• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

বিপিএলে সরাসরি চুক্তিতে দল পেলেন ১৯ ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২৮ নভেম্বর ২০২৫, ১৬:৩৮
অ+
অ-
বিপিএলে সরাসরি চুক্তিতে দল পেলেন ১৯ ক্রিকেটার

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তোড়জোড় চলছে বেশ জোরেশোরেই। ইতোমধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলো দল গোছানোর কাজে ব্যস্ত। ৩০ নভেম্বরের নিলামের আগে প্রত্যেক দল দু’জন করে স্থানীয় খেলোয়াড়কে সরাসরি দলে ভেড়ানোর সুযোগ পেয়েছে। সেই সঙ্গে দুইজন বিদেশি ক্রিকেটারও নিতে পারবে আগাম চুক্তিতে। 

বিজ্ঞাপন

ইতোমধ্যে ৬ দলই তাদের সরাসরি সাইনিং চূড়ান্ত করেছে। দেশি-বিদেশি মিলিয়ে মোট ১৮ ক্রিকেটারের গন্তব্য চূড়ান্ত। প্রতিটি দলই দুইজন করে দেশি ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে। বিদেশি ক্রিকেটার দলে নিয়েছে ৪টি ফ্র্যাঞ্চাইজি। তবে এখনও কোনো বিদেশির নাম ঘোষণা করেনি রংপুর রাইডার্স ও রাজশাহী ওয়ারিয়র্স।

সরাসরি চুক্তিতে কোন দলে কারা?
রংপুর রাইডার্স আস্থা রেখেছে জাতীয় দলের দুই নির্ভরযোগ্য মুখ উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান ও কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের ওপর। ঢাকা ক্যাপিটালসও দলে এনেছে দুই তারকা। গতিময় বোলার তাসকিন আহমেদ ও ওপেনার সাইফ হাসান যোগ দিয়েছেন শাকিব খানের দলে। 

বিদেশিদের মধ্যে তারা দলে টেনেছে ইংলিশ তারকা অ্যালেক্স হেলস ও পাকিস্তানি ব্যাটার উসমান খানকে। হেলসকে পুরো আসরে না পেলেও উসমান খানকে পেতে আশাবাদী ঢাকা। গেল আসরে হেলস রংপুর ও উসমান খান চিটাগংয়ের হয়ে বিপিএল মাতিয়েছেন।

বিজ্ঞাপন

নতুন ফ্র্যাঞ্চাইজি সিলেট টাইটান্স তাদের স্পিন শক্তিকে পোক্ত করেছে জাতীয় দলের দুই অলরাউন্ডার নাসুম আহমেদ ও মেহেদী হাসান মিরাজকে নিয়ে। বিদেশিদের মধ্যে নিশ্চিত করেছে প্রতিশ্রুতিশীল ব্যাটার সাইম আইয়ুব ও পেসার মোহাম্মদ আমিরকে। পাকিস্তানি দুই তারকাকে পূর্ণ মৌসুম দেখা যেতে পারে।

রাজশাহী ওয়ারিয়র্স দলে টেনেছে দুই টপঅর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্ত এবং আগ্রাসী ওপেনার তানজিদ হাসান তামিমকে। তবে এখন পর্যন্ত কোনো বিদেশি ক্রিকেটারকে দলে নেয়নি তারা। রংপুর রাইডার্সও নিলামের আগে কোনো বিদেশি ক্রিকেটারের নাম ঘোষণা করেনি।

আরও পড়ুন
পিছিয়ে গেল বিপিএল, সিলেট পর্ব দিয়ে শুরু
বিপিএলে বিদেশি ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকায় আছেন যারা
বিপিএলে থাকছে না রিয়েল ইম্প্যাক্ট, পাকিস্তানি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি

বিজ্ঞাপন

নবাগত নোয়াখালী এক্সপ্রেসও পিছিয়ে নেই। তারা দলে ভিড়িয়েছে অলরাউন্ডার সৌম্য সরকার ও পেসার হাসান মাহমুদকে। বিদেশিদের মধ্যে সুযোগ পেয়েছেন শ্রীলঙ্কার ধারাবাহিক ব্যাটার কুশল মেন্ডিস। এ ছাড়া যুক্ত করেছেন ক্যারিবিয়ান জনসন চার্লসকে। চট্টগ্রাম রয়্যালস চুক্তিবদ্ধ করেছে স্পিনার শেখ মাহেদী ও তানভীর ইসলাম। তাদের বিদেশি সাইনিং পাকিস্তানি লেগ স্পিনার আবরার আহমেদ।

একনজরে ৬ দলের সরাসরি চুক্তি

দল দেশি ক্রিকেটার বিদেশি ক্রিকেটার
রংপুর রাইডার্স নুরুল হাসান সোহান, মুস্তাফিজুর রহমান —
ঢাকা ক্যাপিটালস তাসকিন আহমেদ, সাইফ হাসান অ্যালেক্স হেলস, উসমান খান
সিলেট টাইটান্স নাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজ সাইম আইয়ুব, মোহাম্মদ আমির
নোয়াখালী এক্সপ্রেস সৌম্য সরকার, হাসান মাহমুদ কুশল মেন্ডিস, জনসন চার্লস
রাজশাহী ওয়ারিয়র্স নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান —
চট্টগ্রাম রয়্যালস তানভীর ইসলাম, শেখ মাহেদী হাসান আবরার আহমেদ

এফআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিপিএলরংপুর রাইডার্সঢাকা ক্যাপিটালস

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শুরুর আগেই নারী বিপিএল তিন মাস পেছানোর কারণ কী

শুরুর আগেই নারী বিপিএল তিন মাস পেছানোর কারণ কী

বিপিএলের সেরা খেলোয়াড়ের অর্থপুরস্কার মাঠকর্মীদের দিলেন শরিফুল

বিপিএলের সেরা খেলোয়াড়ের অর্থপুরস্কার মাঠকর্মীদের দিলেন শরিফুল

পিছিয়ে গেল নারী বিপিএল শুরুর সময়

পিছিয়ে গেল নারী বিপিএল শুরুর সময়

নির্ধারিত সময়ে হচ্ছে না নারী বিপিএলের প্লেয়ার্স-ড্রাফট

নির্ধারিত সময়ে হচ্ছে না নারী বিপিএলের প্লেয়ার্স-ড্রাফট