• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

বিকেলে বিপিএলের নিলাম শুরু, দেখবেন যেভাবে

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
৩০ নভেম্বর ২০২৫, ১২:৪৮
অ+
অ-
বিকেলে বিপিএলের নিলাম শুরু, দেখবেন যেভাবে

প্রায় এক যুগ পর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ক্রিকেটারদের নিলাম হতে যাচ্ছে। যেখানে চূড়ান্ত তালিকায় থাকা চারশো’র অধিক দেশি-বিদেশি ক্রিকেটারের মধ্যে কমপক্ষে ৮৪ জন দল পাবেন। পছন্দের ক্রিকেটারকে দলে ভেড়াতে প্রতিযোগিতায় নামবে ৬টি ফ্র্যাঞ্চাইজি। ৬টি ক্যাটাগরিতে তাদের নাম ডাকা হবে। 

বিজ্ঞাপন

আজ (রোববার) বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে বিপিএলের খেলোয়াড় বিকিকিনি। রাজধানীর র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনের গ্র্যান্ড বলরুমে দ্বাদশ আসরের নিলাম অনুষ্ঠিত হবে। যা সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস। এ ছাড়া বিসিবির ইউটিউব চ্যানেলেও নিলাম অনুষ্ঠান দেখা যাবে। 

নিলামের আগেই সরাসরি চুক্তির ভিত্তিতে ২৩ জন ক্রিকেটারকে দলে নিয়েছে ৬টি ফ্র্যাঞ্চাইজি। দলগুলো হচ্ছে– ঢাকা ক্যাপিটালস, রংপুর রাইডার্স, চট্টগ্রাম রয়্যালস, সিলেট টাইটানস, রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেস। তাদের প্রত্যেকেই নিলামে অংশ নেবে। নিয়ম অনুযায়ী– নিলামে কমপক্ষে ১২ জন ও সর্বোচ্চ ১৪ জন স্থানীয় ক্রিকেটার কিনতে হবে দলগুলোকে। আর বিদেশি ক্রিকেটার কমপক্ষে দু’জন এবং অনুমোদন সাপেক্ষে সর্বোচ্চ যত ইচ্ছা কেনা যাবে।

দেশীয় ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ, কে কোন ক্যাটাগরিতে

নিলামে ক্যাটাগরি অনুযায়ী একের পর এক ক্রিকেটারের নাম তোলা হবে। কোনো ক্রিকেটারকে দলে নিতে কেউ আগ্রহী হলে সেই ফ্র্যাঞ্চাইজি মালিকরা আগ্রহ দেখাবেন। আবার একাধিক ফ্র্যাঞ্চাইজি তাকে দলে টানতে চাইলে হবে বিডিং। দেশি ক্রিকেটারদের ক্ষেত্রে পারিশ্রমিক বাংলাদেশি টাকায় এবং বিদেশিদের ক্ষেত্রে মার্কিন ডলারে নির্ধারিত হবে। সব দলকে খরচের সীমা নির্ধারণ করে দেবে বিপিএল গভর্নিং কাউন্সিল, যার বেশি কেউ খরচ করতে পারবে না।

বিজ্ঞাপন

প্রতিটি দল রিজার্ভসহ সর্বমোট ২২ জনের স্কোয়াড গঠন করতে পারবে। এক্ষেত্রে স্থানীয় ক্রিকেটারদের জন্য মোট সাড়ে চার কোটি টাকা এবং বিদেশির জন্য সাড়ে তিন লাখ মার্কিন ডলার খরচ করা যাবে। তবে দেশীয় ক্রিকেটারদের সরাসরি চুক্তিতে দলে নিলে তাদের খরচ এর বাইরে থাকবে। সরাসরি চুক্তি বিদেশি ক্রিকেটার কেনার পর তাদের জন্য খরচের হিসাব প্রকাশ করতে হবে এবং বাকি টাকা দিয়ে খেলোয়াড় কিনতে পারবে নিলাম থেকে।

আরও পড়ুন
‘যদি দোষী হয়ে থাকি, আজীবনের জন্য নিষিদ্ধ করে দেন’
বিপিএলে বিদেশি ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকায় আছেন যারা
দেশীয় ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ, কে কোন ক্যাটাগরিতে

প্রসঙ্গত, বিসিবির প্রকাশিত নিলামের চূড়ান্ত তালিকায় ১৫৮ স্থানীয় ও ২৫৭ বিদেশি মিলিয়ে মোট খেলোয়াড় ৪১৫ জন। স্থানীয়দের ভাগ করা হয়েছে ৬ ক্যাটাগরিতে ‘এ’, ‘বি’, ‘সি’, ‘ডি’, ‘ই’ ও ‘এফ’। ‘এ’ ক্যাটাগরি ৫০ লাখ, ‘বি’ ৩৫ লাখ, ‘সি’ ২২ লাখ, ‘ডি’ ১৮ লাখ, ‘ই’ ১৪ লাখ এবং ‘এফ’ ক্যাটাগরির ক্রিকেটারদের ভিত্তিমূল্য ১১ লাখ টাকা ধরা হয়েছে। স্থানীয় ক্রিকেটারদের নিলামে ‘এ’ ক্যাটাগরি হলে প্রতি ডাকে মূল্য বাড়ানো যাবে ৫ লাখ টাকা করে। এভাবে ‘বি’র প্রতি ডাকে ৩ লাখ, ‘সি’ ক্যাটাগরির ১ লাখ, ‘ডি’, ‘ই’ ও ‘এফ’ ক্যাটাগরিতে প্রতি ডাকে ৫০ হাজার টাকা করে বাড়বে।

বিজ্ঞাপন

বিপিএলে বিদেশি ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকায় আছেন যারা

বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে ‘এ’ ক্যাটাগরি ৩৫ হাজার ডলার, ‘বি’ ২৬ হাজার ডলার, ‘সি’ ২০ হাজার ডলার, ‘ডি’ ১৫ হাজার ডলার এবং ‘ই’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ১৫ হাজার ডলার। নিলামে তাদের ক্যাটাগরি অনুসারে যথাক্রমে প্রতি ডাকে বাড়বে ৫ হাজার ডলার, ৩ হাজার ডলার, ২ হাজার ডলার, ১ হাজার ৫০০ ডলার এবং ১ হাজার ডলার করে।

এএইচএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিপিএলবিসিবিবাংলাদেশ ক্রিকেটফ্র্যাঞ্চাইজি ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

তানজিদ তামিমকে টেস্টে দেখতে চান ইমরুল

তানজিদ তামিমকে টেস্টে দেখতে চান ইমরুল

বিসিবি সভাপতির দেশে ফেরা নিয়ে যা জানা গেল

বিসিবি সভাপতির দেশে ফেরা নিয়ে যা জানা গেল

নতুন টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা বিসিবির

নতুন টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা বিসিবির

এফডিআর থেকে টাকা তোলার বিষয়ে যা বলল বিসিবি

এফডিআর থেকে টাকা তোলার বিষয়ে যা বলল বিসিবি