এলপিএল শুরুর সময় ঘোষণা

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ আয়োজক শ্রীলঙ্কা। বিশ্বকাপের প্রস্তুতি নিতে এবারের লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) না করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। তবে পরের বছর কবে আসর শুরু হবে তা এখনই ঠিক করে ফেলেছে এসএলসি।
বিজ্ঞাপন
আগামী বছরের ৮ জুলাই থেকে পর্দা উঠবে এলপিএলের। এই টুর্নামেন্টটির ফাইনাল অনুষ্ঠিত হবে ৮ আগস্ট থেকে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পাঁচ দলের এই ঘরোয়া টি–টোয়েন্টি লিগ আবারও বছরের মাঝামাঝি সময়ে ফিরে আসছে।
এর আগে ২০২৫ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও টুর্নামেন্টটি শেষ পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়।
ভেন্যু প্রস্তুত ও বিশ্বকাপ আয়োজনের সার্বিক পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখেই এলপিএলের তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন শ্রীলঙ্কা ক্রিকেটের মিডিয়া ম্যানেজার প্রসন্না রদ্রিগো।
বিজ্ঞাপন
এলপিএলের এবারের আসর না হওয়ায় লঙ্কান ক্রিকেটারদের বড় একটা অংশ খেলবেন আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। গতকাল বিপিএলের নিলামেও বেশ কয়েকজন লঙ্কান দল পেয়েছেন। এ ছাড়া সরাসরি চুক্তিতেও দল পেয়েছেন একাধিক লঙ্কান ক্রিকেটার।
এইচজেএস