• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

আইপিএলের নিলামে কোটিপতি হলেন যারা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২৮ নভেম্বর ২০২৫, ১৭:৫১
অ+
অ-
আইপিএলের নিলামে কোটিপতি হলেন যারা

২০২৩ সালে শুরু হওয়া মেয়েদের আইপিএল বা ওমেন্স প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) প্রথম মেগা নিলাম অনুষ্ঠিত হয়ে গেল গতকাল (বৃহস্পতিবার)। ২০২৬ সালের ৯ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি ফ্র্যাঞ্চাইজি লিগটির চতুর্থ আসর বসতে যাচ্ছে। যার জন্য ৬৭ ক্রিকেটার কিনতে ৪০.৮ কোটি রুপি খরচ করেছে পাঁচ ফ্র্যাঞ্চাইজি। যেখানে কোটিপতি বনে গেছেন বিভিন্ন দেশের ১১ ক্রিকেটার। 

বিজ্ঞাপন

এর আগে আইপিএলের নিলামে সর্বোচ্চ দামে দল পাওয়ার রেকর্ড ছিল ভারতীয় টপঅর্ডার ব্যাটার স্মৃতি মান্দানার (৩.৪০ কোটি রুপি)। এরপর ৩.২০ কোটি রুপিতে বিক্রি হন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার অ্যাশলে গার্ডনার ও ইংল্যান্ডের তারকা ন্যাট-শাইভার ব্রান্ট। ২০২৬ আসরে তারা তিনজনকেই সমান ৩.৫০ কোটি রুপিতে ধরে রেখেছে গত আসরের ফ্র্যাঞ্চাইজি। ফলে আসন্ন আসরেও স্মৃতি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, গার্ডনার গুজরাট জায়ান্টস এবং ন্যাট-শাইভার মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে খেলবেন।

— Womens Premier League (WPL) (@wplt20) November 28, 2025

এবারের নিলামে সর্বোচ্চ ৩.২০ কোটি রুপিতে দল পেয়েছেন ভারতীয় স্পিন অলরাউন্ডার দিপ্তী শর্মা। যা ডব্লিউপিএলের ইতিহাসে নিলামে দল পাওয়া ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। সমান পারিশ্রমিকে এর আগে গার্ডনার-ন্যাট শাইভার খেলেছিলেন। দিপ্তীকে রাইট টু ম্যাচ (আরটিএম) পদ্ধতিতে আবারও কিনে নিয়েছে তার পুরোনো ফ্র্যাঞ্চাইজি উত্তরপ্রদেশ ওয়ারিয়র্স। এ ছাড়া নিউজিল্যান্ডের তারকা অলরাউন্ডার অ্যামেলিয়া কেরকে ৩ কোটি রুপিতে মুম্বাই ইন্ডিয়ান্স এবং শিখা পান্ডেকে ২.৪০ কোটি রুপিতে নিয়েছে মুম্বাই।

বিজ্ঞাপন

মেগা নিলামে কোটিপতি হলেন যারা (ভারতীয় রুপি অনুসারে)

১. দিপ্তী শর্মা (উত্তরপ্রদেশ ওয়ারিয়র্স) – ৩.২০ কোটি
২. অ্যামেলিয়া কের (মুম্বাই ইন্ডিয়ান্স) – ৩ কোটি
৩. শিখা পান্ডে (উত্তরপ্রদেশ ওয়ারিয়র্স) – ২.৪০ কোটি
৪. সোফি ডিভাইন (গুজরাট জায়ান্টস) – ২ কোটি
৫. মেগ ল্যানিং (উত্তরপ্রদেশ ওয়ারিয়র্স) – ১.৯০ কোটি
৬. শ্রী চরণী (দিল্লি ক্যাপিটালস) – ১.৩০ কোটি
৭. চিনেল হেনরি (দিল্লি ক্যাপিটালস) – ১.৩০ কোটি
৮. ফোবে লিচফিল্ড (উত্তরপ্রদেশ ওয়ারিয়র্স) – ১.৩০ কোটি
৯. লরা উলভার্ট (দিল্লি ক্যাপিটালস) – ১.১০ কোটি
১০. আশা সোবহানা (উত্তরপ্রদেশ ওয়ারিয়র্স) – ১.১০ কোটি
১১. জর্জিয়া ওয়ারহ্যাম (গুজরাট জায়ান্টস) – ১ কোটি

আরও পড়ুন
আইপিএল নিলামে অবিক্রিত ২ বাংলাদেশি ক্রিকেটার
বিপিএলের নিলামে আইপিএলজয়ী ভারতীয় ক্রিকেটার
দুই বছর পরে হবে বাংলাদেশের স্থগিত হওয়া ভারত সিরিজ  

নারী আইপিএলের নিলামে সবচেয়ে বড় চমক অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়ক অ্যালিসা হিলির দল না পাওয়ার ঘটনা। এর নেপথ্য কারণ হিসেবে অলরাউন্ডারদের প্রতি ফ্র্যাঞ্চাইজিগুলোর চাহিদার কথা আলোচিত হচ্ছে। এ ছাড়া ইংল্যান্ডের হিদার নাইট, অ্যামি জোনসও এই নিলামে দল পাননি। বাংলাদেশ থেকে নিলামে ডাকা হয় দু’জনের নাম, এর মধ্যে অনেকে সম্ভাবনা দেখলেও পেসার মারুফা আক্তারও অবিক্রিত থেকে গেছেন।

বিজ্ঞাপন

এএইচএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নারী ক্রিকেটআইপিএলভারতীয় ক্রিকেটফ্র্যাঞ্চাইজি ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsApp

বিজ্ঞাপন

আরও পড়ুন

টি-টোয়েন্টিতে রোহিত নন, কোহলির চোখে গেইলই সেরা

টি-টোয়েন্টিতে রোহিত নন, কোহলির চোখে গেইলই সেরা

নতুন টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা বিসিবির

নতুন টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা বিসিবির

Google News
মধ্যপ্রাচ্যের উত্তাপ আইপিএলে : হুমকির মুখে কোটি টাকার টুর্নামেন্ট

মধ্যপ্রাচ্যের উত্তাপ আইপিএলে : হুমকির মুখে কোটি টাকার টুর্নামেন্ট

পিএসএলের চুক্তি ভেঙে আইপিএলে, আইনি ঝামেলার মুখে মুজারাবানি

পিএসএলের চুক্তি ভেঙে আইপিএলে, আইনি ঝামেলার মুখে মুজারাবানি