• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

অবসর ভেঙে টেস্টে ফেরার জল্পনা, যা বললেন কোহলি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১ ডিসেম্বর ২০২৫, ১৪:০৬
অ+
অ-
অবসর ভেঙে টেস্টে ফেরার জল্পনা, যা বললেন কোহলি

লাল বলের ক্রিকেটে খুব একটা স্বস্তিতে নেই ভারত। কদিন আগেই ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে ধবলধোলাই হয়েছে টিম ইন্ডিয়া। এমন পরিস্থিতিতেই অবসর ভেঙে টেস্টের আঙিনায় ফিরতে আবার নাকি অনুরোধ করা হতে পারে বিরাট কোহলিকে। এমন গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে সেই জল্পনা উড়িয়ে দিলেন খোদ কোহলি।

বিজ্ঞাপন

রাঁচিতে প্রোটিয়াদের বিপক্ষে প্রথম ওয়ানডে ব্যাট হাতে রাঙিয়েছেন কোহলি। ১২০ বলে ১৩৫ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলার পর টেস্টে ফেরা প্রসঙ্গে কোহলি বলেন, “আমার বয়স এখন ৩৭। রিকভারির জন্য পর্যাপ্ত সময় প্রয়োজন। এভাবেই তো এতদিন খেলে এসেছি। ৩০০টা ওয়ানডে খেলেছি। যদি আপনি খেলাটার সঙ্গে যুক্ত থাকেন, অনুশীলনে আপনি ভালো শট মারতে পারেন এবং এক ঘণ্টা বা দু’ঘণ্টা ব্যাট করতে পারেন, তাহলে বুঝবেন আপনি ঠিক জায়গাতেই আছেন। খারাপ ফর্মে থাকলে আপনি আরও সময় নেটে কাটানোর চেষ্টা করবেন। এ ছাড়া মানসিকভাবে প্রস্তুত থাকাটাও দরকার। মোদ্দা কথা হলো, খেলাটাকে আপনি কতটা উপভোগ করতে পারছেন, সেটাই আসল।”

আরও পড়ুন
শচীনের রেকর্ড ভাঙলেন কোহলি
বিশ্বকাপে খেলতে কোহলি-রোহিতকে যে শর্ত পূরণ করতে হবে

সঞ্চালক হার্শা ভোগলে তাকে প্রশ্ন করেন, “এখন একটাই ফরম্যাটে খেলছো। ভবিষ্যতেও কি এভাবে দেখা যাবে?” জবাবে কোহলি বলেন, “আগামী দিনেও এভাবেই আমাকে দেখা যাবে। ক্রিকেটের একটা ফরম্যাটেই খেলছি আমি।” কোহলির এমন মন্তব্য থেকেই স্পষ্ট, টেস্ট ক্রিকেটে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই তার।

বিজ্ঞাপন

সম্প্রতি এক প্রতিবেদনে বলা হয়েছিল, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোয়াইটওয়াশ হওয়ার পর কোনো ক্রিকেটারকে অবসরের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ করা হতে পারে। কিছু দিন আগেই নাকি এই বিষয়ে ভাবাও হয়েছে। তবে ওই প্রতিবেদনে কারওর নাম করা হয়নি। তখনই উঠে আসে কোহলির নাম। তবে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া একে অবশ্য ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছিলেন। তিনি বলছেন, “বিরাট কোহলি সম্পর্কে যা বলা হচ্ছে, তা গুজব। ওর সঙ্গে এই বিষয়ে কোনো কথাই হয়নি। গুজবে কান দেবেন না। এরকম কিছুই ঘটেনি।” 

এবার সেখানে সংযোজিত হলো বিরাট কোহলির মন্তব্যও। উল্লেখ্য, চলতি বছরেই কোহলি ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাট থেকে অবসর নেন। ১২৩টি টেস্টে ৪৬.৮৫ গড়ে ৯,২৩০ রান রয়েছে তার। রয়েছে ৩০টি সেঞ্চুরিও।

এফআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিরাট কোহলিভারতীয় ক্রিকেটটেস্ট ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

চলতি বছর নির্ধারিত সূচির বাইরে ৩টি সিরিজ খেলবে ভারত!

চলতি বছর নির্ধারিত সূচির বাইরে ৩টি সিরিজ খেলবে ভারত!

মধ্যপ্রাচ্যের উত্তাপ আইপিএলে : হুমকির মুখে কোটি টাকার টুর্নামেন্ট

মধ্যপ্রাচ্যের উত্তাপ আইপিএলে : হুমকির মুখে কোটি টাকার টুর্নামেন্ট

‘ফাইনাল খেলা ভারতের ডিএনএ–তে, আর পাকিস্তানের বিদায় নকআউটের আগে’

‘ফাইনাল খেলা ভারতের ডিএনএ–তে, আর পাকিস্তানের বিদায় নকআউটের আগে’

দ্রাবিড়সহ ভারতের ৩ কিংবদন্তিকে সম্মাননা দিচ্ছে বিসিসিআই

দ্রাবিড়সহ ভারতের ৩ কিংবদন্তিকে সম্মাননা দিচ্ছে বিসিসিআই