• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

বিপিএলের নিলামে যুক্ত হলেন আলিস-রুবেল-ইফতিরা

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
২৯ নভেম্বর ২০২৫, ১৭:৪৮
অ+
অ-
বিপিএলের নিলামে যুক্ত হলেন আলিস-রুবেল-ইফতিরা

প্রায় এক যুগ পর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল (৩০ নভেম্বর)। যার জন্য বিদেশি ক্রিকেটার হিসেবে ৫০০ জনেরও বেশি নাম নিবন্ধন করলেও চূড়ান্ত তালিকায় জায়গায় পেয়েছেন ২৪৫ জন। এ ছাড়া বাংলাদেশের স্থানীয় ক্রিকেটারদের মধ্যে চূড়ান্ত তালিকায় আছেন ১৫৮ জন। যেখানে কয়েকজন বাদ এবং নতুন করে যুক্ত হয়েছেন কয়েকজন। 

বিজ্ঞাপন

প্রথমে তালিকায় না থাকা আলিস আল ইসলাম, মো. রুবেল, আশরাফুল হাসান রোহান, আহমেদ শরীফ, ইফতেখার হোসেন ইফতি, তওফিক খান তুষার, রুবেল হোসেন, আশরাফুল ইসলাম সিয়াম, আলী মো. ওয়ালিদ, আল-আমিন (জুনিয়র), নুহায়েল সানদিদ, হোসেন আলী, শামসুল ইসলাম অনিক ও জাহিদ জাভেদ পরবর্তীতে চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন।

এদিকে, বেশ কয়েকজন ক্রিকেটারের নিলাম তালিকায় উন্নতি এবং অবনতি হয়েছে। ক্যাটাগরি ‘ই’ থেকে ক্যাটাগরিতে ‘ডি’-তে উন্নীত হয়েছেন মাহফুজুর রহমান রাব্বি, আব্দুল গাফফার সাকলাইন, এসএম মেহরব হোসেন, শেখ পারভেজ জীবন, ফজলে মাহমুদ রাব্বি, মুশফিক হাসান, ইরফান শুক্কুর, শহাদাত হোসেন দিপু ও আরিফুল ইসলামকে।

আরও পড়ুন
দেশীয় ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ, কে কোন ক্যাটাগরিতে
বিপিএলের নিলাম থেকে বাদ, প্রতিক্রিয়ায় যা বললেন বিজয়
বিপিএলের নিলাম থেকে বিজয়সহ বাদ পড়লেন যেসব ক্রিকেটার

বিজ্ঞাপন

ক্যাটাগরি ‘এফ’ থেকে ‘ই’-তে উঠেছেন আবু জায়েদ চৌধুরী রাহী, ওয়াসি সিদ্দিকী, মার্শাল আইয়ুব, আব্দুল মজিদ, আহরার আমিন, আইচ মোল্লা ও আসাদুল্লাহ আল গালিব। এই তালিকায় একমাত্র ক্রিকেটার হিসেবে অবনতি হয়েছে মুকিদুল ইসলাম মুগ্ধর।

এসএইচ/এএইচএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিপিএলবাংলাদেশ ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ক্রিকেটারদের থেকে বিদায় নিয়েছেন প্রধান নির্বাচক লিপু

ক্রিকেটারদের থেকে বিদায় নিয়েছেন প্রধান নির্বাচক লিপু

সিরিজ জিতে র‌্যাংকিংয়ে সুখবর পেল বাংলাদেশ

সিরিজ জিতে র‌্যাংকিংয়ে সুখবর পেল বাংলাদেশ

সৌম্যকে না খেলানোয় স্ত্রীর ফেসবুক পোস্ট, মিরাজের ব্যাখ্যা

সৌম্যকে না খেলানোয় স্ত্রীর ফেসবুক পোস্ট, মিরাজের ব্যাখ্যা

বাংলাদেশের ক্রিকেটে হাথুরুসিংহের অনীহা, নিভৃতে জাহানারা

বাংলাদেশের ক্রিকেটে হাথুরুসিংহের অনীহা, নিভৃতে জাহানারা