• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

বিপিএলের নিলাম থেকে বাদ, প্রতিক্রিয়ায় যা বললেন বিজয়

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
২৯ নভেম্বর ২০২৫, ১৫:২২
অ+
অ-
বিপিএলের নিলাম থেকে বাদ, প্রতিক্রিয়ায় যা বললেন বিজয়

বেশ নাটকীয়তার পর অবশেষে আগামীকাল (রোববার) বিপিএলের দ্বাদশ আসরের নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে। তার আগে আজ বিসিবি প্রকাশিত দেশীয় ক্রিকেটারদের চূড়ান্ত তালিকায় বেশ কয়েকজন ক্রিকেটার বাদ পড়েছেন। সেখানে আছেন জাতীয় দলে খেলা দুই ক্রিকেটার এনামুল হক বিজয় ও মোসাদ্দেক হোসেন সৈকত। যদিও তাদের বাদ পড়া নিয়ে আনুষ্ঠানিক কিছু জানায়নি বিসিবি। 

বিজ্ঞাপন

এর আগে সম্প্রতি বিসিবি জানিয়েছিল, বিপিএলের গত আসরে ফিক্সিংয়ের সন্দেহে থাকা ক্রিকেটারদের নিলামের চূড়ান্ত তালিকায় রাখা হবে না। বাদ পড়া ক্রিকেটাররাও স্বভাবতই অঘোষিতভাবে সেই সন্দেহের তিরে বিদ্ধ হচ্ছেন। সেই কথাই বলছেন এনামুল হক বিজয়ও। ঢাকা পোস্টের কাছে নিজের প্রতিক্রিয়ায় নির্দোষ প্রমাণে সর্বোচ্চ দূর যাওয়ার ঘোষণা দিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার।

বিজয় জানিয়েছেন, ‘আমি শুধু ড্রাফটটা দেখেছি। বিসিবি থেকে কোনো ফোন আসেনি, আমি ফোন দিয়েছি ৫-৬ জনকে। (নাজমুল আবেদিন) ফাহিম স্যার, (গাজী আশরাফ) লিপু স্যার, সিইও (নিজাম উদ্দিন চৌধুরী সুজন) স্যার, (আমিনুল ইসলাম) বুলবুল স্যার, (ইফতেখার রহমান) মিঠু ভাই। সবাইকে ফোন দেওয়া হয়েছে, কেউ আমাকে কোনো কিছু জানায়নি, ফোনও রিসিভ করেননি। শুধু আমি ড্রাফটটা থেকে নিজের নামটা দেখলাম, (সেখানে) নাই।’

আরও পড়ুন
বিপিএলের নিলাম থেকে বিজয়সহ বাদ পড়লেন যেসব ক্রিকেটার
বিপিএলে বিদেশিদের নিলামে ‘বয়স্ক’ ও ‘বিতর্কিত’ ক্রিকেটার
বিপিএলে সরাসরি চুক্তিতে দল পেলেন ১৯ ক্রিকেটার

বিজ্ঞাপন

এরপরই ক্ষোভ প্রকাশ করেন গত বিপিএলে দুর্বার রাজশাহীর হয়ে খেলা ৩২ বছর বয়সী এই ক্রিকেটার, ‘তার মানে তো আমি দোষী, ব্যাপারটা তাই আসলো। কোনো এভিডেন্স ছাড়া আপনি আমার নাম প্রত্যাহার করে দিতেছেন। কোনো প্রকার নোটিস ছাড়া, এটা আসলে অবাক করার বিষয় এবং অসম্মানের।’

dhakapost
বিপিএলের গত আসরে রাজশাহী কিংসের হয়ে খেলেছিলেন এনামুল হক বিজয়

বিজয় বলেন, ‘তাদের (ক্রিকেটার) কেন বাদ দেওয়া হলো, শুধু একটা অভিযোগের ভিত্তিতে। সন্দেহের ভিত্তিতে কীভাবে তাদের বাদ দেওয়া হয় সেটাই প্রশ্ন। এ নিয়ে তাদের (বিসিবি) উত্তরটা জানার পর আমি পদক্ষেপ নিতে পারব। আসলে ঘটনাটা কী ঘটছে! আমি খুলনা থেকে ঢাকায় আসতেছি। আসার পর বিস্তারিত শুনতে পারব। আমার নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য সর্বোচ্চ যতটুকু পর্যন্ত যাওয়া যায় আমি যাব।’

বিজ্ঞাপন

প্রসঙ্গত, নিলামের জন্য দেশীয় ক্রিকেটারদের চূড়ান্ত তালিকায় সবমিলিয়ে ১৫৮ জনের জায়গা হয়েছে। সেখান থেকে বাদ পড়েছেন ৮ জন– এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, আলাউদ্দিন বাবু, মিজানুর রহমান, নিহাদ-উজ্জামান, সানজামুল ইসলাম, মনির হোসেন খান ও শফিউল ইসলাম।

এসএইচ/এএইচএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ক্রিকেটবিসিবিবিপিএল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সিরিজ জিতে র‌্যাংকিংয়ে সুখবর পেল বাংলাদেশ

সিরিজ জিতে র‌্যাংকিংয়ে সুখবর পেল বাংলাদেশ

সৌম্যকে না খেলানোয় স্ত্রীর ফেসবুক পোস্ট, মিরাজের ব্যাখ্যা

সৌম্যকে না খেলানোয় স্ত্রীর ফেসবুক পোস্ট, মিরাজের ব্যাখ্যা

বাংলাদেশের ক্রিকেটে হাথুরুসিংহের অনীহা, নিভৃতে জাহানারা

বাংলাদেশের ক্রিকেটে হাথুরুসিংহের অনীহা, নিভৃতে জাহানারা

সালমানের সেই রান আউট নিয়ে মুখ খুললেন মিরাজ

সালমানের সেই রান আউট নিয়ে মুখ খুললেন মিরাজ