• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

বিশ্বকাপে খেলতে কোহলি-রোহিতকে যে শর্ত পূরণ করতে হবে

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২৯ নভেম্বর ২০২৫, ১০:৫১
অ+
অ-
বিশ্বকাপে খেলতে কোহলি-রোহিতকে যে শর্ত পূরণ করতে হবে

বিরাট কোহলি ও রোহিত শর্মা টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ২০২৭ সালের বিশ্বকাপ সামনে রেখে এখন তারা কেবল ওয়ানডেতে খেলছেন। দলে তারা সুপ্রতিষ্ঠিত ব্যাটার। অভিজ্ঞতার ঝুলিও অনেক ভারী। তবে দুই বছর পরের বিশ্বকাপ খেলতে হলে যোগ্যতার পরীক্ষা দিতে হবে তাদেরকে। একদিনের ক্রিকেট বিশ্বকাপে খেলতে তাদেরকে শর্ত জুড়ে দিলেন ভারতের বোলিং কোচ মর্নে মর্কেল।

বিজ্ঞাপন

সাবেক প্রোটিয়া বোলার শুধু একটি শর্তই রেখেছেন- এই দুজনকে ফিট থাকতে হবে এবং কঠোর পরিশ্রম করে যেতে হবে। গত মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে এই জুটির ফেরার পর থেকেই তাদের ভবিষ্যৎ নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়েছে, তারা কি বিশ্বকাপে খেলতে পারবেন?

শুধুমাত্র একটি ফরম্যাটে খেলার কারণে নিয়মিত প্রতিযোগিতামূলক ক্রিকেট তারা ধারাবাহিকভাবে রান করতে পারবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে। এমনকি শোনা যাচ্ছে, নিউজিল্যান্ড সিরিজের আগে আন্তর্জাতিক ক্রিকেটের চাহিদার সঙ্গে তাল মেলাতে তাদের বিজয় হাজারে ট্রফি খেলতে বলা হতে পারে।

রোহিত অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ফর্মে ছিলেন। একটি হাফ সেঞ্চুরি ও একটি সেঞ্চুরি করে সিরিজের সেরা খেলোয়াড় হয়েছিলেন। যদিও প্রথম ওয়ানডেতে তিনি ব্যর্থ হয়েছিলেন। তবে কোহলি প্রথমত দুই ম্যাচেই শূন্য রানে আউট হন, পরে সিডনিতে অপরাজিত ৭৪ রান করেন।

বিজ্ঞাপন

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারত ওয়ানডে সিরিজ শুরু করছে। প্রথম ওয়ানডের আগে রোহিত ও বিরাটকে পূর্ণ সমর্থন করে মর্কেল বলেন, ‘ওরা ভালো মানের খেলোয়াড়। যতক্ষণ ওরা কঠোর পরিশ্রম করবে এবং ফিটনেস ধরে রাখবে, ততক্ষণ ওরা অমূল্য। আমি সব সময় অভিজ্ঞতায় বিশ্বাস করি, আর সেই অভিজ্ঞতা অন্য কোথাও পাওয়া যায় না। ওরা ট্রফি জিতেছে, বড় টুর্নামেন্টে কীভাবে খেলতে হয় তা জানে।’

তিনি আরও যোগ করেন, ‘ওরা মানসিক ও শারীরিকভাবে ফিট থাকলে এবং যদি মনে করে, খেলতে ওরা সক্ষম, তবে অবশ্যই খেলতে পারবে। তবে ওয়ানডে বিশ্বকাপ এখনো অনেক দূরে।’

এফএইচএম/

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ক্রিকেটওয়ানডে ক্রিকেটরোহিত শর্মাবিরাট কোহলিক্রিকেট বিশ্বকাপ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যের উত্তাপ আইপিএলে : হুমকির মুখে কোটি টাকার টুর্নামেন্ট

মধ্যপ্রাচ্যের উত্তাপ আইপিএলে : হুমকির মুখে কোটি টাকার টুর্নামেন্ট

দ্রাবিড়সহ ভারতের ৩ কিংবদন্তিকে সম্মাননা দিচ্ছে বিসিসিআই

দ্রাবিড়সহ ভারতের ৩ কিংবদন্তিকে সম্মাননা দিচ্ছে বিসিসিআই

সানরাইজার্সে পাকিস্তানি খেলোয়াড়, নিজেদের অবস্থান জানাল বিসিসিআই

সানরাইজার্সে পাকিস্তানি খেলোয়াড়, নিজেদের অবস্থান জানাল বিসিসিআই

মিরাজ-সালমান কাণ্ডে ফিরছে মুলতানের স্মৃতি, সেদিন কোথায় ছিল ‘চেতনা’?

মিরাজ-সালমান কাণ্ডে ফিরছে মুলতানের স্মৃতি, সেদিন কোথায় ছিল ‘চেতনা’?