• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

‘আত্মবিশ্বাস নিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে বাংলাদেশ’

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
১ ডিসেম্বর ২০২৫, ১৪:৪৪
অ+
অ-
‘আত্মবিশ্বাস নিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে বাংলাদেশ’

আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে জিতে সিরিজে সমতায় ফিরেছে বাংলাদেশ। এবার শেষ টি-টোয়েন্টি ম্যাচ জিতে সিরিজও নিশ্চিত করতে চান পেস বোলিং কোচ শন টেইট। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ফরম্যাটটিতে এটাই বাংলাদেশ দলের শেষ ম্যাচ। যে কারণে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়েই শিষ্যরা বিশ্বকাপে খেলবে বলে প্রত্যাশা সাবেক এই অস্ট্রেলিয়ান পেসারের।

বিজ্ঞাপন

আগামীকাল (মঙ্গলবার) তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে চট্টগ্রামে মুখোমুখি হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড। তার আগে আজ (সোমবার) সংবাদ সম্মেলনে টেইট বলেন, ‘আমাদের চিন্তাভাবনা খুব বেশি জটিল করার প্রয়োজন নেই। আমার মনে হয় আমাদের শুধু ভালো ক্রিকেট খেলা এবং ম্যাচ জেতার দিকে মনোযোগ দেওয়া উচিত। যখনই আপনি কোনো আন্তর্জাতিক ম্যাচ জিতেন, সেখান থেকে কিছু আত্মবিশ্বাস পাবেন।’

দ্বিতীয় ম্যাচে আইরিশদের দেওয়ার লক্ষ্য তাড়ায় ৪ উইকেটে জিতেছিল বাংলাদেশ। সেই প্রেরণা তৃতীয় ম্যাচে কাজে লাগবে বলে বিশ্বাস টেইটের, ‘আমি মনে করি, আমরা সবচেয়ে ভালো যেটা করতে পারি তা হলো, গত ম্যাচে আমরা যে ম্যাচটি জিতেছি সেখান থেকে পাওয়া আত্মবিশ্বাস নিয়ে ভালো খেলা এবং সেটা আগামীকালের ম্যাচে কাজে লাগানো। আশা করি আমরা জিতব।’

আরও পড়ুন
টি-টোয়েন্টি বিশ্বকাপে কঠিন গ্রুপে বাংলাদেশ, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি
BPL : নিলামে দল পাননি যেসব তারকা ক্রিকেটার
বিজয়দের বিপিএলে বাদ দেওয়ার ব্যাখ্যা দিলেন অ্যালেক্স মার্শাল

বিজ্ঞাপন

একইভাবে সিরিজ জিতে আত্মবিশ্বাস নিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপে যেতে চান এই বোলিং কোচ, ‘(সিরিজ শেষে) এরপর অবশ্যই কিছুটা বিরতি আছে। কিন্তু সেই আত্মবিশ্বাসটা আমাদের সঙ্গেই থাকবে। আমরা যদি একটা জয় পাই, সেটাই সবচেয়ে ভালো ব্যাপার। তাই আমার মনে হয় না আমাদের এখনই খুব বেশি চিন্তাভাবনা কঠিন করার দরকার আছে।’

প্রতিপক্ষ যে দলই হোক মাঠে শক্ত লড়াই চান টেইট, ‘আয়ারল্যান্ড কিছু ভালো ক্রিকেট খেলেছে। বেশ ভালো কিছু খেলোয়াড়ও আছে তাদের। দেখে মনে হচ্ছে ওরা বেশ গোছানো একটা টি-টোয়েন্টি দল। আমরাও একটা ভালো চ্যালেঞ্জ–ই চেয়েছি। আপনারা জানেন, আমাদের পরবর্তী মিশন বিশ্বকাপ। টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য এর চেয়ে বড় কিছু (মঞ্চ) আর হতে পারে না।’

ইতোমধ্যে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ও সূচি ঘোষণা করা হয়েছে। যেখানে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি নেপাল ও ইতালির গ্রুপে পড়েছে বাংলাদেশ। এ প্রসঙ্গে টেইটের ভাষ্য, ‘প্রতিপক্ষ কারা সেটা আসলে খুব একটা গুরুত্বপূর্ণ নয়। আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। আমরা আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া বা ওয়েস্ট ইন্ডিজ, যার বিপক্ষেই খেলি না কেন, আমাদের শুধু ভালো ক্রিকেট খেলতে হবে। এটাই (চলমান সিরিজ) তো প্রস্তুতি। এরপর বিপিএল ও প্র্যাকটিস ম্যাচ আছে, তারপর বিশ্বকাপ। এটাই প্রস্তুতি।’

বিজ্ঞাপন

এসএইচ/এএইচএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ক্রিকেটটি টোয়েন্টি বিশ্বকাপটি টোয়েন্টি ক্রিকেটআয়ারল্যান্ড ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিদায়বেলায় লিপুকে যা বললেন লিটন-শান্তরা

বিদায়বেলায় লিপুকে যা বললেন লিটন-শান্তরা

পিএসএলে ডাক পেলেন শরিফুল, বাংলায় স্বাগত জানাল রানার দল

পিএসএলে ডাক পেলেন শরিফুল, বাংলায় স্বাগত জানাল রানার দল

মিরাজের অধিনায়কত্ব নিয়ে যা ভাবছে বিসিবি

মিরাজের অধিনায়কত্ব নিয়ে যা ভাবছে বিসিবি

বাংলাদেশে প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলবে শ্রীলঙ্কার মেয়েরা

বাংলাদেশে প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলবে শ্রীলঙ্কার মেয়েরা