• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

সফরের শেষ ম্যাচে কেন ভালো করেনি আ‍য়ারল্যান্ড, জানালেন অধিনায়ক

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
২ ডিসেম্বর ২০২৫, ১৮:৩৬
অ+
অ-
সফরের শেষ ম্যাচে কেন ভালো করেনি আ‍য়ারল্যান্ড, জানালেন অধিনায়ক

বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ টি–টোয়েন্টিতে বাজেভাবে হেরেছে আয়ারল্যান্ড। মাঠে নিজেদের সেরা পারফরম্যান্স দিতে না পারায় স্বাভাবিকভাবেই হতাশ আইরিশরা। ম্যাচ শেষে হতাশা ঝরেছে অধিনায়ক পল স্টার্লিংয়ের কণ্ঠেও। 

বিজ্ঞাপন

শেষ ম্যাচে আগে ব্যাট করতে নেমে ১১৭ রানে অলআউট হয়ে যায় আয়ারল্যান্ড। এই লক্ষ্য সহজেই তাড়া করে ফেলে বাংলাদেশ। মাত্র ১৩.৪ ওভারে ৮ উইকেটের দাপুটে জয় পায় স্বাগতিকরা।

সিরিজ হারের পর স্টার্লিং বলেন, 'সত্যি বলতে, আজ আমরা একটু ক্লান্ত হয়ে গিয়েছিলাম। ট্যুরের শেষ ম্যাচ! আমরা আমাদের সেরা খেলাটা খেলতে পারিনি। বিশেষ করে ৬ থেকে ১২তম ওভারের সেই গুরুত্বপূর্ণ সময়ে রান তুলতে পারিনি, আর সেটাই শেষ পর্যন্ত আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করেছে।'

স্টার্লিং আরও জানান, 'তবে গত এক-দুই সপ্তাহ আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। দলের কিছু দিক নিয়ে আমরা খুশি, আবার কাজ করার কিছু জায়গাও স্পষ্ট আছে,” মন্তব্য স্টার্লিংয়ের।

বিজ্ঞাপন

লো-স্কোর ডিফেন্ড করতে না পারা নিয়ে স্টার্লিং বলেন, 'এত কম রান ডিফেন্ড করা যেকোনো সময়ই কঠিন। যদি ১৪০–১৫০ রানের মতো একটা স্কোর করতে পারতাম, আর সাথে শুরুতেই কয়েকটা উইকেট তুলে নিতে পারতাম— তাহলে হয়তো ম্যাচটা আমাদের দিকেই যেত। আজকে যথেষ্ট রানই ছিল না।'

এসএইচ/এইচজেএস  

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ক্রিকেটআয়ারল্যান্ড ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নতুন টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা বিসিবির

নতুন টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা বিসিবির

নাহিদ রানার যে জায়গায় ঘাটতি দেখছেন তালহা

নাহিদ রানার যে জায়গায় ঘাটতি দেখছেন তালহা

বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে গেলেন পাকিস্তানি অলরাউন্ডার

বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে গেলেন পাকিস্তানি অলরাউন্ডার

সালমানের রান আউট নিয়ে লিটন, ‘এখানে কেউ চ্যারিটি লিগ খেলতে আসেনি’

সালমানের রান আউট নিয়ে লিটন, ‘এখানে কেউ চ্যারিটি লিগ খেলতে আসেনি’