।বিপিএলের এবারের আসরে অংশ নিচ্ছে রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেস।

বিজ্ঞাপন

বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস মালিকানা পেয়েছে রংপুর রাইডার্সের। চট্টগ্রাম রয়্যালসের মালিকানা দেওয়া হয়েছে ট্রায়াঙ্গাল সার্ভিসকে। এ ছাড়া নাবিল গ্রুপ রাজশাহী, ক্রিকেট উইথ সামি সিলেট ও চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান) ঢাকা ফ্র্যাঞ্চাইজি এবং দেশ ট্রাভেলসের মালিকানায় নোয়াখালী এক্সপ্রেস নামে নতুন দল যুক্ত হয়েছে বিপিএলে।

এসএইচ/এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিপিএলবাংলাদেশ ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ক্রিকেটারদের থেকে বিদায় নিয়েছেন প্রধান নির্বাচক লিপু

ক্রিকেটারদের থেকে বিদায় নিয়েছেন প্রধান নির্বাচক লিপু

সিরিজ জিতে র‌্যাংকিংয়ে সুখবর পেল বাংলাদেশ

সিরিজ জিতে র‌্যাংকিংয়ে সুখবর পেল বাংলাদেশ

সৌম্যকে না খেলানোয় স্ত্রীর ফেসবুক পোস্ট, মিরাজের ব্যাখ্যা

সৌম্যকে না খেলানোয় স্ত্রীর ফেসবুক পোস্ট, মিরাজের ব্যাখ্যা

বাংলাদেশের ক্রিকেটে হাথুরুসিংহের অনীহা, নিভৃতে জাহানারা

বাংলাদেশের ক্রিকেটে হাথুরুসিংহের অনীহা, নিভৃতে জাহানারা