• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

টানা ৯ আসর খেলে বিপিএলের ড্রাফটে বাদ, মুখ খুললেন সৈকত

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
২৯ নভেম্বর ২০২৫, ১৮:২৩
অ+
অ-
টানা ৯ আসর খেলে বিপিএলের ড্রাফটে বাদ, মুখ খুললেন সৈকত

২০১৫ আসর থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিয়মিতই খেলে আসছেন স্পিন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। তবে আসন্ন দ্বাদশ আসরের ড্রাফটে বাদ পড়েছেন তিনি। আজ (শনিবার) বিসিবি ঘোষিত দেশীয় ক্রিকেটারদের চূড়ান্ত তালিকায় সৈকত ও এনামুল হক বিজয় বাদ পড়েছেন। এভাবে নিলামের আগেই জায়গা হারানো ক্রিকেটারের সংখ্যা ৮।

বিজ্ঞাপন

বিপিএল নিলামের জন্য চূড়ান্ত তালিকায় ক্রিকেটারদের বাদ দেওয়া নিয়ে ওই সময় আনুষ্ঠানিক কিছু জানায়নি বিসিবি। তবে ফিক্সিং সন্দেহেই তারা নিলামে নেই সেটা বলার আর অপেক্ষা রাখে না। নিলামে নিজের নাম না থাকা নিয়ে ঢাকা পোস্টের সঙ্গে আলাপে মোসাদ্দেক বলেন, ‘আমি ড্রাফটে যখন নিজের নাম নেই দেখলাম স্বাভাবিকভাবে অবাক হয়েছি। ফেসবুকে এবং গণমাধ্যমেও দেখলাম আমাদের অভিযুক্ত করা হচ্ছে।’

গত বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা এই ক্রিকেটার জানান, ‘সবার আগে আমি বিসিবির সাথে যোগাযোগ করেছিলাম সবাইকে ফোন করেছি কেউ ফোন রিসিভ করেনি। তারা রেসপন্স না করলে আমরা আসলে বুঝবো কীভাবে। সবাইকে ফোন করেছি কেউ ফোন রিসিভ করেনি। আমার মেইন পদক্ষেপ হচ্ছে কেন ড্রাফটে রাখা হয়নি সেটা ক্লিয়ার হওয়ার চেষ্টা করা। বিসিবির সঙ্গে কথা বলার পর আমি এটা নিয়ে কথা বলতে পারব।’

আরও পড়ুন
বিপিএলের নিলাম থেকে বাদ, প্রতিক্রিয়ায় যা বললেন বিজয়
বিপিএলের নিলামে যুক্ত হলেন আলিস-রুবেল-ইফতিরা
দেশীয় ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ, কে কোন ক্যাটাগরিতে

বিজ্ঞাপন

প্রসঙ্গত, নিলামের জন্য দেশীয় ক্রিকেটারদের চূড়ান্ত তালিকায় সবমিলিয়ে ১৫৮ জনের জায়গা হয়েছে। যেখানে বাদ পড়েছেন ৮ জন– এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, আলাউদ্দিন বাবু, মিজানুর রহমান, নিহাদ-উজ্জামান, সানজামুল ইসলাম, মনির হোসেন খান ও শফিউল ইসলাম।

এসএইচ/এএইচএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মোসাদ্দেক হোসেনবাংলাদেশ ক্রিকেটবিপিএল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সিরিজ জিতে র‌্যাংকিংয়ে সুখবর পেল বাংলাদেশ

সিরিজ জিতে র‌্যাংকিংয়ে সুখবর পেল বাংলাদেশ

সৌম্যকে না খেলানোয় স্ত্রীর ফেসবুক পোস্ট, মিরাজের ব্যাখ্যা

সৌম্যকে না খেলানোয় স্ত্রীর ফেসবুক পোস্ট, মিরাজের ব্যাখ্যা

বাংলাদেশের ক্রিকেটে হাথুরুসিংহের অনীহা, নিভৃতে জাহানারা

বাংলাদেশের ক্রিকেটে হাথুরুসিংহের অনীহা, নিভৃতে জাহানারা

সালমানের সেই রান আউট নিয়ে মুখ খুললেন মিরাজ

সালমানের সেই রান আউট নিয়ে মুখ খুললেন মিরাজ