• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

বাবরের অন্যতম সেরা স্মৃতি ভারতকে নিয়ে!

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২৯ নভেম্বর ২০২৫, ১১:১৪
অ+
অ-
বাবরের অন্যতম সেরা স্মৃতি ভারতকে নিয়ে!

২০২১ সালের ২৪ অক্টোবর বাবর আজমের স্মৃতিতে অমলিন হয়ে থাকবে। ওই দিন দুবাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছিল পাকিস্তান। দেশের প্রথম অধিনায়ক হিসেবে যে কোনো ফরম্যাটের বিশ্বকাপে প্রথমবার ভারতকে হারান তিনি।

বিজ্ঞাপন

শুরুতেই ভারতের বিপক্ষে ১০ উইকেটের জয় পাকিস্তানকে এতটাই উজ্জীবিত করেছিল যে, ওই আসরে ফাইনালেও উঠেছিল তারা। কিন্তু হেরে যায় অস্ট্রেলিয়ার কাছে। ৩১ বছর বয়সী বাবর ভারতবধের স্মৃতিকে অন্যতম সেরা বললেন।

আরও পড়ুন
৮৩ ইনিংস পর বাবরের সেঞ্চুরি, সিরিজ হারল শ্রীলঙ্কা

ওই ম্যাচের আগে দুই ফরম্যাটের বিশ্বকাপে মোট ১২ বার মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। প্রতিবারই জিতেছিল ভারত। তবে দুবাইয়ে বিশ্বকাপের সেই ম্যাচে তারা উড়ে গিয়েছিল পাকিস্তানের কাছে। বাবর অপরাজিত ৬৮ এবং মোহাম্মদ রিজওয়ান অপরাজিত ৭৯ রানে থেকে ওপেনিং জুটিতেই জয়ের রান তোলেন।

বিজ্ঞাপন

কেভিন পিটারসেনের ইউটিউব শো ‘দ্য সুইচ’-এ বাবর বলেছেন, ‘ভারতকে হারানো আমার জীবনে অনেক অর্থবহ। ২০২২ (আসলে ২০২১) বিশ্বকাপে আমরা ভারতকে টি-টোয়েন্টিতে হারিয়েছিলাম। আমার জীবনের অন্যতম সেরা স্মৃতি। পাকিস্তানের অধিনায়ক হিসাবে প্রথমবার হারিয়েছিলাম ভারতকে।’

ভারত-পাকিস্তানের প্রতিদ্বন্দ্বিতাকে বিশাল বলে অভিহিত করেছেন বাবর বলেন, ‘ভারত-পাকিস্তান অন্য পর্যায়ের খেলা। বিরাট একটা ম্যাচ।’ ২০১৭ সালে পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফি জেতা এই ক্রিকেটার জাতীয় দলের সঙ্গে আরেকটি আইসিসি ট্রফি জিততে চান।

সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আন্তর্জাতিক ক্রিকেটে ৮০৭ দিনের সেঞ্চুরি খরা কাটিয়েছেন বাবর। তার স্বপ্নের কথা বললেন, ‘আমি একটি আইসিসি ট্রফি জিততে চাই। আমরা ফাইনাল খেলেছি কয়েকবার, কিন্তু হেরে গিয়েছি। এজন্য আমার ফিটনেস ও দক্ষতা নিয়ে কঠোর পরিশ্রম করছি। আমি আরও ফিট হতে চেষ্টা করছি। এখন আমার শরীর ভিন্নভাবে কাজ করলেও আমি এখনো দারুণ ফিট আছি।’

বিজ্ঞাপন

এফএইচএম/

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ক্রিকেটটি টোয়েন্টি ক্রিকেটমোহাম্মাদ বাবর আজমপাকিস্তান ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

হানড্রেডে যাকে নিয়ে এত শোরগোল, তার খেলা নিয়েই সংশয়

হানড্রেডে যাকে নিয়ে এত শোরগোল, তার খেলা নিয়েই সংশয়

পিসিবি কি আসলেই ক্রিকেটারদের ৫০ লাখ রুপি জরিমানা করেছে?

পিসিবি কি আসলেই ক্রিকেটারদের ৫০ লাখ রুপি জরিমানা করেছে?

‘কোনো দলই সংস্থার চেয়ে বড় নয়’ : বাংলাদেশ-পাকিস্তান ইস্যুতে মুখ খুললেন জয়

‘কোনো দলই সংস্থার চেয়ে বড় নয়’ : বাংলাদেশ-পাকিস্তান ইস্যুতে মুখ খুললেন জয়

সালমানের রান আউট থেকে সচেতনতার বার্তা দিলো রাওয়ালপিন্ডি পুলিশ

সালমানের রান আউট থেকে সচেতনতার বার্তা দিলো রাওয়ালপিন্ডি পুলিশ